
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের জনপ্রিয় ও সফল অভিনেত্রী কাজল দেবগন জানিয়েছেন, সুযোগ পেলে তিনি বাংলা সিনেমায় অভিনয় করতে আগ্রহী। সম্প্রতি ‘বছরের বেস্ট ২০২৬’ সেরা অভিনেত্রীর সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। সেখানেই টালিউডে কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করেন এই বলিউড তারকা।
পুরস্কার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাজলকে জিজ্ঞাসা করা হয়, তিনি বাংলা সিনেমা দেখেন কি না। প্রশ্নের উত্তরে প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়লেও পরে তিনি সরাসরি ‘না’ বলেন। তবে একই সঙ্গে স্পষ্ট করেন, ভালো সুযোগ পেলে বাংলা সিনেমায় অভিনয় করতে তার কোনো আপত্তি নেই।
কাজল স্বীকার করেন, তিনি সাবলীলভাবে বাংলা বলতে পারেন না। তবুও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি
মায়ের মতো অভিনেত্রী হতে পেরেছেন কি না—এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, এখনও তিনি সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ভাষায়, “এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।” মায়ের অভিনয়জীবন ও আদর্শ তাকে সবসময় অনুপ্রাণিত করে বলেও জানান তিনি।
বলিউডের শীর্ষ তারকাদের সঙ্গে কাজ করা এই অভিনেত্রী নিজের কর্মনিষ্ঠার বিষয়েও কথা বলেন। তিনি জানান, সময়ানুবর্তিতা তার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। কাজলের ভাষায়, “আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে একজন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।”
/টি