
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প তিন দেশের পারমাণবিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া বিশেষভাবে উপযুক্ত অবস্থানে রয়েছে। পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে দেশ তিনটির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প আরও বলেন, বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্রের বিস্তারের হুমকি মোকাবিলায় তিন দেশের মধ্যে সহযোগিতা অত্যন্ত জরুরি। ইরানের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না।’
এদিকে, বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, এই সংঘাতের অবসান নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ইতোমধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। যুদ্ধ বন্ধের বিষয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার বিষয়টিও তার বক্তব্যে উঠে আসে।
ট্রাম্প বলেন, তার ধারণা, তিনি ও পুতিন দুজনই ইউক্রেন যুদ্ধের অবসান চান এবং আশা করেন, ‘অন্য পক্ষও’ এই যুদ্ধের সমাপ্তি দেখতে চায়। তবে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত বা সমঝোতার কথা তিনি জানাননি। এ বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
টি/