
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের নিবিড় পরিচর্যা ও ক্রিটিক্যাল কেয়ার চিকিৎসাব্যবস্থার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক জ্ঞান বিনিময়ের লক্ষ্যে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ (এসআইবি)-এর প্রথম আন্তর্জাতিক সম্মেলন ‘সিবকন-২০২৬’। ১৬-১৭ নভেম্বর রাজধানীর একটি অভিজাত হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করা হয়।
‘মেকিং ইনটেনসিভ কেয়ার অ্যাক্সেসিবল উইদাউট ব্যারিয়ার্স’ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রিট ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করে সোসাইটি অব ইনটেনসিভিস্ট বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এছাড়া প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাহবুবা হাবিব এমপি এবং আইসিএমএইচ-এর বোর্ড অব গভর্নরসের সদস্যর উপস্থিত ছিলেন।
সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, পর্তুগাল ও বেলিজসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৪ জন খ্যাতনামা আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ দেশি-বিদেশি চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা এতে অংশ নেন। দুই দিনের এই আয়োজনে নিবিড় পরিচর্যা চিকিৎসার আধুনিক পদ্ধতি, সংকটাপন্ন রোগীদের ব্যবস্থাপনা, চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি ও বৈজ্ঞানিক গবেষণা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য মানসম্মত ক্রিটিক্যাল কেয়ার সেবা সহজলভ্য করতে দক্ষ জনবল তৈরি ও আধুনিক অবকাঠামো নির্মাণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আয়োজকদের মতে, ‘সিবকন-২০২৬’ কেবল একটি সম্মেলন নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের নিবিড় পরিচর্যা চিকিৎসাব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করে তোলার এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে।