
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েল নাকি মাতৃভূমি? কঠিন প্রশ্নে ফেঁসে গেছেন ট্রাম্প
সংঘাতের নতুন এক বাস্তবতার সামনে দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূ-রাজনীতি। একই সময়ে একাধিক অঞ্চলে যুদ্ধ ও অস্থিরতা সামলাতে গিয়ে এখন যেন বেশ চাপে পড়তে হচ্ছে বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্রকে।
বিশ্বজুড়ে মার্কিন সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতি থাকলেও সামরিক সম্পদের ঘাটতি ও অস্ত্রের টানাটানি নিয়ে এবার সরাসরি উদ্বেগ তৈরি হয়েছে পেন্টাগনের অভ্যন্তরে। মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড -এর প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ সম্প্রতি পেন্টাগনে পাঠানো এক সতর্কবার্তায় তুলে ধরেছেন প্রতিরক্ষার এই কঠিন চ্যালেঞ্জ।
বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ারগুলো মূলত ইরান এবং ইয়েমেনের সমর্থিত বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে ইসরায়েলকে সুরক্ষা দিচ্ছে। তবে ইউকম প্রধান
ইরানের বিরুদ্ধে পাঁচ মাস ধরে চলা সংঘাত মার্কিন নৌবাহিনীর ওপর অস্বাভাবিক চাপ তৈরি করেছে। ইতোমধ্যে আমেরিকা তাদের বড় অঙ্কের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে, যা দ্রুত রিফিল করা প্রায় অসম্ভব। স্পেনের রোটায় ঘাঁটিতে থাকা পাঁচটি ডেস্ট্রয়ারের মধ্যে দুটিকে ভূমধ্যসাগরে ব্যস্ত রাখা হলেও বাকি ফ্রন্ট সামলানো কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে, সীমিত সম্পদ নিয়ে একসঙ্গে দুটি বিশাল সামরিক ফ্রন্ট সামলানো যে যুক্তরাষ্ট্রের জন্য এখন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে, শীর্ষ জেনারেলের বার্তা যেন সেটিই প্রমান করেছে।