logo
youtube logotwitter logofacebook logo

শাবানা

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/রবিবার/১০ জানুয়ারি’ ১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/রবিবার/১০ জানুয়ারি’ ১৬

09 জানুয়ারি 2016, বিকাল 6:00

১০টা ৩৫মিঃ প্রাণ ম্যাংগো ড্রিংকস মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জবাব দিহি’ পরিচালনাঃ হাফিজ উদ্দিন। অভিনয়েঃ শাবানা, আলমগীর, রচনা, ফেরদৌস । ০২টা এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ‘খেলার জগৎ’ পরিচালনাঃ মোশতাক হোসেন। ০৪টা এটিএন বাংলা সংবাদ। ০৩টা ৪৫মিঃ বাণিজ্যমেলা নিয়ে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘বাণিজ্যমেলা প্রতিদিন’ উপস্থাপনাঃ মোঃ নূরুল ইসলাম, পরিচালনাঃ আব্দুস সাত্তার। ০৪টা এটিএন বাংলা সংবাদ। ০৪টা ২৫মিঃ আইন বিষয়ক অনুষ্ঠান ‘ল এন্ড অর্ডার’ পরিচালনাঃ নহিদ রহমান ও লবী রহমান। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২০মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘মোজাম্মেল স্পেশাল রাইস পুষ্টিকর রান্না’ (৩৮), উপস্থাপনাঃ মুনমুন হক, পরিচালনাঃ কুইন রহমান। ০৬টা ১৫মিঃ স্বাস্থ্য তথ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’ (পর্ব-০৭) উপস্থাপনাঃ ডা. সহেলী আহমেদ সুইটি, প্রযোজনাঃ কুইন রহমান। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা বিবিসি মিডিয়া এ্যাকশন নির্মিত প্রামাণ্য অনুষ্ঠান ‘আমরাই পারি’ (পর্ব-০৪) ০৮টা৪০মিঃ ধারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল’ (পর্ব-৩৫) রচনাঃ আব্দুল-াহ আল মামুন, পরিচালনাঃ সাজাদ হাসান বাবলু। অভিনয়েঃ রামেন্দু মজুমদার, পীযুষ বন্দোপাধ্যায়, ডলি জহুর, আমিন আজাদ, রুমানা, সাব্বির, আলভী, প্রমুখ। ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘ডিবি’ (পর্ব- ৩৮৪) রচনাঃ রুহুল আমিন পথিক, পরিচালনাঃ জি এম সৈকত। অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (২১৩) পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ২৮মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব ৩১৯), রচনা ও পরিচালনাঃ মোহন খান। (২২ মিনিট) অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ। ১২টা এটিএন বাংলা সংবাদ ১২টা ৩০মিঃ টক শো ‘অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৩৩৫) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

জানুয়ারি ০৯, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/মঙ্গলবার/১৬ ফেব্র“য়ারি’ ১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/মঙ্গলবার/১৬ ফেব্র“য়ারি’ ১৬

