
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বর্তমান সময়ে পিঠ বা কোমরের ব্যথা (ব্যাক পেইন) একটি সাধারণ স্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। খেলাধুলার চোট, দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকা কিংবা বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের কারণে এ ধরনের ব্যথা দেখা দিতে পারে। তবে জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনা এবং নিয়মিত কিছু অভ্যাস মেনে চলার মাধ্যমে এই সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, মেরুদণ্ডকে সুস্থ রাখতে শরীরের কেন্দ্রীয় পেশি বা কোর মাসল শক্তিশালী করা জরুরি। নিয়মিত নির্দিষ্ট ব্যায়ামের মাধ্যমে কোমর ও পিঠের চারপাশের পেশি সক্রিয় রাখা যায়। পাশাপাশি প্রতিদিন স্ট্রেচিং করার অভ্যাস পেশির নমনীয়তা বাড়ায় এবং মেরুদণ্ডের ওপর অতিরিক্ত চাপ কমাতে সাহায্য করে।
দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকাও পিঠের ব্যথার অন্যতম কারণ। তাই
ভারী বস্তু তোলার সময় সতর্ক থাকা জরুরি। ভুলভাবে শরীর মোচড় দিয়ে ভারী জিনিস তুললে পেশিতে টান লেগে তীব্র ব্যথা হতে পারে। এ ছাড়া ঘুমানোর সময় সঠিক ভঙ্গি বজায় রাখাও গুরুত্বপূর্ণ। চিৎ হয়ে ঘুমানোর সময় হাঁটুর নিচে বালিশ রাখা এবং কাত হয়ে ঘুমালে দুই হাঁটুর মাঝে বালিশ রাখলে পিঠের ওপর চাপ কমে।
পিঠের সুস্থতার জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা এবং ধূমপান থেকে বিরত থাকাও প্রয়োজন। অতিরিক্ত ওজন মেরুদণ্ড ও পেশির ওপর চাপ বাড়ায়, আর ধূমপান মেরুদণ্ডের ডিস্কের ক্ষয় ত্বরান্বিত করতে পারে। সঠিক জীবনযাপনের মাধ্যমে ব্যাক পেইন প্রতিরোধ করা সম্ভব হলেও আঘাত বা চোটের কারণে ব্যথা তীব্র হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
তথ্যসূত্র: ইউসি ডেভিস
/টি