
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ বুধবার (১২ আগস্ট)। ১৯৬৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও ব্যক্তিগত জীবনে অনেকটাই প্রচারবিমুখ ও অন্তর্মুখী স্বভাবের ছিলেন কোকো।
জন্মদিন উপলক্ষে আজ বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া তার স্মরণে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলীয় নেতাকর্মীরা তাকে স্মরণ করবেন।
রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় কোকো বিভিন্ন সময়ে আলোচনায় থাকলেও সাধারণ জীবনযাপনেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। রাজনীতির চেয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে
আরাফাত রহমান কোকো ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই। দীর্ঘদিন ধরে অসুস্থতার পর ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
মৃত্যুর পর থেকেই প্রতি বছর জন্মদিনে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আরাফাত রহমান কোকোকে স্মরণ করে আসছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনগুলো। কবর জিয়ারত, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। এবারও তার ৫৭তম জন্মদিনে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
/টি