logo
youtube logotwitter logofacebook logo

স্বর্ণের দাম

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ১৬০ পিস স্বর্ণের বার জব্ধ করা হয়েছে। - image

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট থেকে ১৬০ পিস স্বর্ণের বার জব্ধ করা হয়েছে।

14 অক্টোবর 2020, বিকাল 6:00

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৬০ পিস স্বর্ণের বার জব্ধ করা হয়েছে। সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম তল্লাাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে। কাস্টমস জানায়, সকালে তল্লাশি করার সময় বিমানের ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে শাহ আমানত বিমান বন্দরে এটি স্বর্ণের সবচেয়ে বড় চোরাচালান। এসব স্বর্ণের দাম প্রায় ১০ কোটি টাকা বলে জানান কাস্টমস কর্মকর্তারা।

অক্টোবর ১৪, ২০২০
স্বর্ণের দাম কমলো - image

স্বর্ণের দাম কমলো

17 জুলাই 2022, বিকাল 6:00

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর সিদ্ধান্ত নিয়েছে। মানভেদে স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ কম‌ছে ১ হাজার ১৬৬ টাকা। ফ‌লে প্রতি ভ‌রি ভালোমানের স্বর্ণের দাম ক‌মে দাঁড়াবে ৭৭ হাজার ২১৬ টাকা। যা এতদিন ছিল ৭৮ হাজার ৩৮২ টাকা। রোববার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার (১৮ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণের কেনাবেচা করা হবে। বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ জুলাই থেকে কার্যকর হবে। দাম কমার কার‌ণে ১৮ জুলাই থেকে ভালোমানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ২১৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩ হাজার ১১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে। আজ রোববার পর্যন্ত ২২ ক্যারেট ভালোমানের স্বর্ণ কিনতে খরচ প‌ড়েছে ৭৮ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৭৪ হাজার ৮৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৩ হাজার ৪৭৯ টাকা।

জুলাই ১৭, ২০২২
দেশের বাজারে কমল স্বর্ণের দাম - image

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

27 মে 2023, বিকাল 6:00

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৬ হাজার ৬৯৫ টাকা। আগামীকাল সোমবার (২৯ মে) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি রবিবার (২৮ মে) বৈঠক করে নতুন করে সোনার দাম কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৯ মে থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে ৯৬ হাজার ৬৯৫ টাকা করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৩২১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৪০০ টাকা কমিয়ে ৭৯ হাজার ১৪০ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৫ হাজার ৯৬০ টাকা করা হয়েছে।

মে ২৭, ২০২৩
আবার কমলো স্বর্ণের দাম - image

আবার কমলো স্বর্ণের দাম

24 এপ্রিল 2024, বিকাল 6:00

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে এক দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমানো হয়েছে। এ নিয়ে টানা তিন দিন স্বর্ণের দাম কমানো হলো। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৬২৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাক হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা ৫০ মিনিট থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল ঘোষণা দিয়ে ওই দিন থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা নির্ধারণ করা হয়। এতে অতীতের সকল রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়। এক দিনের ব্যবধানে দাম বাড়ানোর মাধ্যমে নতুন রেকর্ড সৃষ্টি হয় সেদিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার বিকাল ৩টা ৫০ মিনিট থেকে কার্যকর হবে। নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬২৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৬১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫৯৫ টাকা কমিয়ে ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫১৩ টাকা কমিয়ে ৯২ হাজার ৯১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৪০৮ টাকা কমিয়ে ৭৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গতকাল বুধবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ১ লাখ ১৪ হাজার ১৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭১৫ টাকা কমিয়ে ৯৩ হাজার ৪২৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৭৭ টাকা কমিয়ে ৭৫ হাজার ২০৯ টাকা নির্ধারণ করা হয়। তার আগে গত মঙ্গলবার সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ১০ টাকা কমিয়ে ১ লাখ ১০ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা কমিয়ে ৯৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৬ টাকা কমিয়ে ৭৬ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়।