15 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

০৯টা ১৫ মিঃ ছায়াছবির গান নিয়ে অন্ষ্ঠুান ‘ফেয়ার এন্ড লাভলী সিনে সং’ পরিচালনাঃ নন্দিনী ইসলাম। ০৯টা ৪৫মিঃ ভাষা আন্দোলনের উপর বিশেষ অনুষ্ঠান ‘আমার ভাষা আমার গর্ব’ (১৬), পরিচালনা- জিললুর রহমান। ১০টা এটিএন বাংলা সংবাদ। ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘অনুরাগ’ পরিচালনাঃ কামাল আহমেদ। অভিনয়েঃ রাজ্জাক, শাবানা, উজ্জ্বল প্রমুখ। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’, (২৯) রচনা ও পরিচালনা- মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ছন্দে’, পরিচালনা- নাহিদ রহমান। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২৫মিঃ ফাগুন অডিওভিশন নির্মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচফোড়ন’, পরিচালনা- সানজিদা হানিফ। ০৫টা গ্রামগঞ্জের খবর। ০৫টা ২৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘ডেলিসিয়া ছোটদের পৃথিবী’ (পর্ব-১৩৫) পরিচালনাঃ লিটন অধিকারী রিন্টু। ০৬টা ১৫মিঃ ইন্টেরিয়র জিজাইন নিয়ে অনুষ্ঠান ‘রক্সি রঙের মেলা চারদেয়ালের কাব্য’, উপস্থাপনা- মুনমুন, পরিচালনা- সেলিম দৌলা খান। আজকের অতিথি- চিত্রনায়ক ফেরদৌস। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-১২৪) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার। অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। ০৮টা৪০মিঃ বিবিসি মিয়িা এ্যাকশন নির্মিত ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’ (পর্ব- ০৯)। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’, (পর্ব-১১) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ।। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (২৩৪) পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। (২২ মিনিট) পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ২৮মিঃ ধারাবাহিক নাটক ‘তাহাদের যৌবনকাল’ (পর্ব-৪৩) রচনা: আব্দুল¬াহ আল মামুন, পরিচালনা- সাজাদ হাসান বাবলু। ১২টা ৩০মিঃ টক শো ‘অন্যদৃষ্টি’, উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ ফয়সাল মাহমুদ। ০১টা এটিএন বাংলা সংবাদ ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াচবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’, (পর্ব ৩৬২) প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/রবিবার/১৭ এপ্রিল’ ১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/রবিবার/১৭ এপ্রিল’ ১৬

16 এপ্রিল 2016, বিকাল 6:00

১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ প্রাণ ম্যাংগো ড্রিংকস মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সন্ধান’ পরিচালনাঃ মোঃ শাহাবুদ্দিন। অভিনয়েঃ রাজ্জাক, শাবানা, রানী, রাজীব প্রমুখ। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০২টা এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ খেলাধুলা বিষয়ক ‘খেলার জগৎ’ পরিচালনা- মোশতাক হোসেন মাশুক। ০৪টা এটিএন বাংলা সংবাদ। ০৩টা ৪৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘নীলগিরি’ পরিচালনাঃ নাহিদ রহমান ও লবী রহমান। ০৪টা এটিএন বাংলা সংবাদ। ০৪টা ২৫মিঃ আইন বিষয়ক অনুষ্ঠান ‘ল এন্ড অর্ডার’ পরিচালনা- নাহিদ রহমান ও লবী রহমান। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২০মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘ব্যান্ড ভিউ’ পরিচালনা- লানা খান। ০৬টা ১৫মিঃ স্বাস্থ্য তথ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ড্রিংকিং ওয়াটার পিউরিফায়ার সুস্থ থাকুন’ (পর্ব-১৯) উপস্থাপনাঃ ডা. সহেলী আহমেদ সুইটি, প্রযোজনাঃ কুইন রহমান। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-১৪৭) রচনা ও পরিচালনা- অরণ্য আনোয়ার। ০৮টা৪০মিঃ ধারাবাহিক নাটক ‘ডিবি’ (পর্ব- ৪০৯) রচনাঃ রুহুল আমিন পথিক, পরিচালনাঃ জাহাঙ্গীর আলম সুমন। অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’ (পর্ব-৫০) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ (২৬১) পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার। ১১টা ৩০মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ (পর্ব ৩৬১), রচনা ও পরিচালনাঃ মোহন খান। অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম প্রমুখ। ১২টা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘পাওয়ার ড্রিংস টক শো’ সরাসরি সম্প্রচার। উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন। ০১টা এটিএন বাংলা সংবাদ ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৪০৪) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

এপ্রিল ১৬, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/সোমবার/১৫ আগস্ট’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/সোমবার/১৫ আগস্ট’ ২০১৬

