
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রতিবার গোসল করার সময় এক ১৪ বছর বয়সী ছাত্রকে নিজের নগ্ন ছবি পাঠানোর অপরাধে ক্যাসিডি কার্টার নামের এক মার্কিন শিক্ষিকাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২১ বছর বয়সী ওই শিক্ষিকা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার সাউথ ডিয়ারবর্ন কমিউনিটি স্কুল কর্পোরেশনে একজন বিকল্প শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকাকালীন তিনি স্ন্যাপচ্যাটে ওই নাবালক ছাত্রের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন এবং পরবর্তীতে তাকে আপত্তিকর ছবি পাঠাতে শুরু করেন।
আদালতের নথি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দি সান’-এর প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে ওই ভুক্তভোগী ছাত্রটি স্কুলের একজন কল্যাণ কর্মকর্তাকে পুরো ঘটনাটি জানায়। ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রধান শিক্ষককে অবহিত করলে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরবর্তীতে
নথিগুলোতে আরও উল্লেখ করা হয়েছে যে, ওই শিক্ষিকা মূলত গভীর রাতে ছাত্রটিকে এসব নগ্ন ছবি পাঠাতেন এবং বার্তা পাঠিয়ে বলতেন যে তিনি তাকে ভালোবাসেন। ছেলেটি একপর্যায়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে অন্য এক শিক্ষককে ছবিগুলোর কথা জানালে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই পুলিশ কার্টারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে এবং আদালত তাকে এই শাস্তি প্রদান করেন।
ডিয়ারবর্ন কাউন্টির প্রসিকিউটর লিন ডেডেন্স জানিয়েছেন, কার্টারের বিরুদ্ধে প্রাথমিকভাবে শিশু যৌন হয়রানির গুরুতর অভিযোগ আনা হয়েছিল। তবে পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রটি ওই এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং মামলার আইনি জটিলতায় জড়াতে না চাওয়ায় মার্কিন দণ্ডবিধি অনুযায়ী অভিযোগ কিছুটা পরিবর্তন করা হয়। শেষ পর্যন্ত মাঝারি ধরনের শারীরিক আঘাত ও নির্যাতনের একটি অভিযোগে দোষ স্বীকার করার পর আদালত কার্টারকে দুই বছরের কারাদণ্ড দেন।