
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগের উদ্যোগে ‘Understanding the Philosophical and Jurisprudential Foundations of Law’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মুট কোর্ট রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশন করা হয়। পরে ইউআইটিএস-এর আইন বিভাগ এবং অনুষ্ঠানের প্রধান অতিথির সংক্ষিপ্ত জীবনীর ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্য দেন ইউআইটিএস-এর অ্যাডভাইজর ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান বিচারপতি বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
তিনি তাঁর বক্তব্যে আইনের দার্শনিক
তিনি বলেন, আইন ও ন্যায়বিচারের তাত্ত্বিক এবং ব্যবহারিক অনুষঙ্গের মধ্যে নিবিড় সম্পর্ক গভীরভাবে অনুধাবন করা জরুরি। তাঁর বক্তব্য আইন শিক্ষার্থী, গবেষক ও আইনবিদদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি এবং ইউআইটিএস ও পিএইচপি ফ্যামিলির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ভালো কাজের সদিচ্ছা ও পরিশ্রম মানুষকে যুগান্তকারী সাফল্যের পথে নিয়ে যায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক। তিনি মূল প্রবন্ধের ওপর বিশ্লেষণধর্মী প্রতিফলন উপস্থাপন করেন।
সভাপতির বক্তব্যে ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, এ ধরনের একাডেমিক আয়োজন সমালোচনামূলক আইন গবেষণা ও বৌদ্ধিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এবং আইন শিক্ষার উৎকর্ষ সাধনে এ ধরনের উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘ক্রেস্ট প্রেজেন্টেশন’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় সফলভাবে সম্পন্ন হওয়া ‘১ম ইন্ট্রা-ইউআইটিএস ল কলোকিয়াম’-এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা ও সমন্বয় করেন ইউআইটিএস-এর আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, গবেষক এবং বিপুলসংখ্যক আইন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।