
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে পতিত সরকারের দোসররা নানা ধরনের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, পতিত সরকারের দোসররা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন রিজভী। এ সময় তিনি বলেন, একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশে অস্থিরতা তৈরি করতে একটি মহল নানা অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, বর্তমান সরকার কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে প্রশ্রয় দেবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার উল্লেখ করে
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, আগে থেকেই সচেতন হওয়া গেলে ডেঙ্গু অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ রোগ মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি। তিনি জানান, বর্তমান সরকার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা করেছে।
রিজভী আরও জানান, ডেঙ্গুর বিস্তার রোধে পচা ও জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব স্থানে যাতে এডিস মশার প্রজনন না হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।