
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন ডিভাইস উন্নয়নে অগ্রাধিকার দিতে সিরি ও ভিশন প্রো দলের দুই শতাধিক কর্মী ছাঁটাই করেছে অ্যাপল। ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ভিশন প্রো বিভাগে প্রায় ১০০টি পদ বিলুপ্ত করা হয়েছে। একই সংখ্যক কর্মী ছাঁটাই হয়েছে সিরি ও সফটওয়্যার-সংশ্লিষ্ট বিভিন্ন দল থেকেও।
অ্যাপলের সিরি ও সফটওয়্যার প্রকৌশল বিভাগের ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলও পুনর্গঠনের আওতায় পড়েছে। নতুন এআইনির্ভর সিরি তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জনবল কাঠামো পরিবর্তন করতেই এসব পদ পুনর্বিন্যাস করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের ভাষ্য, ব্যবসায়িক অগ্রাধিকার পরিবর্তনের অংশ হিসেবে কয়েকটি দল পুনর্গঠন করা হচ্ছে। এতে কিছু পুরোনো পদ বিলুপ্ত হলেও নতুন পদ তৈরি হবে।
ভিশন
ভিশন প্রোর জন্য ত্রিমাত্রিক ইমার্সিভ ভিডিও তৈরিতেও বিপুল ব্যয় হচ্ছে। প্রতিটি ভিডিও তৈরিতে অ্যাপলের কর্মী ও ঠিকাদারদের একাধিক দলকে যুক্ত করতে হয় এবং একটি পর্ব তৈরিতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। সীমিতসংখ্যক ভিশন প্রো ব্যবহারকারীর কারণে এই ব্যয় নিয়ে চাপ তৈরি হয়েছে। তবে হেডসেট বা এর অপারেটিং সিস্টেম পুরোপুরি বন্ধ করছে না অ্যাপল। প্রতিষ্ঠানটি নিজস্বভাবে তুলনামূলক কমসংখ্যক ইমার্সিভ ভিডিও তৈরি করবে এবং তৃতীয় পক্ষকে এ ধরনের কনটেন্ট তৈরিতে উৎসাহিত করবে।
এদিকে অ্যাপলের পরবর্তী বড় অগ্রাধিকার হিসেবে উঠে আসছে স্মার্ট চশমা। এসব চশমায় ভিশন প্রোর মতো ইমার্সিভ ভিডিও বা উন্নত গেমিং সুবিধা থাকবে না। বরং তুলনামূলক হালকা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী ডিভাইসের দিকে নজর দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ২০২৮ সালের শেষ নাগাদ ভিশন প্রোর নতুন একটি মডেল বাজারে আনার বিষয়টিও অ্যাপল বিবেচনা করছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
/টি