
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফেসবুকে বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ চালু করছে মেটা। নতুন এই সুবিধা পেতে ব্যবহারকারীদের কোনো অর্থ পরিশোধ করতে হবে না। তবে ভেরিফিকেশন পেতে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
ভেরিফায়েড ব্যাজের জন্য ব্যবহারকারীকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেই আবেদন করতে হবে। এরপর একটি ছোট সেলফি ভিডিও ধারণ করে জমা দিতে হবে। মেটা ওই ভিডিওর সঙ্গে প্রোফাইল ছবির মিল যাচাই করে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করবে। তথ্য সঠিক থাকলে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টে যুক্ত হতে পারে ভেরিফায়েড ব্যাজ।
এই সুবিধা পেতে আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টে প্রতারণা, ভুয়া পরিচয় ব্যবহার কিংবা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের কোনো রেকর্ড থাকা যাবে
প্রাথমিকভাবে শুধু ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের জন্য এই সুবিধা চালু করা হচ্ছে। ফেসবুক পেজ ও প্রো মোড অ্যাকাউন্টের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
পরিচয় যাচাই সম্পন্ন হওয়ার পর ফেসবুকের বিভিন্ন জায়গায় ভেরিফায়েড ব্যাজ দেখা যাবে। শুরুতে প্রোফাইল, মার্কেটপ্লেস, গ্রুপ ও ডেটিং সেবায় ব্যাজটি প্রদর্শিত হবে। পরে ধাপে ধাপে ফিডের পোস্টেও এটি দেখানোর পরিকল্পনা রয়েছে।
মেটার ভাষ্য অনুযায়ী, ভেরিফায়েড ব্যাজের মূল উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পেছনে একজন প্রকৃত ব্যক্তি রয়েছেন—এটি নিশ্চিত করা। তবে ব্যাজ পাওয়া মানেই ওই ব্যবহারকারীকে বিশেষভাবে অনুমোদিত বা শতভাগ বিশ্বাসযোগ্য হিসেবে ঘোষণা করা নয়।
ভেরিফায়েড ব্যাজ পাওয়ার পরও ব্যবহারকারীদের ফেসবুকের কমিউনিটি নীতিমালা মেনে প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে।
প্রাথমিকভাবে বিশ্বের নির্বাচিত কয়েকটি দেশে বিনামূল্যের এই ভেরিফিকেশন সুবিধা চালু করা হচ্ছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণ করা হবে।
/টি