logo
youtube logotwitter logofacebook logo

শনিবার

জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা - image

জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা

04 অক্টোবর 2015, বিকাল 6:00

ফিলিস্তিনিদের জেরুজালেম প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। দুই ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হলো । জেরুজালেম নতুন করে আরোপ করা বিধি-নিষেধের আওতায়, কেবল এলাকার বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী, স্কুল-শিক্ষার্থী ও ইসরায়েলি নাগরিকরা জেরুজালেম ঢুকতে। ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই দিন এই বিধি-নিষেধ বলবত থাকবে। রোববার সকালে এক ইসরায়েলি কিশোরকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি। এর আগে, শনিবার রাতে এক ফিলিস্তিনির ছুরির আঘাতে দুই ইসরায়েলি নিহত হন। এছাড়া, এক ইসরায়েলি নারী এ এক শিশু আহত হয়। জেরুজালেম ইসরায়েলি পুলিশের দাবি, ওই হামলাকারী মুহাম্মাদ হালাবি একজন ফিলিস্তিনি । তিনি পশ্চিমতীরের বিরেহ শহরে বসবাস করেন। ওইসব হামলার ঘটনার পর আল-আকসা মসজিদ থেকে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা।

অক্টোবর ০৪, ২০১৫
কৃষি তথ্য বিষয়ক অনুষ্ঠান- মাটির সুবাস - image

কৃষি তথ্য বিষয়ক অনুষ্ঠান- মাটির সুবাস

09 অক্টোবর 2015, বিকাল 6:00

পরিচালনা- রাসেল মাহমুদ প্রচার- প্রতি শনিবার বেলা ১টা ২৫মিনিট কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রাণ। আর এই প্রাণশক্তিতে রস সঞ্চার করছেন এদেশের মাটি ঘেষা মানুষ আমাদের কৃষক। শত প্রতিকুলতার মাঝেও ১৬ কোটি মানুষের ক্ষুধার অন্ন যোগান দিচ্ছেন বাংলার এই চাষীরা। সেই চাষীদের কৃষি উন্নয়নে সামিল করতে আজ থেকে ৪ বছর আগে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হয়েছিল কৃষি উন্নয়নমূলক অনুষ্ঠান ‘মাটির সুবাস’। কৃষকের সুখ দুখ, হাসি কান্না, কৃষি বাজার ও কৃষি উন্নয়নের বিভিন্ন্ দিক নিয়ে ইতোমধ্যেই অনুষ্ঠানটির ১৫০টির অধিক পর্ব প্রচার হয়েছে। মাটির সুবাস অনুষ্ঠানে পর্বগুলো সাজনো হয় গোয়াল ঘর, কৃষিতে নারী, নগর কৃষি, কৃষি প্রযুক্তি, মাছে ভাতে বাঙ্গালী ও কুইজ সেগমেন্ট দিয়ে। অনুষ্ঠানটিতে প্রচারিত উল্লেখযোগ্য প্রতিবেদনগুলো হলো- মৌলভীবাজরের কমলা চাষ, হবিগঞ্জের হাঁসের গ্রাম, রংপুরের নীল চাষ, কৃষিতে রবীন্দনাথ, কৃষিতে নজরুল, কৃষকের মুক্তিযুদ্ধ, মাটি ছাড়া সবজি চাষ, দেশের প্রথম কুমির খামার, কাকড়া চাষ ও রপ্তানি, বাণিজ্যিকভাবে খরগোস পালন ইত্যাদি। মাটির সুবাস অনুষ্ঠানের মাধ্যমে অনেক কৃষকই আজ নতুন প্রযুক্তির ব্যবহার ও আধুনিক কৃষি উৎপাদনসহ কৃষি ক্লাব গড়ে তুলেছেন। অথচ এই কৃষকদের নিয়ে চলে নানা ষড়যন্ত্র। এরাও পড়েছেন সমস্যার যাতাকলে। পরিবারের সকল সদস্যের মিলিত কষ্টে ফসল উৎপাদন করেন। কিন্তু ন্যায্য দাম না পাওয়ায় হতাশা, কষ্ট, ক্ষোভ কৃষকের বুক জুড়ে। মনগড়া দাম নির্ধারন ও খামখেয়ালীপনার কারণে কৃষি থেকে অনেকেই বেরিয়ে আসছেন অন্য পেশায়। প্রতিটি পর্বেই এ ধরণের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয় মাটির সুবাস অনুষ্ঠানে। রাসেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শনিবার বেলা ১টা ২৫মিনিটে।

