
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো সন্ত্রাসের অভয়ারণ্য থাকবে না, চাঁদাবাজি সম্পূর্ণ নির্মূল করবে সরকার। সারা দেশে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। রোববার দুপুরে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জঙ্গল সলিমপুরে নতুন কারাগার নির্মাণ করা হবে। জঙ্গল সলিমপুর থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান আনা হবে। বর্তমানে হাজার হাজার মাদক মামলা বছরের পর বছর ঝুলে আছে। বিশেষ ট্রাইব্যুনাল হলে এসব মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হবে। এভাবেই আমরা দেশকে বাঁচাতে পারব, যুব সমাজকে রক্ষা করতে পারব।
সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ‘কিশোর গ্যাং’-এর ক্রমবর্ধমান নৃশংসতা ও বেপরোয়া তৎপরতা
/টিএ