
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মার্ভেল ভক্তদের জন্য এলো বড় সুখবর। আনুষ্ঠানিকভাবে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছে মার্ভেল স্টুডিও। বহুল প্রতীক্ষিত এই সুপারহিরো সিনেমাটি ২০২৮ সালের ১৫ ডিসেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। একই সঙ্গে নিশ্চিত করা হয়েছে, এবার আইকনিক ব্ল্যাক প্যান্থারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা ডেভিড জনসনকে।
২০২৬ সালের সান দিয়েগো কমিক-কনে মার্ভেল জানায়, নতুন সিনেমায় ডেভিড জনসন অভিনয় করবেন প্রিন্স টি’চাল্লা দ্বিতীয় চরিত্রে। তিনি মূল ব্ল্যাক প্যান্থার টি’চাল্লা ও নাকিয়ার ছেলে, যিনি বড় হয়ে ওয়াকান্ডার নতুন রক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এর মধ্য দিয়েই ব্ল্যাক প্যান্থার ফ্র্যাঞ্চাইজিতে শুরু হচ্ছে নতুন অধ্যায়।
সিনেমাটির গল্প আবর্তিত হবে টি’চাল্লা দ্বিতীয়ের বেড়ে ওঠা এবং ওয়াকান্ডার অভিভাবক হিসেবে তার দায়িত্ব
প্রথম ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমায় রাজা টি’চাল্লার চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন প্রয়াত চ্যাডউইক বোসম্যান। ২০২০ সালে তার মৃত্যুর পর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’-এ শুরিকে নতুন ব্ল্যাক প্যান্থারের দায়িত্ব নিতে দেখা যায়। একই সিনেমায় প্রথমবারের মতো দর্শকদের সামনে আসে টি’চাল্লা ও নাকিয়ার ছেলে টি’চাল্লা দ্বিতীয়ের চরিত্র।
অন্যদিকে, ডেভিড জনসন ইতোমধ্যেই ‘অ্যালিয়েন: রোমুলাস’ এবং ‘দ্য লং ওয়াক’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ‘ব্ল্যাক প্যান্থার ৩’-এ অভিনয়ের মাধ্যমে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের অন্যতম জনপ্রিয় সুপারহিরোর উত্তরাধিকার বহন করার নতুন দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
মার্ভেলের এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। নতুন ব্ল্যাক প্যান্থার হিসেবে ডেভিড জনসনের অভিষেক এবং ওয়াকান্ডার নতুন গল্প নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
/টি