
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো তিন ধাপে নয়, এবার এক ধাপেই অনলাইনে ভর্তি আবেদন নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই সঙ্গে থাকছে না মাইগ্রেশন বা কলেজ পরিবর্তনের সুযোগ।
গত ১৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষার পর ফল পরিবর্তন হলে শিক্ষার্থীরা আবার আবেদনের সুযোগ পাবে। এছাড়া আবেদন করে নিশ্চায়ন না করা, কলেজ না পাওয়া বা কোনো কারণে বাদ পড়া শিক্ষার্থীদেরও পুনরায় আবেদনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভর্তি কার্যক্রমও
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা নিয়ে কাজ চলছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এটি চূড়ান্ত করার আশা করা হচ্ছে। এরপর নীতিমালাটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ই নেবে। তিনি বলেন, একাডেমিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভর্তি ও ক্লাস শুরুর সময় এগিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।
অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত একাদশ শ্রেণির ক্লাস ১ জুলাই শুরু হওয়ার কথা থাকলেও গত কয়েক বছর তা সম্ভব হয়নি। গত বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয় ১০ জুলাই এবং ভর্তি কার্যক্রম শেষে ক্লাস শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এবার এসএসসির ফল ১০ আগস্ট প্রকাশ হলেও গত বছরের তুলনায় খুব বেশি দেরি না করে দ্রুত ভর্তি শেষ করে সেপ্টেম্বরের মধ্যেই ক্লাস শুরুর পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
/টি