
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আরও ১১ শিশুর প্রাণহানি হাম ও উপসর্গে, মৃত্যু বেড়ে ৫০০
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ১১ শিশু মারা গেছে হাম ও হামের উপসর্গে । এ সময়ে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২১মে) সকাল ৮টা থেকে শুক্রবার (২২ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়েছে। এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেয়ার তথ্য পাওয়া গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬০ হাজার ৫৪০।
স্বাস্থ্য
বিশেষজ্ঞদের মতে, এই বিপর্যয় এড়াতে দেশ জুড়ে জরুরি ক্র্যাশ প্রোগ্রাম বা গণটিকাদান নিশ্চিত করা এবং প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল গুলোতে দ্রুত আইসিইউ ও জটিল রোগীদের প্রাথমিক ব্যবস্থাপনা জোরদার করা। অন্যথায় এই সংক্রমণ ও মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে।
এফ/এইচ