
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পর্দায় ‘রামায়ণ’ মহাকাব্যের নায়ক রামের সঙ্গী সীতা চরিত্রে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। তবে বাস্তব জীবনে কেমন জীবনসঙ্গী চান তিনি? সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মঞ্চে এ বিষয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন অভিনেত্রী। সঞ্চালক অমিতাভ বচ্চনের এক প্রশ্নের জবাবে জীবনসঙ্গীর মধ্যে থাকা প্রয়োজনীয় কয়েকটি গুণের কথা তুলে ধরেন তিনি।
দীপাবলি উপলক্ষে আয়োজিত বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আসন্ন সিনেমা ‘রামায়ণ’-এর তিন তারকা রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবে। অনুষ্ঠানে অমিতাভ বচ্চন সাই পল্লবীকে প্রশ্ন করেন, জীবনসঙ্গীর মধ্যে কী কী গুণ দেখতে চান তিনি? উত্তরে অভিনেত্রী জানান, প্রথমত তাকে একজন ভালো মানুষ হতে হবে। পাশাপাশি আত্মকেন্দ্রিক না হওয়া এবং নিজের কাজ ও আচরণ সম্পর্কে সচেতন থাকাও জরুরি।
সাই পল্লবীর মতে, জীবনসঙ্গীর নিজের ভুল বুঝতে পারার মানসিকতা থাকতে হবে। কোনো ভুল হলে অন্যের ওপর দোষ চাপিয়ে না দিয়ে তা স্বীকার করতে জানতে হবে। নিজের আচরণ নিয়ে আত্মসমালোচনা করার পাশাপাশি প্রয়োজনে নিজেকে সংশোধনের চেষ্টাও থাকতে হবে। তবে জীবনসঙ্গীর গুণের তালিকা দিতে গিয়ে মজার ছলে অভিনেত্রী বলেন, ‘আমি অনেক বড় তালিকা দিয়ে ফেলছি। কিন্তু মানুষ ভালো হওয়াটা জরুরি। এসবের সঙ্গে রান্না জানলে আরও ভালো।’
অভিনেত্রীর এই বক্তব্যে সুস্থ সম্পর্কের ক্ষেত্রে আত্মসচেতনতা ও দায়িত্বশীলতার গুরুত্ব উঠে এসেছে। তার মতে, শুধু ভালোবাসা কিংবা ভালো ব্যবহারই নয়, সম্পর্কে একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং নিজের ভুল স্বীকার করার মানসিকতাও প্রয়োজন। দুজন মানুষ নিজেদের সীমাবদ্ধতা বুঝে ভুল থেকে শিক্ষা নিতে পারলে সম্পর্ক আরও সুন্দর ও সহজ হয়ে ওঠে।
টি/