এপ্রিল ২৪, ২০২৪
কমেই চলেছে স্বর্ণের দাম, তবুও লাখের ওপরে - image

কমেই চলেছে স্বর্ণের দাম, তবুও লাখের ওপরে

27 এপ্রিল 2024, বিকাল 6:00

দেশে সোনার দাম কমার ২৪ ঘণ্টার মধ্যে ফের কমেছে। আজ রোববার (২৮ এপ্রিল) টানা পঞ্চম দফায় কমল দাম। এদিন বিকেল ৪টা থেকে কার্যকর হওয়া ভালো মান বা ২২ ক্যারেটের সোনার ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩১৫ টাকা কমানো হয়েছে। এর আগে গত ২১ এপ্রিল সোনার শেষ বারের মতো বেড়েছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হয়েছিল এক লাখ ১৯ হাজার ৪২৮ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), আজ বিকেল ৪টা থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১২ হাজার ৬১৬ টাকা। এর আগে একই মানের ভরি প্রতি দাম ছিল এক লাখ ১২ হাজার ৯৩০ টাকা। একইসঙ্গে স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৬৫৫ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ২১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৯০০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৫৭০ টাকা। গত ২৪ ঘণ্টায় ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ৬৮২ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ২৪২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৯২২ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৫৮৮ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছিল ৯ হাজার ৭৩৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ৯ হাজার ২৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের মূল্য সাত হাজার ৯৬৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের মূল্য ছয় হাজার ৪১৩ টাকা। স্বর্ণের দাম কমলেও রূপার দামে নেই পরিবর্তন। সেই হিসেবে আগেরদিনের মতো আজও ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৮০ টাকা, ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার মূল্য ১৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার মূল্য ১৪৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য ১১০ টাকা।

এপ্রিল ২৭, ২০২৪
স্বর্ণের দামে ফের পতন - image

স্বর্ণের দামে ফের পতন

28 এপ্রিল 2024, বিকাল 6:00

টানা ছয় দফা সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভালো মানের সোনার দাম ভরিতে ১১৫৫ টাকা কমানো হয়েছে। এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ক‌মে হ‌চ্ছে ১ লাখ ১১ হাজার ৪৬১ টাকা। এর আগে দাম ছিল ১ লাখ ১২ হাজার ৬১৬ টাকা। সোমবার (২৯ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোনার ব্যবসায়ীদের সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। সোমবার বিকেল ৪টা থেকেই নতুন দাম কার্যকর করা হচ্ছে। এর আগে গত ২৩, ২৪, ২৫, ২৭ ও ২৮ এপ্রিল সোনার দাম কমায় বাজুস। ২৩ এপ্রিল ৩ হাজার ১৩৮ টাকা, ২৪ এপ্রিল ২০৯৯ টাকা, ২৫ এপ্রিল ৬৩০ টাকা, ২৭ এপ্রিল ৬৩০ টাকা ও ২৮ এপ্রিল ৩১৫ টাকা কমানো হয়।তার আগে অবশ্য টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। গত ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দা‌ম বা‌ড়িয়ে‌ছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়ে‌ছিল ১৭৫০ টাকা, ৮ এপ্রিল ১৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়ে‌ছিল দুই হাজার ৬৫ টাকা।

