
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের ৯ জেলায় বুধবার সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের মতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের প্রভাবে কয়েকটি অঞ্চলে বৈরী আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় বজ্রপাতের ঝুঁকিও থাকতে
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর নৌযান ও নদীপথ ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করতে অনুরোধ জানিয়েছে।
/টি