
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ খ্রিষ্টাব্দের বিএড চতুর্থ বর্ষ (৭ম সেমিস্টার) অনুশীলন পাঠদান ও মৌখিক পরীক্ষার সময় আগামী ৯ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করায় সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক ও পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে পরীক্ষা গ্রহণের কাজে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এতে আরও উল্লেখ করা হয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর অবশ্যই ইএমএস (EMS) সফটওয়্যারের মাধ্যমে পাঠাতে হবে। পরীক্ষা গ্রহণ, ডাটা এন্ট্রি এবং নম্বর প্রেরণের পুরো কার্যক্রম ems.nu.ac.bd সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে
বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ইএমএস সফটওয়্যারে প্রবেশের জন্য প্রয়োজনীয় User Name ও Password সংশ্লিষ্টদের ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সব কার্যক্রম সম্পন্ন করে নম্বর প্রেরণের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
/টি