
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ঈদে বাড়ি ফেরার পথে ট্রাকে করে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রডবোঝাই একটি ট্রাকে যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন এবং অন্তত ৬ থেকে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা ট্রাকের
পুলিশ জানায়, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, হতাহতদের বাড়ি নওগাঁর মান্দা উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায়।
টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে। পাশাপাশি ঈদযাত্রায় মালবাহী খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
সচেতন মহলের দাবি, ঈদকে কেন্দ্র করে মালবাহী খোলা ট্রাকে যাত্রী পরিবহন বন্ধে প্রশাসন কার্যকর উদ্যোগ নিলে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি এড়ানো সম্ভব হতো।