
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জেরে বিশ্বের সব দেশকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন এই নিষেধাজ্ঞা কার্যকরে কোনো দেশ সহায়তা করলে তাদেরও যুক্তরাষ্ট্র্রেরই সমতুল্য অপরাধী হিসেবে গণ্য করা হবে।
শুক্রবার (২৮ আগস্ট) এক সতর্কবার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো রাষ্ট্র যদি যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করে, তবে তারা অন্যের অবৈধ ইচ্ছা জোরপূর্বক চাপিয়ে দেওয়ার সহযোগী বলে বিবেচিত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ইরানি মন্ত্রণালয় মার্কিন এই পদক্ষেপকে 'বেআইনি, নিন্দনীয়, রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধ' হিসেবে উল্লেখ করেছে। দেশটির দাবি, এসব নিষেধাজ্ঞার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যসেবা চরম ঝুঁকিতে পড়বে।
আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন রক্ষার আহ্বান জানিয়ে তেহরান জানিয়েছে,
এর আগে গত সপ্তাহে ইরানের ওপর ইতিহাসের অন্যতম কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেসময় হুঁশিয়ারি দিয়েছিলেন যে, এই নিষেধাজ্ঞা অমান্য করে যারা ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধেও কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: রয়টার্স