অক্টোবর ০৯, ২০১৫
অক্টোবর মাসের বাংলা ছায়াছবি - image

অক্টোবর মাসের বাংলা ছায়াছবি

09 অক্টোবর 2015, বিকাল 6:00

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রচার- রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিট এটিএন বাংলার অনুষ্ঠানমালায় প্রতিদিন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রচারিত হচ্ছে। চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচারিত হচ্ছে। প্রতিদিন ছায়াছবি প্রচারের অনুষ্ঠানমালায় ১ অক্টোবর প্রচার হবে ইফতেখার চৌধুরী পরিচালিত ছায়াছবি দেহরক্ষী। ২ অক্টোবর প্রচার হবে এম বি মানিক পরিচালিত চলচ্চিত্র জান আমার জান। ৩ অক্টোবর প্রচার হবে বদিউল আলম খোকনের ডেয়ারিং লাভার। ৪ অক্টোবর প্রচার হবে এহতেসাম পরিচালিত চলচ্চিত্র সৈনিক। নজরুল ইসলাম খান পরিচালিত হায় প্রেম হায় ভালবাসা প্রচার হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর প্রচার হবে রেজা হাসমতের প্রেম পিয়াসী। ৭ অক্টোবর প্রচার হবে পল্লী মালেক পারিচালিত কঠিন প্রতিজ্ঞা। পরবর্তী সপ্তাহে ধারাবাহিকভাবে ৮ অক্টোবর প্রচার হবে মোকলেছুর রহমান গোলাপ পরিচালিত হৃদয়ের আয়না। ৯ অক্টোবর আজিজ আহমেদ বাবুলের মুখোমুখি, ১০ অক্টোবর মনতাজুর রহমান আকবরের কঠিন বাস্তব, ১১ অক্টোবর কমল সরকারের ক্ষ্যাপা বাসু, ১২ অক্টোবর গাজী মাহবুব পরিচালিত আমার পৃথিবী তুমি, ১৩ অক্টোবর দেলোয়ার জাহান ঝন্টুর ভাবীর সংসার এবং ১৪ অক্টোবর প্রচার হবে মাসুম পারভেজ রুবেলের খুনের পরিনাম। ১৫ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রচার হবে শত্রুতা, বিশ্ব বাটপার, ভালবাসা দিবি কিনা বল, লোভ লালসা, আঞ্জুমান, আসমান জমিন, লক্ষী বধু, সবাইতো ভালবাসা চায়, চাকরের প্রেম, জিদ্দি মামা, শিকারী, কঠিন প্রেম, আম্মা, জীবনের চেয়ে দামী, এক টাকার দেন মোহর, হিরো দ্যা সুপার স্টার এবং মাই নেম ইজ খান।

অক্টোবর ০৯, ২০১৫
পৃথক ম্যাচে নামছে রিয়াল-বার্সা - image

পৃথক ম্যাচে নামছে রিয়াল-বার্সা

30 অক্টোবর 2015, বিকাল 6:00

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষ উঠার লড়াইয়ে শনিবার রাতে পৃথক ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ৯টায় রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লাস পালমাস। অন্যদিকে রাত দেড়টায় বার্সেলোনার মুখোমুখি হবে গেটাফে। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গেই রয়েছে বার্সেলোনা। তবে গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। তাই শীর্ষে উঠার লড়াইয়ে নিজেদের প্রস্তুতিটা ভালভাবেই সেরে নিচ্ছেন নেইমার-সুয়রেজরা। তাছাড়া ২০১১ সালের পর গেটাফের কাছে এখনো হারের লজ্জা পায়নি বার্সেলোনা। তাই জয়ের ব্যাপারে বাড়তি আত্মবিশ্বাসী বার্সা কোচ। অবশ্য এই ম্যাচে মাঠে থাকছেন না নির্ভার ডিফেন্ডার হাভিয়ের মাচেরানো ও ডগলাস।

অক্টোবর ৩০, ২০১৫
সন্ধ্যায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ - image

সন্ধ্যায় তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

11 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে তাজিকিস্তানের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। গত শনিবার বিশ্বকাপের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে বাংলাদেশ দল তাজিকিস্তানে পৌঁছায়। রবি, সোম ও মঙ্গলবার দুশানবেতে ঘাম ঝরানো অনুশীলন করে লাল-সবুজের প্রতিনিধিরা। ঢাকায় হোম ম্যাচে তাজিকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। অবশ্য বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এখনও পর্যন্ত জয় পায়নি মামুনুলের দল। এই গ্রুপ থেকে এখন পর্যন্ত পয়েন্ট তালিকায় এগিয়ে রয়েছে এশিয়ান শিরোপা জয়ী অস্ট্রেলিয়া। তাজিকিস্তানের বিপক্ষে এই ম্যাচে জিতলেও বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ নেই বাংলাদেশের। তবে সুযোগ থাকবে এশিয়ান কাপে খেলার।

নভেম্বর ১১, ২০১৫
ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো - image

ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো

13 নভেম্বর 2015, বিকাল 6:00

পুরনো দিনের ছায়াছবি’র অনুষ্ঠান- ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো উপস্থাপনা- শান্তা জাহান, পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার প্রচার- শনিবার বেলা ১১টা ৪৫ মিনিট এটিএন বাংলায় আজ (১৪ নভেম্বর) শনিবার বেলা ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে পুরনো দিনের ছায়াছবি নিয়ে নিয়মিত অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’। শান্তা জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন আতিয়ার রহমান আতিয়ার। বিনোদনের একটি অন্যতম মাধ্যম হলো চলচ্চিত্র। কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝে একটি চলচ্চিত্র মানুষের জীবনে বিনোদনের চাহিদা পুরন করে। আমাদের চলচ্চিত্রের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো অনুষ্ঠানে তুলে ধরা হয় আমাদের চলচ্চিত্রের সেই সব গৌরবোজ্জ্বল ইতিহাস যা বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে অজানা। পাকিস্তান আমলে উর্দু ভাষায় নির্মিত চলচ্চিত্র থেকে শুরু করে বাংলা ভাষার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ তৈরির ইতিকথার পাশাপাশি অনুষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে উঠে তুলে ধরা হচ্ছে বর্তমান সময়ের চলচ্চিত্রের হাল হকিকত। হাল আমলে ডিজিটাল চলচ্চিত্র দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল চলচ্চিত্র তৈরির তৈরির গল্পও তুলে ধরা হবে অনুষ্ঠানে। থাকছে বর্তমান সময়ের পাশাপাশি এ যাবতকালের আমাদের দেশের ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণের ইতিহাস, অভিনেতা-অভিনেত্রীদের ক্যারিয়ার সম্পৃক্ত গুরুত্বপূর্ণ তথ্য ও খবরাখবর, কণ্ঠশিল্পী, সুরকারদের পরিচিতসহ দূর্লভ এবং অজানা অনেক তথ্য ও চলচ্চিত্রের জনপ্রিয় গান।

নভেম্বর ১৩, ২০১৫
ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক - image

ফ্রান্সে চলছে রাষ্ট্রীয় শোক

14 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়া ঘটনায় দেশটিতে রাষ্ট্রীয় শোক চলছে। প্রশিক্ষিত সন্ত্রাসীরা ৩টি দলে বিভক্ত হয়ে প্যারিসে হামলা চালায় বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস। এদিকে ৮ হামলাকারীর মধ্যে ১ ফরাসি নাগরিক সনাক্ত। প্যারিস হামলার পরও আইএস বিরোধী আভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ভয়, আতংক আর শোকে এখন গোটা ফ্রান্স এখন স্তব্ধ। শুক্রবারের ওই দুঃস্বপ্নের রাতের পর শিল্প আর রোমান্টিক নগরী ফ্রান্স এখন পুরোপুরি আতংকের নগরী। এদিকে প্যারিস হামলার পেছনে প্রশিক্ষিত তিনটি দল জড়িত ছিল এবং তারা আলাদা আলাদাভাবে হামলা করেছে বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর ফাঁসোয়া মলিনোস। হামলাকারীদের মধ্যে ১ জনকে শনাক্ত করেছে গোয়েন্দারা। ৩০ বছর বয়সি ওই ফরাসি নাগরিক প্যারিসের শহরতলীতেই বসবাস করেন। শনিবার ওই  ফরাসি নাগরিকের বাবা-ভাইকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাদের ঘরবাড়িও তল্লাশি করা হয়েছে। এছাড়া ওমর ইসমাইল মোস্তেফা নামের আরেকজন হামলাকারীর কাছে সিরিয়ার পাসপোর্ট পাওয়া গেছে। হামলায় অংশ নেওয়া সাতজন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিলো। তারা কিভাবে এবং কোন খান থেকে এসেছেন, তাদের কারা অর্থ দিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করা হবে । অন্যদিকে, প্যারিস হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার ভোরে সীমান্ত অতিক্রমের সময় ৩ ফরাসি নাগরিককে গ্রেপ্তার করেছে বেলজিয়াম পুলিশ। এদিকে সন্ত্রাসীদের প্যারিস হামলার পরও সিরিয়ায় আইএস জঙ্গি বিরোধী অভিযান ফ্রান্স চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ফরাসী প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভ্যালস। এদিকে এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, বোস্টনসহ অন্য সব বড় শহরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নভেম্বর ১৪, ২০১৫
এটিএন বাংলার শনিবারের অনুষ্ঠানসূচী - image