14 আগস্ট 2016, বিকাল 6:00

১০টা ৩৫মিঃ প্রাণ চাটনী মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ওরা ১১জন’ পরিচালনাঃ চাষী নজরুল ইসলাম। অভিনয়ে: খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, সুমিতা দেবি, রওশন জামিল, খলিল, রাজু আহমেদ, মিরানা জামান প্রমুখ ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ তথ্যচিত্র ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’ ০৩টা ৪৫মিঃ ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২৫মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘শৈল সমতলে’, পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২০মিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে প্রামাণ্য অনুষ্ঠান ‘মধুমতির তীরে’, পরিচালনা- নবুয়াত রহমান। ০৬টা ১৫মিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘উদিত সূর্য্যে বঙ্গবন্ধু’, পরিচালনা- রুমানা আফরোজ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা জাতীয় শোক দিবস উপলক্ষে প্রামাণ্যচিত্র ‘মুজিব বহমান’, পরিচালনা- আসলাম শিকদার। ০৮টা৪৫মিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘স্মরণে বঙ্গবন্ধু’, পরিচালনা- আবদুস সাত্তার। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘না ভোলা প্রহর’, উপস্থাপনা- আসাদ চৌধুরী, পরিচালনা- শম্পা মাহমুদ। ১২টা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘পাওয়ার টক শো’ সরাসরি সম্প্রচার। উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন। ০১টা এটিএন বাংলা সংবাদ ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াচবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব ৪৮২) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

আগস্ট ১৪, ২০১৬
জাতীয় শোক দিবসে এটিএন বাংলা’র আয়োজন - image

জাতীয় শোক দিবসে এটিএন বাংলা’র আয়োজন

14 আগস্ট 2016, বিকাল 6:00

আজ (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। সকাল ৭.৩০ মিনিটে প্রভাতী অনুষ্ঠান ‘চায়ের চুমুকে’ প্রচারের মধ্যে দিয়ে শুরু হবে বিশেষ দিবসের অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ফাইজা খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ ও মোশতাক হোসেন মাশুক। ৮.২০ মিনিটে প্রচারিত হবে সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। অনুষ্ঠানে গান গেয়েচেন কণ্ঠশিল্পী রফিকুল আলম। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সেলিম দৌলা খান। ১০.৩৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ওরা ১১ জন’। চাষী নজরুল ইসলাম পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, সুমিতা দেবি, রওশন জামিল, খলিল, রাজু আহমেদ, মিরানা জামান প্রমুখ। দুপুর ৩.১০ মিনিটে রয়েছে তথ্য চিত্র ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীদের গান নিয়ে আতিয়ার রহমানের পরিচালনায় সঙ্গীতানুষ্ঠান ‘শৈল সমতলে’ প্রচার হবে বিকাল ৪.২৫ মিনিটে। প্রামাণ্য অনুষ্ঠান ‘মধুমতীর তীরে’ প্রচার হবে ৫.২০ মিনিটে। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন নবুয়াত রহমান। রুমানা আফরোজের উস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘উদিত সূর্য্যে বঙ্গবন্ধ’ প্রচার হবে সন্ধ্যা ৬.১৫ মিনিটে। অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাট্য ব্যক্তিত্ব আলী যাকের, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা কবরী সারোয়ার ও অভিনেত্রী শমী কায়সার। বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েছেন এস আই টুটুল। রাত ৮ টায় প্রচার হবে আসলাম শিকদারের পরিচালনায় প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধু বহমান’। টক শো ‘স্মরণে বঙ্গবন্ধু’ প্রচার হবে ৮.৪৫ মিনিটে। কামাল লোহানী’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ আনোয়ার হোসেন, ব্যারিস্টার আমিরুল আসলাম এবং এম এম আকাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আব্দুস সাত্তার। সঙ্গীতানুষ্ঠান ‘না ভোলা প্রহর’ প্রচার হবে ১০.৫৫ মিনিটে। কবি আসাদ চৌধুরী অনুষ্ঠানটি উপস্থাপনার পাশাপাশি কবিতা আবৃত্তি করেছেন অনুষ্ঠানে। এছাড়া অনুষ্ঠাটিতে রয়েছে শিল্পী সুবীর নন্দী এবং তিমির নন্দীর কন্ঠে দুটি গান। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শস্পা মাহমুদ।

আগস্ট ১৪, ২০১৬
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১জন’ - image

মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওরা ১১জন’

