
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে কুয়েতকে কার্যকরভাবে সুরক্ষা দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটি থাকলেও চলমান নিরাপত্তা পরিস্থিতি কুয়েতের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা এবং ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল–এর এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন সামরিক বাহিনীর ওপর কুয়েতের যে নিরাপত্তা-নির্ভরতা ছিল, তা বড় ধরনের ধাক্কা খেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে কুয়েতে নিজেদের সামরিক উপস্থিতি ও প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করছে ওয়াশিংটন। একই সময়ে কুয়েত সরকারও দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও শক্তিশালী ও স্পষ্ট নিরাপত্তা নিশ্চয়তা দাবি করছে।
সাম্প্রতিক সময়ে কুয়েতের বিদ্যুৎকেন্দ্র,
জরুরি তহবিল এবং দ্রুত মেরামত কার্যক্রমের মাধ্যমে কুয়েত বিদ্যুৎ ও পানি সরবরাহ সচল রাখতে সক্ষম হলেও হামলাগুলো দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর ঝুঁকি এবং যুক্তরাষ্ট্রনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাকে সামনে নিয়ে এসেছে।
আরব গালফ স্টেটস ইনস্টিটিউটের প্রধান এবং কুয়েতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ডগলাস সিলিমান বলেন, ধারাবাহিক হামলার কারণে কুয়েতের সাধারণ মানুষের মধ্যে মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে প্রতিরক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে এখনও অপরিহার্য অংশীদার হিসেবেই দেখছে দেশটি। একই সঙ্গে তারা নিজেদের নিরাপত্তার বিকল্প ব্যবস্থাও খুঁজছে।
প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েত সম্প্রতি পাকিস্তানের সঙ্গে নতুন একটি প্রতিরক্ষা চুক্তি করলেও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। বরং দেশটি আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আধুনিক অস্ত্র সরবরাহের জন্য ওয়াশিংটনের প্রতি জোরালো অনুরোধ জানাতে পারে।
এদিকে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, সাম্প্রতিক হামলাগুলো মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নতুন ধরনের সামরিক হুমকির ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। তবে সব চ্যালেঞ্জ সত্ত্বেও কুয়েতের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: আনাদোলু