
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের আট জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৮ জুন) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে চলমান এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে একই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি
সোমবার (২৯ জুন) থেকে মঙ্গলবার (৩০ জুন) পর্যন্ত দেশের অধিকাংশ বিভাগে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় অনেক স্থানে বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। সোমবার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
বুধবার (১ জুলাই) ও বৃহস্পতিবার (২ জুলাই) দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সংস্থাটি আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনের পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
/টি