
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি কোম্পানি গঠনের পরিকল্পনা করে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ফিফা। সংস্থাটির এই উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উয়েফা। এমনকি প্রতিবাদ হিসেবে ২০৩০ সালের বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও বিবেচনায় নিচ্ছে ইউরোপের কয়েকটি দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিফার প্রস্তাবিত নতুন বাণিজ্যিক কাঠামোর বিরোধিতায় উয়েফাভুক্ত দেশগুলো চলতি সপ্তাহে একটি ভার্চুয়াল বৈঠকে বসতে যাচ্ছে। ওই বৈঠকে ফিফার পরিকল্পনা প্রতিহত করতে সম্ভাব্য কৌশল ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। বিষয়টি ঘিরে ইউরোপীয় ফুটবলে ক্রমেই অস্বস্তি বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি
তবে ফিফার এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে উয়েফা। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, এই উদ্যোগ ফুটবল পরিচালনার এমন একটি সীমা অতিক্রম করেছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। উয়েফার ভাষ্য, ফুটবলের শাসনব্যবস্থা ও এর আত্মা কোনো বেচাকেনার সম্পদ নয়। এছাড়া আর্থিকভাবে কারা লাভবান হবে, সে বিষয়ে পর্যাপ্ত স্বচ্ছতা না থাকায় তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
অন্যদিকে, ফিফা বলছে, বেসরকারি বিনিয়োগ থেকে সংগৃহীত অর্থ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করা হবে। পাশাপাশি সম্প্রচারস্বত্ব ও স্পনসরশিপ থেকে আরও বেশি আয় নিশ্চিত করে পুরুষ, নারী ও যুব ফুটবলের সব প্রতিযোগিতার বাণিজ্যিক সম্ভাবনা বাড়ানো হবে। তবে এই পরিকল্পনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতিতেও প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে অন্যতম আয়োজক স্পেন ও পর্তুগালসহ ইউরোপীয় দেশগুলোর অবস্থান এখন বিশ্ব ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
/টি