এটিএন বাংলার শনিবারের অনুষ্ঠানসূচী

20 নভেম্বর 2015, বিকাল 6:00

১০টা ৩০মিঃ শিশুদের অধিকার, বিনোদন ও ভালোলাগা নিয়ে অনুষ্ঠান ‘আমরা করবো জয়’। ১১টা এটিএন বাংলা সংবাদ ১১টা ১০মিঃ রান্না বিষয়ক অনুষ্ঠান ‘বেস্ট টমেটো ক্যাচাপ এটিএন রান্নাঘর’, পরিচালনা- লবী রহমান। ১১টা ৪৫মিঃ পুরোনো দিনের ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘ফেয়ার এন্ড লাভলী স্বর্ণালী সাদাকালো’ উপস্থাপনা- শান্তা জাহান, পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার। ১২টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ ১২টা ৩০মিঃ সমসাময়িক বিষয় নিয়ে সরাসরি সম্প্রচারিত টক শো ‘প্রসঙ্গ’ উপস্থাপনাঃ মোঃ নূরুল ইসলাম, পরিচালনাঃ তাশিক আহমেদ। ০১টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ। ০১টা ১৫মিঃ কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘মাটির সুবাস’ পরিচালনাঃ রাসেল মাহমুদ। ০২টা এটিএন বাংলা সংবাদ ০২টা ২৫মিঃ বিটিভির ধারণকৃত সংবাদ ০৩টা এটিএন বাংলা সংবাদ। ০৩টা ১০মিঃ পাওয়ার ড্রিংক মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রঙ্গিন রসের বাইদানী’, পরিচালনা- আজাদী হাসনাত ফিরোজ। ০৪টা এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদ। ০৪টা ০৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রঙ্গিন রসের বাইদানী’ এর বাকী অংশ। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ১৫মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রঙ্গিন রসের বাইদানী’ এর বাকী অংশ। ০৬টা ইংরেজি সংবাদ ০৬টা ১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রঙ্গিন রসের বাইদানী’ এর বাকী অংশ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘সাহেব বাবুর বৈঠকখানা’ রচনাঃ সৌরভ, পরিচালনাঃ জাহিদুল ইসলাম মিন্টু অভিনয়েঃ জাহিদ হাসান, রোমানা, আজিজুল হাকিম, সুমনা সোমা, আতাউর রহমান, জাহিদ হোসেন শোভন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, তোফা হাসান, হাসান ফেরদৌস জুয়েল, কাজী উজ্জল, লীনা ফেরদৌসী, তারিক স্বপন, সাব্বির আহমেদ, ওয়াসিম, অবিদ রেহান, স্বর্ণা, জলি আহমেদ, মোহনা ইসলাম, রীমু, সৌরভ, মৃদুল হাসান, আনিছুর রহমান, প্রমুখ। ০৮টা ৪৫মিঃ নাটক ‘স্পর্শ’, রচনা ও পরিচালনা- শামীমা শাম্মী। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ ডেইলি সোপ ‘সাতটি তারার তিমির’ পাওয়ার্ড বাই ইফাদ। রচনাঃ নজরুল ইসলাম। পরিচালনাঃ আফসানা মিমি ও রাকেশ বসু। অভিনয়েঃ মৌসুমী হামিদ, জয়িতা মহলানবীশ, স্বর্ণা, শর্মিমালা, সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মুমতাহিনা টয়া, দিলারা জামান, আল মামুন, সুবণা মুস্তাফা, ইন্তেখাব দিনার প্রমুখ। ১১টা ৩০মিঃ ধারাবাহিক নাটক ‘নীড় খোঁজে গাঙচিল’ রচনা ও পরিচালনাঃ মোহন খান। অভিনয়েঃ শাহেদ শরীফ খান, মীর সাব্বির, শোয়েব, হাসান মাসুদ, আরফান, চাঁদনী, নওশিন, সাবাবা মোহন, মিতা নূর, সোমা, ফারজানা ছবি, মাহমুদজ্জামান সেলিম ও অন্যান্য। ১২টা ৩০মিঃ টক শো ‘সাদার্ন ইউনিভার্সিটি পি অন্যদৃষ্টি’ উপস্থাপনাঃ শ্যামল দত্ত, পরিচালনাঃ বিলাস খান। [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

