
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের ১৪ জেলার কিছু এলাকায় আজ (সোমবার) দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা দেওয়া আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এ তথ্য জানিয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে বজ্রধ্বনি শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার এবং খোলা জায়গায় অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রাইমসের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টার মধ্যে বগুড়া, নওগাঁ, জামালপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও চাঁদপুর জেলার কিছু স্থানে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। দুপুর ২টার মধ্যে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও যশোর জেলার কিছু এলাকায় একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বিকেল
রাইমসের আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় ঘরের বাইরে কোনো স্থানই পুরোপুরি নিরাপদ নয়। তাই সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করা উচিত। আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রধ্বনি শোনা মাত্র ধান কাটা, মাছ ধরা, খেলাধুলাসহ খোলা জায়গার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
নিরাপত্তা নির্দেশনায় আরও বলা হয়েছে, বজ্রপাতের সময় গাছের নিচে, উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটির পাশে বা ছেঁড়া বৈদ্যুতিক তারের আশপাশে অবস্থান করা ঝুঁকিপূর্ণ। ঘরের ভেতরে থাকলে দরজা-জানালা বন্ধ রাখতে হবে এবং জানালার গ্রিল, লোহার পাইপ, পানির কল, চার্জে থাকা মোবাইল ফোন বা বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহার থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি তাবু, খোলা আশ্রয়কেন্দ্র, ধাতব কাঠামোর ছাউনি বা জলাশয়ে অবস্থান না করার পরামর্শ দিয়েছে রাইমস। বজ্রপাতে কেউ আহত হলে দ্রুত হাসপাতালে নেওয়া এবং প্রয়োজন হলে সিপিআর দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
/টি