
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানুষের জীবনে রিজিক আল্লাহ তাআলার অন্যতম বড় নিয়ামত। তবে শুধু প্রাচুর্য নয়, একজন মুমিনের কাম্য হলো হালাল ও বরকতময় রিজিক। হালাল উপার্জন মানুষের আত্মমর্যাদা ও মানসিক প্রশান্তি বাড়ায় এবং তাকে হারাম থেকে দূরে থাকতে সহায়তা করে।
হালাল রিজিক লাভ, হারাম থেকে বেঁচে থাকা এবং আল্লাহ ছাড়া অন্য কারও মুখাপেক্ষী না হওয়ার জন্য হাদিসে একটি গুরুত্বপূর্ণ দোয়া বর্ণিত হয়েছে। দোয়াটি হলো— “আল্লাহুম্মাকফিনী বিহালালিকা আন হারামিকা, ওয়াগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়াক।” এর অর্থ, ‘হে আল্লাহ! আপনার হালালের মাধ্যমে আমাকে আপনার হারাম থেকে বাঁচিয়ে যথেষ্ট করে দিন এবং আপনার অনুগ্রহে আপনি ছাড়া অন্য সবার মুখাপেক্ষিতা থেকে আমাকে মুক্ত করুন।’
সুনানে তিরমিজির ৩৫৬৩ নম্বর হাদিসে এসেছে, হজরত
পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বান্দার রিজিকের ব্যাপারে আশ্বস্ত করেছেন। সুরা হুদের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে, “জমিনে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই।” রিজিক বলতে শুধু অর্থ-সম্পদ নয়; খাদ্য, পোশাক, বাসস্থানসহ জীবনধারণের জন্য প্রয়োজনীয় বৈধ নিয়ামতও এর অন্তর্ভুক্ত।
তাই রিজিকের সন্ধানে মুমিনের কর্তব্য হলো হালাল পথে চেষ্টা করা, হারাম উপার্জন থেকে নিজেকে বাঁচানো এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। মানুষের কাছে প্রয়োজন প্রকাশের আগে মহান আল্লাহর কাছে দোয়া করা উচিত। আল্লাহ তাআলা সবাইকে হালাল ও বরকতময় রিজিক দান করুন, হারাম উপার্জন থেকে হেফাজত করুন এবং তাঁর অনুগ্রহ ছাড়া অন্য কারও মুখাপেক্ষী হওয়া থেকে মুক্ত রাখুন। আমিন।
/টি