
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
শিরোনাম: , নতুন ফটোশুটে মুগ্ধ ভক্তরা
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতা ও স্টাইলিশ উপস্থিতির জন্য বরাবরই আলোচনায় থাকেন। ছোটপর্দা, ওটিটি প্ল্যাটফর্ম এবং চলচ্চিত্র—সব ক্ষেত্রেই নিজের অবস্থান শক্ত করেছেন এই অভিনেত্রী। এবার নিউইয়র্কে তোলা নতুন এক ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের প্রশংসায় ভাসছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেন মেহজাবীন। ছবিগুলো প্রকাশের পর থেকেই নেটিজেনদের ব্যাপক সাড়া মিলেছে। কমেন্টে অনেকেই অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন, কেউ কেউ আবার তাকে ‘নীল পরী’ বলেও অভিহিত করেছেন।
নিউইয়র্কের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে তোলা ছবিগুলোতে রয়্যাল ব্লু রঙের স্লিভলেস টায়ার্ড টিউল গাউনে ধরা দিয়েছেন মেহজাবীন। ব্রিজের কাঠের ওয়াকওয়ে ও পেছনে নিউইয়র্কের সুউচ্চ ভবনগুলোর মনোমুগ্ধকর পটভূমিতে

ছবিগুলোতে পোশাকের সঙ্গে মানানসই মার্জিত হেয়ারস্টাইল, পরিমিত মেকআপ এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি অভিনেত্রীর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। কোথাও মুখ ঢেকে মিষ্টি হাসি, আবার কোথাও শুয়ে বা ভিন্ন ভঙ্গিতে পোজ দিয়ে নজর কেড়েছেন তিনি।
ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন, ‘Because Kal Ho Naa Ho…’। ক্যাপশন থেকেই বোঝা যায়, নিউইয়র্ককে ঘিরে নির্মিত জনপ্রিয় হিন্দি চলচ্চিত্র ‘কাল হো না হো’–এর আবহ থেকেই এই ফটোশুটের অনুপ্রেরণা নিয়েছেন অভিনেত্রী।
নতুন এই লুক ও ফটোশুটে মেহজাবীনের গ্ল্যামারাস উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।