
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় কর্মসূচি ঘিরে প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে নতুন করে আলোচনা ও রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সাম্প্রতিক এক সমীক্ষা ও প্রশাসনিক বার্তার পর রাজ্যজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।
রাজ্য সরকারের বিশেষ সমীক্ষার পর অন্তত ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো জেলাগুলোর খারিজি মাদ্রাসাই বেশি। পরিকাঠামোগত ঘাটতি ও প্রশাসনিক অনুমোদন না থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি অনিয়মের অভিযোগে আরও ১০০টি সংস্থাকেও পাঠানো হয়েছে শো-কজ নোটিশ।
সিদ্ধান্তটিকে ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ক্ষমতাসীন শিবিরের দাবি, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও অনিয়ম রুখতেই এই পদক্ষেপ।
অন্যদিকে, বিরোধী ও সাধারণ শিক্ষাবিদদের মতে—শিক্ষাপ্রতিষ্ঠানকে ঢালাওভাবে একটি নির্দিষ্ট ট্যাগ দেয়া অযৌক্তিক। এতে অনুমোদনহীন মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষার ধারাবাহিকতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে বাংলাদেশি ইসলামী বক্তারা ভারতে প্রবেশ করতে পারবে না বলে কড়া হুঁশিয়ারী দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, ইসলামিক বক্তারা জনসংখ্যা বাড়িয়ে জনবিন্যাসের কথা বলেন। সব মিলিয়ে শিক্ষা, নিরাপত্তা ও রাজনীতির সমীকরণে রাজ্যটি এখন অনেকটাই সরগরম বলা যায়।