
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাঁধন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ইউনিটের উদ্যোগে নবীনবরণ ও ২৬তম রক্তদাতা সম্মাননা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।
এতে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। পরে রক্তদাতাদের সম্মাননা দেয় বাঁধন।
সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দানিশ আরেফিন বিশ্বাস এবং জেনেটিক কাউন্সেলিং অ্যান্ড রিসার্চ সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুশফিকা রহমান। বিশেষ অতিথি ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. রাকিবুল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিটের উপদেষ্টা ও ঢাবি শিক্ষক হামিদুর রহমান ও নাঈমুল ইসলাম।
এ সময় হলের আবাসিক ও সহকারী আবাসিক শিক্ষকবৃন্দ, হলের শিক্ষার্থীবৃন্দ ও উপদেষ্টা শিক্ষার্থীবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের বাঁধন ইউনিটের ছাত্র ও ছাত্রী প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হল বাঁধন ইউনিটের সভাপতি মো. ইরফানুল ইসলাম। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।