নভেম্বর ২০, ২০১৫
সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর - image

সাকা-মুজাহিদের ফাঁসির রায় কার্যকর

21 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাত ১২টা ৫৫ মিনিটে যুদ্ধপরাধের দায়ে অভিযুক্ত দুইজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান। রায় কার্যকরের আগে নিয়ম অনুযায়ী সাকা ও মুজাহিদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়। মৌলভী এসে ইসলামী রীতি অনুযায়ী আসামিদের তওবা পড়ান। এরপর ফাঁসির মঞ্চে নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জামায়াতের এই সেক্রেটারি জেনারেলকে। এরআগে, শনিবার রাত সোয়া ১২টার দিকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের স্বজনরা দেখা করে কারাগার থেকে বেরিয়ে আসেন। তার আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের সঙ্গে দেখা করে আসেন তার স্বজনরা। মুজাহিদের স্বজনরা বেরিয়ে আসার পর চারটি অ্যাম্বুলেন্স ঢুকে কারাগারের ভেতরে। দিনভর নানা আলোচনা চললেও রাত সাড়ে ৮টায় দেখা করতে স্বজনদের কারা কর্তৃপক্ষের আহ্বান এবং কারাগারের বাইরে নিরাপত্তা জোরদার জোর ইঙ্গিত দিচ্ছিল যে, রাতেই ফাঁসি কার্যকর হচ্ছে। শনিবার রাত ৯টার দিকে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দেওয়ায় রাতেই ফাসি কার্যকর করার বিষয়টি চলে আসে। রাত ১২টার মধ্যই কারাগারে শেষ দেখা করেছেন সাকা ও মুজাহিদের স্বজনরা। সালাউদ্দিন কাদের চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে। অপরদিকে মুজাহিদের লাশ ফরিদপুরে নিয়ে যাওয়ার কথা রয়েছে। রায় কার্যকর  করতে পূর্বেই কারাগারে ছয়জন জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছিল। এরা হলেন, শাহজাহান, রাজু, আবুল, মাসুদ, ইকবাল ও মুক্তার। এছাড়া ফাসি কার্যকরের সময় কারাগারে ছিলেন দুই ম্যাজিস্ট্রেট, আইজি প্রিজন,  জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জন। শনিবার বিকেলে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাহ উদ্দিন কাদের চৌধুরীর প্রাণভিক্ষার আবেদনের নথি বঙ্গভবনে পৌঁছায়। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে, বিকেলে সালাউদ্দীন কাদের চৌধুরীর পক্ষে রায় পুনর্বিবেচনার জন্য তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর আবেদন গ্রহণ না করে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রেরণের করার পরামর্শ দেয় বঙ্গভবন কর্তৃপক্ষ। বিকেলে সাকার ছেলে হুম্মাম কাদের চৌধুরী ইংরেজিতে লেখা দুই পৃষ্ঠার একটি আবেদনপত্র নিয়ে বঙ্গভবনে যান। আবেদনে সালাউদ্দিন কাদেরের বিচার প্রক্রিয়াকে মিসট্রায়াল হিসেবে বিবেচনা করার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়। পরে সালাউদ্দীন কাদেরের ছেলে সাংবাদিকদের জানান, তার বাবার প্রাণভিক্ষার আবেদন সম্পর্কে নিশ্চিত নন তারা। এসময় নিজের বাবাকে নির্দোষ বলেও দাবি করেন তিনি। সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুসারে প্রাণ ভিক্ষার আবেদন করেন সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মুজাহিদ। আবেদনপত্রটি রাষ্ট্রপতির দফতরে পাঠানোর পর আইনমন্ত্রী আনিসুল হক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে। এরপর ২০১৫ সালের ১১ এপ্রিল ফাঁসিতে ঝোলানো হয় জামায়াতের অপর সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানকে।

নভেম্বর ২১, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo