
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষায় লিখিত অংশ বাদ দিয়ে শুধুমাত্র এমসিকিউ পদ্ধতি চালুর প্রস্তাব উঠেছে। ১০ মে ২০২৬ তারিখে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ভর্তি পরীক্ষার পদ্ধতিগত পরিবর্তন, আসন পুনর্বিন্যাস ও বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হয়। সেখানে একাধিক অনুষদের ডিন এমসিকিউভিত্তিক পরীক্ষায় ফেরার পক্ষে মত দেন।
২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসিকিউর পাশাপাশি লিখিত অংশ যুক্ত করা হয়েছিল। তবে এবার বিজ্ঞান, বিজনেস স্টাডিজ এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিনরা শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দেন। বিজ্ঞান অনুষদের ডিন পদার্থবিজ্ঞান ও রসায়ন বাধ্যতামূলক রেখে অন্য চারটি বিষয়ে পরীক্ষা নেওয়ার মত দেন এবং
সভায় এ লেভেল ও ও লেভেল শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রের বিষয়েও আলোচনা হয়। সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডিন এসব শিক্ষার্থীদের সব বিভাগে ভর্তির সুযোগ দেওয়ার পক্ষে মত দেন। এছাড়া মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ভর্তি পরীক্ষার সংস্কার নিয়ে একটি লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পরীক্ষার পদ্ধতি ও পাশের হার নিয়ে মতামত দেন।
এছাড়া সংগীত ও নৃত্যকলা বিভাগে ব্যবহারিক পরীক্ষার পরও আসন শূন্য থাকার বিষয়টি আলোচনায় আসে। ভাইভার সময় অপেক্ষমাণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুযায়ী ডেকে শূন্য আসন পূরণের প্রস্তাবও দেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম জানিয়েছেন, ভর্তি পরীক্ষার পদ্ধতি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।