
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ ১৬ বছরের দীর্ঘ বিরতি ভেঙে ভৌতিক ঘরানার চলচ্চিত্রে ফিরছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নতুন এই হরর সিনেমার নাম রাখা হয়েছে ‘স্কেরি পিকচার’। সিনেমাটিতে প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন তিনি এবং এটি প্রযোজনা করছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক রানা দাগগুবতী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি একটি বিশেষ অনুষ্ঠানে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন রানা দাগগুবতী। এর মাধ্যমেই প্রথমবারের মতো প্রকাশ্যে আসে ছবিটির আকর্ষণীয় শিরোনাম।
সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছেন তেলেগু চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রবি বাবু। এর আগে তেলেগু ভাষায় বেশ কিছু প্রশংসিত হরর সিনেমা নির্মাণ করলেও, এই প্রকল্পের মাধ্যমে হিন্দি পূর্ণদৈত্য চলচ্চিত্র পরিচালনায় অভিষেক হতে যাচ্ছে তার।
এদিকে কঙ্গনা রানাওয়াতও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সিনেমাটির ঘোষণা সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করে ভক্তদের মাঝে উত্তেজনা ছড়িয়ে দিয়েছেন। তবে এখন পর্যন্ত ছবিটির মূল গল্প, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
কঙ্গনার ক্যারিয়ারে ভৌতিক সিনেমার অভিজ্ঞতা নতুন কিছু নয়। এর আগে ২০০৯ সালে ব্যবসাসফল ‘রাজ : দ্য মিস্ট্রি কন্টিনিউজ’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর এই নতুন হরর প্রজেক্টে তার চরিত্রটি কেমন হতে চলেছে, তা জানতে এখন আনুষ্ঠানিক বিস্তারিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।
টি/