
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে গত কয়েক দিন ধরে সারা দেশে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত। দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। টানা বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক ও এলাকায় পানি জমে তীব্র জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি উপকূলীয় চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি উপজেলায় দেখা দিয়েছে বন্যার পরিস্থিতি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারও দেশের আট বিভাগে বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে। তবে সোমবার (১৩ জুলাই) থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।
সপ্তাহের প্রথম কর্মদিবসেই রাজধানীতে শুরু হয় ভারী বৃষ্টি। সকাল থেকে টানা
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার (১১ জুলাই) সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সব এলাকাতেই কম-বেশি বৃষ্টিপাত হয়েছে। এ সময়ে ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। দেশের মধ্যে সর্বোচ্চ ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে পটুয়াখালীতে।
/টি