
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের কাছে সাত দিনের একটি পরিকল্পনা দিয়েছে ইরান। শর্তগুলো পূরণ হলে সাত দিনের শেষে কৌশলগত হরমুজ প্রণালি খুলে দেবে তেহরান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর প্রস্তাবও রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নিউইয়র্কে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
আরাগচি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে। এতে থাকা শর্তগুলো পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনা আবার শুরু হবে। প্রস্তাবটির বড় অংশই জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া একটি সমঝোতা স্মারকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
এর আগে ইরানি কর্মকর্তারা জানিয়েছিলেন, শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া, জব্দ করা ইরানি সম্পদ
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে বলেছেন, আলোচনায় এখনো কোনো বড় অগ্রগতি হয়নি। এই কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। লক্ষ্য হচ্ছে সম্ভাব্য যুদ্ধবিরতি এবং পরবর্তী আলোচনার কাঠামো নিয়ে সমঝোতায় পৌঁছানো।
তবে হরমুজ প্রণালি খোলার আগে কোন পক্ষ কী পদক্ষেপ নেবে—এটাই আলোচনার অন্যতম প্রধান প্রশ্ন। যদিও এখনও এ প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র।
/টি