14 আগস্ট 2016, বিকাল 6:00

প্রচার- ১৫ আগস্ট, সকাল ১০টা ৩৫মিনিট পরিচালনা- চাষী নজরুল ইসলাম ‘ওরা ১১ জন’ স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র । সদ্য যুদ্ধফেরত দুই তরুন খসরু ও মাসুদ পারভেজ চেয়েছিলেন মুক্তিযুদ্ধের রক্তক্ষয়ী কঠিন সময়টিকে সবার কাছে তুলে ধরতে যার মাধ্যমে দেশ-বিদেশের মানুষ মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে এবং ভবিষ্যত প্রজন্মের কাছেও যা প্রামাণ্য দলিল হয়ে থাকবে। তাদের সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেন চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ১১ আগস্ট নির্মিত হয় স্বাধীন বাংলাদেশের প্রথম চলচ্চিত্র। এ ছবির কাহিনী গড়ে উঠেছে ১৯৭১ সালে ১১ জন মুক্তিযোদ্ধার সমন্বয়ে গঠিত একটি গেরিলা বাহিনীর কার্যক্রম নিয়ে। ছবিটি আজ (১৫ আগস্ট) বেলা ১০টা ৩৫মিনিটে প্রচার হবে এটিএন বাংলার পর্দায়। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নূতন, হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, সুমিতা দেবি, রওশন জামিল, খলিল, রাজু আহমেদ, মিরানা জামান প্রমুখ।

আগস্ট ১৪, ২০১৬
প্রকাশ্যে এলো ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার - image

প্রকাশ্যে এলো ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার

24 মে 2023, বিকাল 6:00

পরিচালক করণ জোহরের জন্মদিনে প্রকাশ্যে এলো ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার। এতে আরও একবার একসঙ্গে দেখা যাবে, রণবীর সিং আর আলিয়া ভাটকে। আজ বৃহস্পতিবার (২৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এলো ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে রণবীরকে দেখা গেছে, ফাঙ্কি সানগ্লাস ও গলায় একটি সোনার চেন পরে। শার্টের খোলা বোতামের এক পাশে ফাঁক থেকে চোখে পড়ছে চওড়া ছাতি। আরেক পোস্টারে দেখা গেছে, রণবীর সিং জ্যাকেট পড়েছেন। আর আলিয়াকে দেখা গেছে মিষ্টি লুকে। চোখে কাজল, কপালে কালো টিপ। নাকে নথ। খোলা চুল। যা মুগ্ধ করেছে নেটিজেন ও সিনেমাপ্রেমীদের। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ দিয়ে লম্বা বিরতির পরে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। এই বছরের শুরুতে চলচ্চিত্র নির্মাতা করণ জোহর তার আসন্ন ‘রকি অর রানি কি প্রেম কাহানির’ শুটিং শেষ করেছেন। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ হলো একটি আসন্ন ভারতীয় হিন্দি ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যা করণ জোহর পরিচালিত। এটি ঈশিতা মৈত্রা, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় লিখেছেন। এই সিনেমায় আলিয়া ভাট, রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। ছবিটি ২৮ জুলাই মুক্তি পাবে।এর আগে ‘গাল্লি বয়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় সিনেমা।

মে ২৪, ২০২৩
‘খেলা হবে’ সংলাপ বাদ দেওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন আলিয়া - image

‘খেলা হবে’ সংলাপ বাদ দেওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন আলিয়া

24 জুলাই 2023, বিকাল 6:00

‘খেলা হবে’, রাজনীতির মঞ্চে একটি জনপ্রিয় সংলাপ। দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের কাছেও তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বাংলাদেশের এই সংলাপ। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মুখেও শোনা গেছে সংলাপটি। মূলত, ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার ট্রেইলারে এ সংলাপ বলতে শোনা যায় আলিয়াকে। করন জোহর পরিচালিত এ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আলিয়া ভাট-রণবীর সিং। আগামী ২৮ জুলাই মুক্তি পাচ্ছে এটি। কিন্তু মুক্তির আগে ভারতীয় সেন্সর বোর্ডের কাঁচির কবলে পড়েছে সিনেমাটি। জোর গুঞ্জন উড়ছে, সিনেমাটি থেকে ‘খেলা হবে’ সংলাপ বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও এতদিন কেউ-ই মুখ খোলেননি। এবার কথা বললেন আলিয়া ভাট। সোমবার এ সিনেমার প্রচারের অংশ হিসেবে কলকাতায় গিয়েছিলেন আলিয়া-রণবীর। সাংবাদিকদের মুখোমুখি হলে এ নিয়ে প্রশ্ন করা হয় তাকে। কিছুটা ধোঁয়াশা রেখে আলিয়া ভাট বলেন, “অনেকে অনেক কিছু বলছেন। কিন্তু সামান্য কিছু পরিবর্তন করা হয়েছে। তবে সেটা সিনেমার কোনও ক্ষতি করবে না বলেই আমার বিশ্বাস।” সিনেমাটিতে জয়া বচ্চনের সঙ্গে তার একটি বিশেষ দৃশ্যের জন্যই ‘খেলা হবে’ সংলাপটি ব্যবহার করা হয়েছে। তা স্মরণ করে আলিয়া ভাট বলেন, “এখন এর চেয়ে বেশি কিছু খোলসা করছি না। দর্শক সিনেমা দেখুক, তা হলেই সব স্পষ্ট হবে।” সিনেমার গল্পে আলিয়া বাঙালি, আর রণবীর সিং পাঞ্জাবি। স্বাভাবিক কারণে সামাজিক-সংস্কৃতিগত কিছু তফাত তাদের রয়েছে। এসব বিষয় রকি আর রানি অর্থাৎ আলিয়া-রণবীরের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু দুই পরিবারকে তাদের বিয়ের জন্য রাজি করাতে চান তারা। তাতে বাধে বিপত্তি। নানা ঘটনার মধ্য দিয়ে এভাবেই এগিয়েছে গল্প। সিনেমাটিতে আলিয়া ভাটের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন কলকাতার চূর্ণি গাঙ্গুলি এবং টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি প্রমুখ।

জুলাই ২৪, ২০২৩
মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. বীরেন শিকদার - image

মানুষের স্বাস্থ্য সেবার উন্নয়নে হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: ড. বীরেন শিকদার

03 জুলাই 2024, বিকাল 6:00

মানুষের মৌলিক অধিকারের একটি অন্যতম বিষয় হলো স্বাস্থ্যসেবা । আর এই স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে তৃণমূলে একটি হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেরই টাকা আছে কিন্তু সেই টাকা দিয়ে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়বে এরকম লোকের অভাব। তাই আজ এই হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ করে তৃণমূলের মানুষের স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি করতে যারা ভূমিকা রাখছে আমি তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ বুধবার মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালি বাজারে মা ফাতেমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ বীরেন শিকদার এসব কথা বলেন। হাসপাতালের পরিচালক বিল্লাল হোসেনের প্রশংসা করে ডঃ বীরেন শিকদার বলেন, বিল্লাল হোসেনের মত যেসব মানুষ মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাই শালিখা উপজেলার মানুষ যেন সর্বদাই সুখে-শান্তিতে থাকতে পারে আর একজন মানুষের সুখে শান্তিতে থাকার প্রথম শর্তই হল স্বাস্থ্য ভালো রাখা। শতখালী ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টুর সভাপতি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড: শ্যামল কুমার দে, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড: সজীব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার, মাগুরা জেলা পরিষদের সদস্য মুন্সি আবু হানিফ। এছাড়াও মা ফাতেমা জেনারেল হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক বিল্লাল হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান এবং মোঃ নুর বাহারুম (মালয়েশিয়ার নাগরিক) উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড: সজীব আহমেদ। অনুষ্ঠান শেষে হাসপাতালের পরিচালক বিল্লাল হুসাইন বলেন, আমি দৃঢ়তার সাথে বলতে পারি শালিখা উপজেলায় এই প্রথমবারের মতো একটি ভালো মানের হাসপাতাল হতে যাচ্ছে যার মাধ্যমে উপজেলার বিভিন্ন অসহায় ও হতদরিদ্র মানুষেরা ভালো মানের স্বাস্থ্য সেবা পাবে বলে।

জুলাই ০৩, ২০২৪
কানাডার উৎসবে চঞ্চলের সিনেমা - image

কানাডার উৎসবে চঞ্চলের সিনেমা

02 অক্টোবর 2024, বিকাল 6:00

দেশের গণ্ডি পেরিয়ে পশ্চিমবঙ্গের দর্শকের কাছেও পেয়েছেন গ্রহণযোগ্যতা। তার অভিনয়ের দ্যুুতিতে আলোকিত দুই বাংলার সিনেমাই। একের পর এক চরিত্রে নতুন করে নিজেকে তৈরি করতে সিদ্ধহস্ত তিনি। বলছি অভিনয়-গান-চিত্রকলায় পারদর্শী সব্যসাচী তারকা চঞ্চল চৌধুরীর কথা। চরিত্রের প্রয়োজনে নিজেকে আমূল বদলে নেয়ার প্রমাণ তিনি দিয়েছেন সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ সিনেমাতেও। এতে চঞ্চল হাজির হন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন হয়ে। তার লুক ও অভিনয় দুই বাংলাতেই সাড়া ফেলেছে। তবে ছবিটি খুব একটা দর্শক টানেনি হলে। সে নিয়ে অবশ্য সিনেমার পরিচালক সৃজিত বা অভিনেতা চঞ্চলের তেমন মনোবেদনা নেই। সৃজিত বরং জানিয়েছেন, ‘পদাতিক’ নির্মাণ করে তিনি তৃপ্ত। এদিকে সিনেমাটির নতুন খবর পাওয়া গেল। জানা গেছে, ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া (ইফসা)’য় জায়গা করে নিয়েছে ‘পদাতিক’। কানাডার টরন্টোয় উৎসবের পর্দা উঠবে ১০ অক্টোবর। এটি চলবে ২০ অক্টোবর পর্যন্ত। প্রোমো প্রকাশ করে তথ্যটি সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন চঞ্চল চৌধুরী। এই উৎসবে বাংলাদেশের ‘বাড়ির নাম শাহানা’ ছবিটিও জায়গা করে নিয়েছে। বলিউডের অন্যতম আলোচিত ছবি দিলজিৎ দোসাঞ্জ-পরিনীতি চোপড়া অভিনীত ‘চমকিলা’ এবং বিজয় সেতুপতির ‘গান্ধী টকস’ও নির্বাচিত হয়েছে উৎসবের জন্য। এছাড়াও দেখা যাবে অভিষেক বচ্চন-নিমরাত কৌর অভিনীত ‘কালিধর লাপাতা’, বোমান ইরানি অভিনীত ‘দ্য মেহতা বয়েজ’, কানি কুশ্রুতি অভিনীত ‘অল উই ইমাজিন অ্যাস লাইট’, অদিতি রাও হায়দারি অভিনীত ছবিগুলো। আরও জানা গেল, এবারের আসরে বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমির চলচ্চিত্র ক্যারিয়ারের ৫০ বছর উদ্‌‌যাপন করা হবে। দেখানো হবে তার বর্তমান সময়ের ছবি ও তার একাধিক ক্লাসিক ছবি। গেস্ট অব অনার হিসেবে থাকবেন বলিউডের প্রখ্যাত নির্মাতা ইমতিয়াজ আলি, দীপা মেহতা ও বোমান ইরানি। মাস্টারক্লাস করাবেন বলিউডের অন্যতম মেধাবী অভিনেতা মনোজ বাজপায়ি, মাস্টারমেকার অনুরাগ ক্যাশপসহ আরও অনেকে। এবারের উৎসবে ১০ দিনে ১২০টির বেশি সিনেমা দেখানো হবে।

অক্টোবর ০২, ২০২৪
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo