
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
‘হয়ত তাদের উড়িয়ে দিতে হবে’: ইরানকে ট্রাম্পের চরম সামরিক হুঁশিয়ারি!
ইরানকে কি শেষ পর্যন্ত চুক্তির পথে আসতে হবে, নাকি আবারও শুরু হবে ধ্বংসের খেলা? সময় ফুরিয়ে আসছে, এমন বার্তাই যেন দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালির ওপরও প্রায় পূর্ণ নিয়ন্ত্রণের দাবি করেছেন তিনি। তাহলে কি ইরানকে চাপে ফেলতেই এবার আরও কঠোর বার্তা দিচ্ছে ওয়াশিংটন?
ইরান ইস্যুতে আবারও কঠোর বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি বললেন, চুক্তি না হলে ইরানকে উড়িয়ে দিতে হতে পারে। ওভাল অফিসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি হবে, নাকি দেশটিকে ধ্বংসের পথে যেতে হবে, খুব শিগগিরই তার
তবে এর মধ্যেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এই সমুদ্রপথ দিয়ে বিশ্বের জ্বালানি সরবরাহের বড় একটি অংশ পরিবহন হয়। ফলে হরমুজকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইরানের বিরোধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সাম্প্রতিক সময়ে হরমুজ দিয়ে তেল পরিবহন বাড়লেও প্রণালিটির নিয়ন্ত্রণ ও নিরাপদ নৌ চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ রয়ে গেছে।
এর মধ্যেই কূটনৈতিক তৎপরতাও চলছে। ৩০ সেপ্টেম্বর ইরান জানিয়েছে, কাতারের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া পেয়েছে। প্রস্তাবের মধ্যে হরমুজ প্রণালি আবার স্বাভাবিকভাবে চালুর বিষয়ও রয়েছে। কিন্তু আলোচনার পাশাপাশি ট্রাম্পের এমন কঠোর হুমকি নতুন করে প্রশ্ন তুলছে—শেষ পর্যন্ত কি সমঝোতার পথেই ফিরবে ওয়াশিংটন ও তেহরান, নাকি আবারও বাড়বে সামরিক সংঘাত?