
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হাসান নওয়াজের বিধ্বংসী ইনিংসে ভর করে পাকিস্তানের লড়াই জমে উঠলেও শেষ রক্ষা হয়নি। ২১২ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ১৯ রানে হেরে গেছে পাকিস্তান। শনিবার নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের জমজমাট ফাইনাল খেলায় পাকিস্তানকে হারিয়ে স্বর্ণপদক নিজেদের নামে নিশ্চিত করেছে ভারত।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা পায় ভারত। অভিষেক শর্মার ঝড়ো ২৮ বলে ৬১ রানের ওপর ভর করে পাওয়ার প্লেতেই ২ উইকেটে ৮১ রান তোলে তারা। মাঝের ওভারে পাকিস্তান কিছুটা নিয়ন্ত্রণে আনলেও শেষ দিকে তিলক ভার্মার ২২ বলে ৫১ এবং শিবম দুবের ১৫ বলে ২৭ রানের ইনিংস ভারতকে ৬ উইকেটে ২১১ রানের বিশাল
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। অধিনায়ক সাহিবজাদা ফারহান (১০), উসমান খান (৩) এবং মাজ সাদাকাত (২৩) দ্রাই ফিরে গেলে মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে দল। সেখান থেকে চতুর্থ উইকেটে সাইম আইয়ুবের (২৯) সঙ্গে ৮৭ রানের দায়িত্বশীল জুটি গড়ে দলকে জয়ের স্বপ্ল দেখান হাসান নওয়াজ। ২৫ বলে ফিফটি পূর্ণ করে হাসান ম্যাচের চিত্র বদলে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালান।
পরবর্তী ব্যাটারদের থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ায় পাকিস্তানের ওপর জয়ের চাপ বাড়তেই থাকে। শেষ দুই ওভারে জয়ের জন্য ৩৮ রানের প্রয়োজন হলে হাসান একাই ম্যাচটি বের করার চেষ্টা করেন। তবে শেষ ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৫১ বলে ৫টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৯৬ রানের এক লড়াকু ইনিংস উপহার দেন হাসান। নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তান ৬ উইকেটে ১৯২ রানে গিয়ে থমকে যায়।
ভারতের বল হাতে দারুণ নৈপুণ্য দেখান স্পিনার অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর এবং পেসার শিবম দুবে। তারা প্রত্যেকেই দুটি করে উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটারদের ওপর ক্রমাগত চাপ বজায় রাখেন। হাসান নওয়াজের একা লড়ে যাওয়া সত্ত্বেও ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে শ্রেয়াস আইয়ারের দল এশিয়ান গেমসে সোনা জয়ের উৎসব সম্পন্ন করে।
টি/