এপ্রিল ২৮, ২০২৪
আজকের স্বর্ণের দাম: ৭ আগস্ট ২০২৫ - image

আজকের স্বর্ণের দাম: ৭ আগস্ট ২০২৫

06 আগস্ট 2025, বিকাল 6:00

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নতুন দাম ৭ আগস্ট থেকেই কার্যকর হয়েছে। হালনাগাদ স্বর্ণের দাম (প্রতি ভরি): 🟡 ২২ ক্যারেট – ১,৭১,৬০১ টাকা 🟠 ২১ ক্যারেট – ১,৬৩,৭৯৮ টাকা 🔵 ১৮ ক্যারেট – ১,৪০,৪০০ টাকা ⚪ সনাতন পদ্ধতি – ১,১৬,১২৭ টাকা বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। আগের মূল্য (২৪ জুলাই): গত ২৩ জুলাই দাম বাড়িয়ে ২৪ জুলাই থেকে কার্যকর করা হয়েছিল— ২২ ক্যারেট – ১,৭৩,১৭৫ টাকা ২১ ক্যারেট – ১,৬৫,৩০২ টাকা ১৮ ক্যারেট – ১,৪১,৬৮৩ টাকা সনাতন – ১,১৭,২২৩ টাকা রুপার দাম অপরিবর্তিত: বর্তমানে দেশে রুপার দাম একই রয়েছে: ২২ ক্যারেট – ২,৮১১ টাকা ২১ ক্যারেট – ২,৬৮৩ টাকা ১৮ ক্যারেট – ২,২৯৮ টাকা সনাতন – ১,৭২৬ টাকা চলতি বছরে স্বর্ণের দামের ওঠানামা: ২০২৫ সালে এখন পর্যন্ত বাজুস ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ২৯ বার দাম বেড়েছে এবং ১৬ বার কমানো হয়েছে।অন্যদিকে, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল— যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল। এমআর/এটিএন বাংলা

আগস্ট ০৬, ২০২৫
এবার দেশের বাজারে কমলো স্বর্ণের দাম - image

এবার দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

18 সেপ্টেম্বর 2025, সকাল 12:00

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্বর্ণ ভরিতে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকায় বিক্রি হচ্ছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৪৭০ টাকা কমায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।   বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৮৮ হাজার ১৫২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৯ হাজার ৬০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৯৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৭ হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।   এদিকে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে, সবশেষ গত ১৬ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ৬৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৮৯ হাজার ৬২২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ৫৪ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। যেখানে দাম বাড়ানো হয়েছে ৩৭ বার, আর কমেছে মাত্র ১৭ বার। আর ২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।   এমআর/এটিএন বাংলা

সেপ্টেম্বর ১৮, ২০২৫
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম : ২৭ অক্টোবর ২০২৫ - image

দেশের বাজারে আজকের স্বর্ণের দাম : ২৭ অক্টোবর ২০২৫

27 অক্টোবর 2025, সকাল 11:41

এবার  দেশের স্বর্ণের বাজারেও বিশ্ব বাজারে বড় দরপতনের ধাক্কা । রোববার (২২ অক্টোবর) এক হাজার ৩৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ সাত হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৭ অক্টোবর) থেকে  কার্যকর হবে নতুন এই দাম।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।  ২৭ অক্টোবর একই দামে বিক্রি হবে সোনা।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।এর আগে গত ২২ অক্টোবর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ২৩ অক্টোবর থেকে। এ নিয়ে চলতি বছর মোট ৬৮ বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম। /টিএ

অক্টোবর ২৭, ২০২৫
স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরি প্রতি ২ লাখ ছাড়াল - image

স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরি প্রতি ২ লাখ ছাড়াল

04 নভেম্বর 2025, সকাল 11:01

বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সর্বশেষ গত শনিবার (১ নভেম্বর) স্বর্ণের দাম ভরি প্রতি ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী আজও (৪ নভেম্বর) স্বর্ণ বিক্রি হচ্ছে।বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় সার্বিক বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হয়।নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম:২২ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা২১ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা১৮ ক্যারেট: ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকাসনাতন পদ্ধতি: ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% ন্যূনতম মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।২২ ক্যারেট রুপা: ৪,২৪৬ টাকা২১ ক্যারেট রুপা: ৪,০৪৭ টাকা১৮ ক্যারেট রুপা: ৩,৪৭৬ টাকাসনাতন পদ্ধতি রুপা: ২,৬০১ টাকা

নভেম্বর ০৪, ২০২৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo