
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চীনের মহাকাশ কর্মসূচিতে যুক্ত হয়েছে আরও তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের শিচাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্যাটেলাইট তিনটি মহাকাশে পাঠানো হয়। এ উৎক্ষেপণের মাধ্যমে মহাকাশ গবেষণা ও পর্যবেক্ষণ কার্যক্রমে নতুন অগ্রগতি অর্জন করল চীন।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, লং মার্চ-২সি ক্যারিয়ার রকেট ব্যবহার করে ইয়াওগান-৫১ সিরিজের ০৭, ০৮ ও ০৯ নম্বর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে। উৎক্ষেপণের পর স্যাটেলাইট তিনটি সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নতুন স্যাটেলাইটগুলো বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি তড়িৎচৌম্বকীয় পরিবেশ পর্যবেক্ষণ ও শনাক্তকরণের কাজে ব্যবহার করা হবে। এসব স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশভিত্তিক বিভিন্ন তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনায় সহায়তা পাওয়া যাবে।
এ উৎক্ষেপণের মধ্য দিয়ে চীনের লং মার্চ সিরিজের রকেটের ৬৭৫তম মিশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দেশটির মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছে লং মার্চ রকেট সিরিজ। বিভিন্ন ধরনের স্যাটেলাইট ও মহাকাশযান কক্ষপথে পাঠাতে এ সিরিজের রকেট ব্যবহার করে আসছে চীন।
এর আগে গত ২৫ অক্টোবর দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ হাইনান থেকে নিম্ন কক্ষপথের ইন্টারনেট স্যাটেলাইটের একটি বহর উৎক্ষেপণ করে দেশটি। সেটি ছিল লং মার্চ রকেট সিরিজের ৬৭৪তম মিশন। ধারাবাহিক এসব উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ গবেষণা, যোগাযোগ ও পর্যবেক্ষণ সক্ষমতা বাড়ানোর কার্যক্রম অব্যাহত রেখেছে চীন।
/টি