
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে মেটা। এখন থেকে ফিড বা ক্যারোসেল পোস্ট প্রকাশের পরও তাতে ব্যবহৃত গানের অডিও পরিবর্তন করা যাবে। ফলে অডিও বদলাতে পুরোনো পোস্ট ডিলিট করে নতুন করে আপলোড করার প্রয়োজন হবে না।
নতুন ফিচারটির নাম ‘রিপ্লেস অডিও’। এর মাধ্যমে পুরোনো পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার ও রিচ অক্ষুণ্ন রেখেই নতুন গান যোগ করা যাবে। এত দিন কোনো পোস্টের অডিও পরিবর্তন করতে চাইলে পোস্টটি মুছে আবার আপলোড করতে হতো, ফলে আগের এনগেজমেন্ট ও পারফরম্যান্স হারিয়ে যেত।
অ্যাকাউন্টে ফিচারটি চালু হলে অডিও পরিবর্তনের জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপে কাঙ্ক্ষিত পোস্টটি খুলতে হবে। এরপর ওপরের ডান পাশের মেনুতে গিয়ে ‘Edit’ নির্বাচন করে
ট্রেন্ডিং গানের জনপ্রিয়তা দ্রুত পরিবর্তন হওয়ায় নতুন ফিচারটি কনটেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ডিজিটাল মার্কেটার ও ছোট উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে কার্যকর হতে পারে। পুরোনো পোস্টে নতুন ট্রেন্ডিং গান যুক্ত করার পাশাপাশি ভুল করে বেছে নেওয়া বা পরে অপ্রাপ্য হয়ে যাওয়া অডিওও পরিবর্তন করা সম্ভব হবে।
ইনস্টাগ্রামে সাম্প্রতিক সময়ে আরও বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হয়েছে। এর মধ্যে প্রোফাইল গ্রিড নতুনভাবে সাজানোর সুযোগ এবং ক্যারোসেল পোস্টের ছবিতে আলাদা ক্যাপশন দেওয়ার সুবিধা উল্লেখযোগ্য। এসব পরিবর্তনের ধারাবাহিকতায় ‘রিপ্লেস অডিও’ ফিচার ব্যবহারকারীদের প্রকাশিত কনটেন্টকে পরবর্তীতেও আরও সহজে হালনাগাদ ও প্রাসঙ্গিক রাখার সুযোগ দেবে।
/টি