logo
youtube logotwitter logofacebook logo

সৌদি

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী - image

বৃহষ্পতিবার দেশে ফিরছে রাজন হত্যার প্রধান আসামী

14 অক্টোবর 2015, বিকাল 6:00

রাজন হত্যার প্রধান আসামি কামরুল ইসলামকে নিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। বিকেলে, কামরুলকে নিয়ে দেশে ফিরবেন সৌদি আরবে যাওয়া ৩ পুলিশ কর্মকর্তা। বিমানবন্দরে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অফিসের সামনে এ ব্যাপারে সংবাদ সম্মেলন করা হবে। ১১ অক্টোবর রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল করিম, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ ও সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন সৌদি আরব যান। গত ৮ জুলাই শিশু রাজনকে নৃশংসভাবে হত্যার পরপরই সৌদি আরব পালিয়ে যান প্রধান আসামি কামরুল ইসলাম। পরে প্রবাসীরা তাকে আটক করে রিয়াদ পুলিশের কাছে সোপর্দ করেন।

অক্টোবর ১৪, ২০১৫
সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ - image

সন্ত্রাস দমনে মুসলিম সামরিক জোটে বাংলাদেশ

14 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: সন্ত্রাস মোকাবেলায় বাংলাদশেসহ ৩৪টি দেশের সমন্বয়ে মুসলিম সামরিক জোট গঠন করেছে সৌদি আরব। রাশিয়া ভিত্তিক বার্তা সংস্থা আরটি নিউজের খবরে বলা হয়, মঙ্গলবার সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই ঘোষণা দেন। এই জোটের মধ্যে রয়েছে বাংলাদেশ, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মালয়েশিয়া, পাকিস্তান, নাইজেরিয়া, উপসাগরীয় আরব দেশ ও আফ্রিকার মুসলিম দেশগুলো। তবে সৌদি শত্রু হিসেবে পরিচিত ইরান, সিরিয়া এবং ইরাক এই জোটে থাকছে না। বিন সালমান জানান, শুধু আইএস নয়, যেকোনো সন্ত্রাসী সংগঠণের বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে কাজ করবে এই সংগঠন। আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখেই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করা হবে বলেও জানান তিনি। এসব অভিযান সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে সমন্বয় করা হবে।

ডিসেম্বর ১৪, ২০১৫
বিক্ষোভের দাবি না মানায় ইরানের হজ বর্জন : সৌদি - image

বিক্ষোভের দাবি না মানায় ইরানের হজ বর্জন : সৌদি

29 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: হজের সময় বিক্ষোভ করার অধিকারসহ কিছু বিশেষ সুবিধা চাওয়ার দাবি নাকচ করায়, ইরান তাদের নাগরিকদের হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম হজ বয়কট করছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল যুবায়ের বলেছেন, এ বছর হজ বিষয়ে চুক্তিতে সই করার সময় ইরানিরা কিছু বাড়তি সুবিধা চেয়েছিল। যার মধ্যে বিক্ষোভ করার অনুমতি চেয়েছিল তারা। কিন্তু বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে তাদের দাবি ফিরিয়ে দেয়া হয়। এ কারণেই ইরান এবার তাদের নাগরিকদের হজে পাঠাচ্ছে না বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এক বক্তৃতায়, সন্ত্রাসবাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করার জন্য ইরানকে দায়ী করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। গত বছর হজে, ক্রেন দুর্ঘটনায় শতাধিক ইরানি হাজি নিহত ও শিয়া নেতা নিমর আল নিমরের ফাঁসি কার্যকরের ঘটনায়, দু দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।

মে ২৯, ২০১৬
‘শেখ হাসিনার প্রতি বিশ্ব নেতাদের আস্থা রয়েছে’ - image

‘শেখ হাসিনার প্রতি বিশ্ব নেতাদের আস্থা রয়েছে’

