
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির তীব্রতা সবসময় একরকম থাকবে না; কখনও বেশি আবার কখনও তুলনামূলক কম বৃষ্টিপাত হতে পারে।
সোমবার (১৩ জুলাই) দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, ৫ জুলাই থেকে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাম্প্রতিক সময়ে বৃষ্টিপাত বেড়েছে। যদিও নিম্নচাপের প্রভাব কমে গেছে, তবে বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর কারণে চলতি মাসজুড়ে বৃষ্টির ধারা অব্যাহত থাকার
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কয়েকটি বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে। এদিকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রোববার সৈয়দপুরে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার সর্বনিম্ন তাপমাত্রা বান্দরবানে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
/টি