
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত বহুল আলোচিত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘আলফা’ মুক্তির পর বক্স অফিসে প্রত্যাশা পূরণ করতে পারেনি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির আয় আশঙ্কাজনকভাবে কমে গেছে। ১৪তম দিনে মাত্র ৫৫ লাখ রুপি আয় করে ভারতের বাজারে সিনেমাটির মোট নেট সংগ্রহ দাঁড়িয়েছে ৫৩ কোটি ৪৫ লাখ রুপিতে।
ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা জানায়, সিনেমাটি এখন প্রেক্ষাগৃহে শেষ পর্যায়ের প্রদর্শনীতে রয়েছে। প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে এর আয় কমেছে প্রায় ৮০ শতাংশ। প্রথম সাত দিনে যেখানে ‘আলফা’ আয় করেছিল ৪৫ কোটি ২৫ লাখ রুপি, সেখানে দ্বিতীয় সপ্তাহে সংগ্রহ করতে পেরেছে মাত্র ৮ কোটি ২০ লাখ রুপি।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের মতে, ভারতীয় বক্স অফিসে নারীপ্রধান অ্যাকশনধর্মী
বিশ্লেষকদের মতে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সিনেমাটি ৫০ কোটির গণ্ডি অতিক্রম করলেও ১০০ কোটির বেশি নির্মাণ ব্যয়ের তুলনায় এটি বাণিজ্যিকভাবে সফল বলা যাচ্ছে না।
যশরাজ স্পাই ইউনিভার্সের এই সিনেমাটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। এতে আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘের পাশাপাশি অভিনয় করেছেন অনিল কাপুর ও ববি দেওল। এছাড়া সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে বিশেষ উপস্থিতিতে দেখা গেছে বলিউড তারকা হৃতিক রোশনকে।
বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বর্তমান আয়ের ধারা অব্যাহত থাকলে ‘আলফা’র চূড়ান্ত সংগ্রহ নির্মাণ ব্যয়ের তুলনায় অনেকটাই পিছিয়ে থাকবে, যা সিনেমাটিকে বছরের অন্যতম আলোচিত বাণিজ্যিক ব্যর্থতার তালিকায় স্থান দিতে পারে।
/টি