31 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর তাঁর প্রতি বিশ্ব নেতাদের আস্থারই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানে দ্বিপাক্ষিক বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে আগ্রহ দেখিয়েছেন ‘ভিশন টুয়েন্টি টুয়েন্টি ওয়ান’ নিয়ে। জি সেভেন-এর মতো ধনী দেশগুলোর সম্মেলনে সম্মানীত হওয়ার পর প্রধানমন্ত্রী শুক্রবার যাচ্ছেন সৌদি আরবে। এদিকে আগামী ৩ জুন শুক্রবার রাষ্ট্রীয় সফরে সৌদি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ৫ দিনের সেই সফরে সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। এছাড়াও, দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং ব্যবসায়ীরা সৌজন্য সাক্ষাত করবেন শেখ হাসিনার সঙ্গে। সৌদি সফরে বাংলাদেশের শ্রমবাজার বাড়ানোসহ দুদেশের সম্পর্কোন্নয়ন হবে বলে আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী।

মে ৩১, ২০১৬
বিনিয়োগে সৌদি ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর - image

বিনিয়োগে সৌদি ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর

04 জুন 2016, বিকাল 6:00

সৌদি আরবের ব্যবসায়ী ও উদ্যোক্তদের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার অংশীদার হওয়ার আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী রোববার সকালে জেদ্দা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আহ্বান জানান। এর আগে শনিবার সন্ধ্যায় রয়্যাল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ওআইসি মহাসচিব আইয়াদ বিন আমিন মাদানী। ওআইসি মহাসচিব এনজিও, নারীর ক্ষমতায়ন এবং সামষ্টিক অর্থনীতিতে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্যের চিত্র বিশ্বের অন্যান্য মুসলিম দেশের কাছে তুলে ধরতে বাংলাদেশের সহযোগিতা চান। একই দিন সন্ধ্যায় ইসলামী উন্নয়ন ব্যাংক, আইডিবির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ড. আহমেদ তিকতিক রয়েল কনফারেন্স প্যালেসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় প্রধানমন্ত্রী আইডিবির সুদের হার কমিয়ে প্রতিযোগিতামূলক করার অনুরোধ জানান। রিয়াদে বাংলাদেশের দূতাবাস ভবন ও রাষ্ট্রদূতের বাসভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে জেদ্দার আল আন্দালুস আল সালাম প্রাসাদে সৌদি বাদশাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকালে মদীনা থেকে রওনা হয়ে সন্ধ্যায় ঢাকা পৌঁছনোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জুন ০৪, ২০১৬
বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লাল সবুজের পতাকা’ - image

বাংলাদেশ বিমান বাহিনী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লাল সবুজের পতাকা’

30 মার্চ 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাশার ও এটিএন ইভেন্টস এর যৌথ আয়োজনে ১৮ই মার্চ অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লাল সবুজের পতাকা’। বাশার ঘাঁটি’র সৌদি কলোনী মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন বাপ্পা মজুমদার, পিন্টু ঘোষ, রাজিব ও ঐশি। অনুষ্ঠানে আরো ছিল যাত্রাপালা এবং মডেল ও অভিনেত্রী সারিকার নৃত্য পরিবেশনা। যাত্রাপালায় অংশগ্রহন করেন এটিএন বাংলার নিজস্ব শিল্পী জামিল, ইমন, শাকিব ও সুবর্ণা। খন্দকার ইসমাইল ও পৃথার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মুকাদ্দেম বাবু ও কুইন রহমান। অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ (৩১ মার্চ) রাত ৮টা ৪০মিনিটে।

