
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চিরুনিতে আগের চেয়ে বেশি চুল ওঠা, গোসলের সময় একগুচ্ছ চুল হাতে চলে আসা কিংবা ধীরে ধীরে চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যায় অনেকেই প্রথমে শ্যাম্পু, তেল বা হেয়ার সিরাম পরিবর্তনের কথা ভাবেন। তবে চুল পড়ার কারণ সবসময় বাইরের কোনো পণ্য নয়। শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতিও চুল পড়া বাড়িয়ে দিতে পারে। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি (AAD) বলছে, খাবারে পর্যাপ্ত আয়রন, জিঙ্ক, প্রোটিন বা বায়োটিনের ঘাটতি থাকলে লক্ষণীয় চুল পড়তে পারে।
চুলের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্য ধরে রাখতে আয়রন, জিঙ্ক, প্রোটিনসহ বিভিন্ন ভিটামিন ও খনিজের প্রয়োজন হয়। বিশেষ করে আয়রনের ঘাটতি কিছু মানুষের চুল পড়ার সঙ্গে সম্পর্কিত হতে পারে। অতিরিক্ত মাসিক রক্তপাত, খাবারে পর্যাপ্ত
ভিটামিন ডি, জিঙ্ক ও ভিটামিন বি১২-এর ঘাটতিও চুলের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত হতে পারে। কিছু গবেষণায় ভিটামিন ডি-এর ঘাটতির সঙ্গে বিভিন্ন ধরনের চুল পড়ার সম্পর্ক পাওয়া গেলেও সব গবেষণার ফল এক নয়। একইভাবে জিঙ্ক চুলের ফলিকলের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। অন্যদিকে বায়োটিনের ঘাটতি চুল পাতলা হওয়ার কারণ হতে পারে, তবে প্রকৃত বায়োটিন ঘাটতি তুলনামূলকভাবে বিরল। তাই শুধু চুল পড়ছে বলে নিজে থেকে এসব ভিটামিনের সাপ্লিমেন্ট শুরু করা ঠিক নয়।
শুধু ভিটামিনের ঘাটতিই চুল পড়ার কারণ নয়। বংশগত চুল পড়া, হরমোনের পরিবর্তন, থাইরয়েডের সমস্যা, দীর্ঘস্থায়ী মানসিক চাপ, দ্রুত ওজন কমে যাওয়া, অসুস্থতার পর শরীরের পরিবর্তন, সন্তান জন্মের পরের সময় এবং কিছু ওষুধের প্রভাবেও চুল পড়তে পারে। দীর্ঘদিনের মানসিক চাপের পর একসঙ্গে বেশি চুল ঝরে পড়ার ঘটনাকে টেলোজেন এফ্লুভিয়াম বলা হয়। এ কারণে চুল পড়ার পাশাপাশি ঘুম, মানসিক চাপ, খাদ্যাভ্যাস ও সামগ্রিক জীবনযাপনের দিকেও নজর দেওয়া প্রয়োজন।
চুল পড়া কয়েক সপ্তাহ ধরে চলতে থাকলে, ক্রমশ বেড়ে গেলে বা মাথার নির্দিষ্ট অংশ ফাঁকা হতে শুরু করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক সিবিসি, ফ্যারিটিন, ভিটামিন বি১২ বা ভিটামিন ডি-এর মতো পরীক্ষা দিতে পারেন। চুল পড়া শুরু হলেই নিজের ইচ্ছায় হেয়ার ভিটামিন বা সাপ্লিমেন্ট খাওয়া নিরাপদ নয়; অতিরিক্ত কিছু পুষ্টি গ্রহণও শরীরের ক্ষতি করতে পারে এবং উল্টো চুল পড়া বাড়াতে পারে। তাই ডিম, মাছ, মাংস, দুধ, ডাল, ছোলা, শাকসবজি, বাদাম ও বীজসহ সুষম খাবার খাওয়ার পাশাপাশি দীর্ঘস্থায়ী চুল পড়ার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই নিরাপদ।
সূত্র: এনডিটিভি
টি/