
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
অ্যাকশন, দৈবশক্তি আর এক নিবিড় প্রেমের আখ্যান নিয়ে বড় পর্দায় আসছে বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ডাকাত: এক প্রেম কথা’। সম্প্রতি মুম্বাইয়ের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির ট্রেলার উন্মোচন করা হয়েছে। দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১০ই এপ্রিল ২০২৬ তারিখে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই চলচ্চিত্রটি।
এই সিনেমার প্রধান আকর্ষণ এর শক্তিশালী কাস্টিং। এই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে ভারতের জনপ্রিয় তারকা আদিভি শেষ, অনবদ্য মৃণাল ঠাকুর এবং খ্যাতনামা পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপকে। শেনিল দেও-র দক্ষ পরিচালনায় এটি একটি দ্বিভাষিক (হিন্দি ও তেলুগু) প্রজেক্ট হিসেবে নির্মিত হয়েছে, যা দুই ইন্ডাস্ট্রির দর্শকদের মধ্যেই ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দুই ডাকাতকে
অভিনয়ের পাশাপাশি আদিভি শেষ এবং পরিচালক শেনিল দেও যৌথভাবে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন। বিশ্বাসঘাতকতা আর রোমাঞ্চের এক জটিল মিশেলে তৈরি এই ছবিটি প্রযোজনা করেছেন সুপ্রিয়া ইয়ারলাগড্ডা এবং পরিবেশনায় রয়েছে বিখ্যাত অন্নপূর্ণা স্টুডিওস। মুম্বাইয়ে হিন্দি ট্রেলার প্রকাশের পর এখন হায়দ্রাবাদে তেলুগু ট্রেলার প্রকাশের জোর প্রস্তুতি চলছে।
ভিন্নধর্মী কাস্টিং এবং বড় পর্দার বিশাল আয়োজন নিয়ে নির্মাতারা বেশ আশাবাদী। অ্যাকশন আর ইমোশনের এই মেলবন্ধন সব ভাষার দর্শকদের মন জয় করতে সক্ষম হবে বলেই ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, ২০২৬-এর এই বিগ বাজেট সিনেমাটি বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে।
একনজরে: