
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরের পাগলাপীরে এক পথসভায় সব ধর্মের মানুষকে নিয়ে দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ার কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষ একসঙ্গে ভূমিকা রেখেছেন। তাই দেশকে এগিয়ে নিতে সবাইকে সমিমলিতভাবে কাজ করতে হবে। মুসলমান, হিন্দু, বেীদ্ধ ও খ্রীস্টানসহ সব ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক। এই দেশ সবার, তাই দেশের উন্নয়ন ও ভবিষ্যৎ গড়ার দায়িত্বও সবার। পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, ১২ তারিখের নির্বাচনের পর দেশের মানুষ বিএনপিকে দেষ পরিচালনার দায়িত্ব দিয়েছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। মানুষের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋন মওকুফ করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ অন্য ধর্মের গুরুজনদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে। সমাজের সব শ্রেনীর মানুষের কল্যানে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
শারদীয় দুর্গাপূজার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি উৎসবের সময়। এ উৎসবকে সামনে রেখে সব ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও পারস্পারিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে দেশকে স্বাধীন করেছেন। একইভাবে দেশের উন্নয়ন ও গঠনের কাজেও সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। সুন্দর বাংলাদেশ গড়তে সমিমলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পথসভা শেষে প্রধানমন্ত্রী রংপুরের ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। এসময় তাঁর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চেীধুরী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চেীধুরীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মারুফ/