
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
পশ্চিমবঙ্গের বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় আর নেই। ৪৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই প্রতিভাবান শিল্পী। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ভক্তদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এই খবরটি নিশ্চিত করেছে।
ঘটনার সূত্রপাত হয় একটি শুটিং স্পটে। জানা গেছে, অভিনেতা দিঘার তালসারিতে একটি ধারাবাহিক নাটকের শুটিং করছিলেন। শুটিংয়ের ফাঁকে সমুদ্রে নামলে হঠাৎই তিনি পানির স্রোতে তলিয়ে যান। সহকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা করেন এবং টেকনিশিয়ানরা দ্রুত তাকে পানি থেকে তুলে আনেন।
উদ্ধারের পর দ্রুত তাকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্মগ্রহণ করা এই অভিনেতা অভিনয় জীবনে সাফল্যের এক দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। প্রায় ৪৫০টিরও বেশি নাটকে অভিনয়ের রেকর্ড রয়েছে তার ঝুলিতে। বড় পর্দায় তার অভিষেক হয় ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে। এরপর বাণিজ্যিক ও মূলধারার সিনেমায় নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছিলেন তিনি। ‘জ্যাকপট’, ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘কাগজের বউ’ এবং ‘আকাশ অংশত মেঘলা’-এর মতো বহু জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন রাহুল।
ব্যক্তিগত জীবনে তিনি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে বিয়ে করেছিলেন। যদিও ২০১৭ সাল থেকে তারা আলাদা থাকা শুরু করেন এবং পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে। এই দম্পতির একমাত্র সন্তান রয়েছে যার নাম সহজ। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি রাহুল ‘সহজকথা’ নামে একটি পডকাস্ট শুরু করেছিলেন, যা বেশ জনপ্রিয়তা ও আলোচনা পেয়েছিল। তার এই মৃত্যুতে বিনোদন জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।
/টিএ