
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা মাতাতে আসছেন কলকাতার জনপ্রিয় সংগীত তারকা অনুপম রায়। আগামী ২৬ জুন গোটা ব্যান্ডসহ ঢাকায় একটি লাইভ কনসার্টে পারফর্ম করবেন তিনি। ‘অন ট্রু সাউন্ড’ শিরোনামের এই কনসার্টটি আয়োজন করতে যাচ্ছে ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’। ইতিমধ্যেই আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুপম রায় এবার একা নন, তার পুরো ব্যান্ড দল নিয়ে ঢাকায় আসছেন। প্রিয় তারকার আসার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার শ্রোতাদের মাঝে বেশ উদ্দীপনা ও উন্মাদনা দেখা যাচ্ছে।
বাংলাদেশে আসা প্রসঙ্গে বরাবরই ভীষণ উচ্ছ্বসিত অনুপম রায়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, আমন্ত্রণ পেলেই আমি বাংলাদেশে আসার জন্য স্যুটকেস গোছানো শুরু
/টিএ