মার্চ ৩০, ২০১৭
বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ। - image

বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ।

27 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

করোনা মহামারির কারণে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। আকামার মেয়াদ বাড়ানো ও ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়ায় সৌদি আরবকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। রিয়াদ, মদিনা এবং জেদ্দার পাশাপাশি দাম্মাম রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলের অনুমতি দেয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, টোকেন ও টিকিট পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনস এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কার্যালয়ের সামনে দিনভর জড়ো হন সৌদি প্রবাসীরা। অথচ এখনও অনেকে টিকিট সংগ্রহে নির্ধারিত টোকেন হাতে পাননি। সৌদি এয়ারলাইনস কর্র্তৃপ বলছে, আগামী ৪ অক্টোবর থেকে আবারো টোকেন দেয়া শুরু হবে।

সেপ্টেম্বর ২৭, ২০২০
ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। - image

ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা।

29 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

ভিসার মেয়াদ দেখে টোকেন দেয়ার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসীরা। মেয়াদ নেই - এমন অনেকেই টোকেন পেয়েছেন। এ কারণে বঞ্চিত হচ্ছেন ভিসার মেয়াদ থাকা প্রবাসীরা। রাজধানীতে সৌদি এয়ারলাইনসের কার্যালয়ে টিকিট দেয়ার জন্য আজ ডাকা হয় টোকেনধারী তিনশ’ জনকে। তবে এর বাইরেও কয়েকশ’ প্রবাসী জড়ো হন সেখানে। এদিকে প্রবাসীদের ক্ষেত্রে স্থানীয় মালিকরা আকামার মেয়াদ না বাড়ালে সরকারের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন। এ ক্ষেত্রে প্রবাসীদের নতুন চাকরি খোঁজার পরামর্শ দেন তিনি। সৌদি আরবে এখন থেকে সপ্তাহে ২০টি করে ফাইট পরিচালিত হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে ১০টি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ১০টি সৌদি এয়ারলাইনসের। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। বৈঠকে সৌদি আরব, ইরাক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

সেপ্টেম্বর ২৯, ২০২০
টোকেন ও টিকেটের দাবিতে সোনারগাঁ মোড়ে সড়ক অবরোধ সৌদি প্রবাসীদের। গেট ভেঙ্গে এয়ারলাইন্স অফিসে ঢোকার চেষ্টা। - image

টোকেন ও টিকেটের দাবিতে সোনারগাঁ মোড়ে সড়ক অবরোধ সৌদি প্রবাসীদের। গেট ভেঙ্গে এয়ারলাইন্স অফিসে ঢোকার চেষ্টা।

03 অক্টোবর 2020, বিকাল 6:00

পূর্ব ঘোষনা অনুযায়ী সৌদি এয়ারলাইন্সের উড়োজাহাজের টিকেট ও টোকেন না পেয়ে রাজধানীর সোনারগাও হোটেলের সামনে অবস্থান করছেন কয়েক হাজার প্রবাসী। সকাল ৮ টা থেকে টোকেন দেয়ার ঘোষণা দিয়েছিলো সোদি এয়ারলাইন্স। কিন্তু নয়টার পরও টোকেন দেয়া শুরু না হওয়ায় ক্ষুদ্ধ প্রবাসীরা গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। এসময় পুলিশ লাঠিচার্জ করে বিক্ষুদ্ধদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আবারও প্রবাসীরা সৌদি এয়ারলাইন্সের অফিসে ঢোকার চেস্টা করলে টোকেন দেয়ার কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখনো প্রবাসীদের অবস্থান কর্র্মসূচি চলছে। এদিকে, অতিরিক্ত গরম আর ধাক্কাধাক্কিতে বেশ কয়েকজন টোকেন প্রত্যাশী অসুস্থ হয়ে পড়েন। আগের দেয়া টোকেনের বিপরীতে টিকেট দিলেও দুপুর পর্যন্ত টোকেন প্রত্যাশীদের কোন তথ্য জানাতে পারেনি সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

অক্টোবর ০৩, ২০২০
আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। - image

আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা।

03 অক্টোবর 2020, বিকাল 6:00

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হয়। তবে ওমরাহ পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা আজ থেকে এতে অংশ নিতে পারবেন। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে।

অক্টোবর ০৩, ২০২০
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo