logo
youtube logotwitter logofacebook logo

রহমান

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল - image

ঢাকা থেকে মাত্র ৫ ঘন্টায় বরিশাল

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

মাত্র ৫ ঘন্টায় ঢাকা-বরিশাল নৌ রুটে ডে সার্ভিস শুরু করতে যাচ্ছে বেসরকারি কোম্পানী এমভি গ্রীন লাইনের দুটি জাহাজ। আগামী ৮ সেপ্টেম্বর নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান-এমপি আনুষ্ঠানিক ভাবে জাহাজ দুটির উদ্বোধন করবেন। দিবা সার্ভিসের জন্য গ্রীন লাইন ওয়াটারওয়েজের আধুনিক জাহাজ দুটি বরিশালের যাত্রী সাধারনের দুর্ভোগ লাগবে সহায়ক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রীন লাইন ওয়াটারওয়েজ বরিশালের ইনচার্জ মো. বাদশা মিয়া জানান, প্রতিটিতে ৬শ যাত্রী বহনে সক্ষম এ জাহাজ একদিনের মধ্যেই ঢাকা থেকে বরিশাল গিয়ে আবার ঢাকায় ফেরা সম্ভব। গত বৃহস্পতিবার বরিশালে পরীক্ষামূলক সার্ভিস দিয়েছে জাহাজ দুটি। তিনি আরও জানান, এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ আগামী ৮ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। বিমানের আদলে গড়া এ জাহাজ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এতে দুই ক্যাটাগরির আসন ব্যবস্থা করা হয়েছে। ইকোনোমি ক্লাসের ভাড়া ৭০০ টাকা এবং বিজনেস ক্লাসের ভাড়া ১০০০ টাকা। এ ভাড়ার মধ্যেই রয়েছে খাবারের আয়োজন। প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৮টা ও বিকাল তিনটায় জাহাজ চলাচলের সময় নির্ধারন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় রয়েছে বিশেষ ব্যবস্থা। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ ঢাকার উপ-পরিচালক মো. কবির হোসেন বলেন, পদ্মা সেতু নির্মিত হলে নৌ-পথের যাত্রীসেবা টিকিয়ে রাখতে দ্রুতগতিসম্পন্ন এ ধরণের জাহাজ চলাচলের কোন বিকল্প নেই। সূত্রমতে, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এমভি গ্রীন লাইন-২ ও এমভি গ্রীন লাইন-৩ জাহাজ দুটি ক্যাটাম্যারান টাইপের ব্রিটিশ এয়ারলাইনসের বিমানের মতো চেয়ার সিট। এর নিচের অংশ স্টিল আর উপরের অংশ ফাইবারের তৈরি। যে কারণে ডুববে না বরং উল্টে গেলেও ভাসমানই থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বরিশাল বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মো. মেস্তাফিজুর রহমান জানান, ৮ সেপ্টেম্বর জাহাজ দুটি উদ্বোধনের পর ৯ সেপ্টেম্বর বরিশাল থেকে প্রথম যাত্রা শুরু করবে। জাহাজ দুটি চালু হলে এ অঞ্চলের মানুষ দিনের বেলায়ও যানজটমুক্ত পরিবেশে ঢাকায় আসা-যাওয়া করতে পারবেন। এজন্য বরিশাল নৌ-বন্দরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বরিশাল নাগরিক সমাজের সদস্য অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ মালিকদের কাছে জিম্মি বরিশালের যাত্রীরা। তাদের কারণে অন্যকোনো নৌযানও এসে টিকে থাকতে পারেনা। সে অনুযায়ী লঞ্চের রোটেশন প্রথা ভাঙতে এমন অত্যাধুনিক দ্রুতগতির জাহাজ চালু হওয়া দরকার। লঞ্চ রোটেশন প্রথা বাতিল কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিপলু বলেন, ডে সার্ভিসে ওয়াটারওয়েজ জাহাজ বরিশালের মানুষের জন্য সুখবর। তবে এ জাহাজ যাতে লঞ্চ মালিকদের চক্রান্তে বে-ক্রুজের মতো বন্ধ না হয়ে যায় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা - image

যশোরে স্কুলছাত্র রাকিব হত্যার ঘটনায় মামলা

06 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

যশোরে স্কুলছাত্র রাকিব রায়হান হত্যার ঘটনায় অজ্ঞাত-পরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে নিহতের ভগ্নিপতি আব্দুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যশোর কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলায় উল্লেখ করা হয়, স্কুলছাত্র রাকিব যশোর শহরের মুড়লী মোড় এলাকার আমেনা মেডিসিন হাউজ নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় সে ফোনে জানায়, আকাশ নামে একজনের সঙ্গে সে পালবাড়ি এলাকায় রয়েছে। পরে, রাত ৮টার দিকে সংবাদ পাওয়া যায়, রাকিবকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত রাকিব উপজেলার হাজী আবু মোকাররম ফজলুল বারী কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সেপ্টেম্বর ০৬, ২০১৫
রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ - image

রিয়্যালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’

07 অক্টোবর 2015, বিকাল 6:00

সঞ্চালনা- খন্দকার ইসমাইল পরিচালনা- আসলাম শিকদার ‘সেরা রন্ধনশিল্পী-২০১৫’ টিভি রিয়্যালিটি শো, পাওয়ার্ড বাই মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল এবং ফ্যামিলি পাম অলিন দেখা যাবে এটিএন বাংলায় অক্টোবরের ২য়/৩য় সপ্তাহ থেকে। প্রতিযোগিতার মোট ১৩টি পর্ব সপ্তাহিকভাবে প্রচার হবে এটিএন বাংলায়। প্রথম সাতটি পর্বে দেখা যাবে বিভাগীয় প্রতিযোগিতা। প্রতি বিভাগের সেরা ৭ জন রন্ধনশিল্পী এতে অংশ নেবেন এবং নির্বাচিত নিজস্ব রেসিপি অনুসারে তাদের রন্ধনশৈলি প্রদর্শন করবেন। বিভাগীয় চ্যাম্পিয়ন ও রানার আপ পরবর্তী পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। কয়েকটি পর্যায় পার হয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় টিকে থাকবেন মাত্র ৪ জন। এদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন, ১ম ও ২য় রানার আপ নির্বাচিত করা হবে। সেরা পুষ্টি জ্ঞানের জন্য একজন প্রতিযোগীকে ‘অধ্যাপিকা সিদ্দিকা কবীর ট্রফি’ প্রদান করা হবে। শেষ তিনটি পর্বে রন্ধনশিল্পীরা বিশেষভাবে তৈরি শেফ কোট পরে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। প্রতিযোগিতায় বিচার কার্য পরিচালনা করবেন বিশিষ্ট রন্ধন ও পুষ্টি বিশারদগণ। তারা হলেন- কল্পনা রহমান, লবী রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার, নাফিজ ইসলাম লিপি। রন্ধনশৈলি, উপস্থাপনা, পরিবেশন, পুষ্টিজ্ঞান, রান্নার স্বাদ ইত্যাদি বিবেচনায় প্রতি পর্বের বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিভাগীয় পর্যায়ে নিজস্ব রেসিপি অনুসারে রান্না করলেও পরবর্তী পর্যায়গুলোতে রন্ধনশিল্পীদের পরীক্ষাটা হবে অনেকটাই কঠিন। কোন পূর্বনির্ধারিত রেসিপি ছাড়াই সরবরাহকৃত উপদান ও উপকরণ দিয়ে তাৎক্ষণিকভাবে বিভিন্ন ডিস, যেমন বাচ্চাদের খাবার, মায়ের হাতের রান্না, লাঞ্চ, ডিনার ইত্যাদি তৈরি করতে হবে। চূড়ান্ত প্রতিযোগিতা পর্বে আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে প্রতিযোগীদের। বিচারকবৃন্দ কর্তৃক তৈরি করা ডিস দেখে এবং চেখে তাৎক্ষণিকভাবে অনুরূপ ডিস তৈরি করতে হবে। এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণের জন্য এন্ট্রি পাঠান। প্রতি বিভাগ থেকে ৭ জন করে মোট ৪৯ জনকে টিভি রিয়্যালিটি শোতে অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়। এই ৪৯ জনের জন্য গত ১২ সেপ্টেম্বর ঢাকার এফডিসিতে অবস্থিত এটিএন বাংলার স্টুডিওতে দিনব্যাপী গ্রুমিং সেশনের আয়োজন করা হয়। সেশনে বিচারকমন্ডলীর সদস্য, পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠানসমূহের পক্ষে এটিএন বাংলা’র চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ওএবং দি বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ছাড়াও বক্তব্য রাখেন এটিএন বাংলা’র বিক্রয় ও বিপনন বিভাগের উপদেষ্টা এম শামসুল হুদা, অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খান। সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা গত দশ বছর যাবৎ আয়োজন করে আসছে ভ্রমণ বিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর। টিভি রিয়্যালিটি শো আকারে প্রতিযোগিতাটি গত বছরই প্রথম এটিএন বাংলায় প্রচার করা হয়। এবারেও এটিএন বাংলা ও দি বাংলাদেশ মনিটর যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপন করছে। খন্দকার ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। প্রতিযোগিতার টাইটেল স্পন্সর মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল, টিকে গ্রুপের ফ্যামিলি ব্র্যান্ড পাম অলিন। পার্টনার হিসেবে সহযোগিতা করছে আগোরা, ওমেন্স ওয়ার্ল্ড, বসুন্ধরা গ্রুপ এবং নাদিয়া ফার্নিশার্স।

অক্টোবর ০৭, ২০১৫
শততম পর্ব পেরিয়ে ধারাবাহিক ‘জীবনের অলিগলি’ - image

শততম পর্ব পেরিয়ে ধারাবাহিক ‘জীবনের অলিগলি’

09 অক্টোবর 2015, বিকাল 6:00

ধারাবাহিক নাটক- জীবনের অলিগলি রচনা- ফজলুল হক আকাশ পরিচালনা- ফজলুর রহমান প্রচার- মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিট এটিএন বাংলায় মঙ্গল থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’। ইতোমধ্যে ধারাবাহিকটি শততম পর্ব অতিক্রম করেছে। ফজলুল হক আকাশের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। মানুষ জীবন নয় যাপন করে সম্পর্ক। প্রতিটি সম্পর্কের অলিগলি মোড়ে মোড়ে রয়েছে প্রেমের আনন্দ, বিরহের কান্না। পারিবারিক সম্পর্কের পটভূমিতেই দাঁড়িয়ে আছে ‘জীবনের অলিগলি’। এডভোকেট আরিফের মেঝো ভাই পরাগ, প্রভাষক হাসানের মেঝো বোন কাকনকে প্রেমের ফাঁদে ফেলেছে। বড় ভাই আরিফের ইশারাতে পরাগ, কাকনের সাথে প্রেম-প্রেম নাটক খেলছে। এসব বুঝতে পেরে প্রভাষক হাসান তার ছোট বোন কাকনের অনত্র বিয়ে ঠিক করে। কাকনের বিয়ে ঠিক হওয়ার পর পরাগ কাকনকে বিয়ে করার আশ্বাস দিয়ে, বিয়ের আসর থেকে পালানোর বুদ্ধি দেয়। কাকন ভালোবাসার মোহে বিয়ের আসর থেকে পালায়, পরাগকে বিয়ে করবে স্বপ্ন নিয়ে। প্রভাষক হাসানের পরিবারের সামাজিকভাবে সম্মানহানী করার জন্য এডভোকেট আরিফ ছোট ভাই পরাগকে নীল নকশা একে দেয়- বিয়ের দিন কাকনকে বিয়ের আশ্বাস দিয়ে ঘরের বাহির করা এবং দিন পার করে দিয়ে কাকনকে বিয়ে না করে বাসায় ফিরিয়ে দেয়া। এভাবেই শুরু হয় ধারাবাহিক নাটক জীবনের অলিগলি। জীবনের অলিগলি ধারাবাহিকে মূলত শহরের তিন পরিবারের পারিবারিক বন্ধন, প্রেম, বিরহ, বিচ্ছেদ ও অন্তদ্বন্দ্ব ফুটে উঠে।

অক্টোবর ০৯, ২০১৫
অক্টোবর মাসের বাংলা ছায়াছবি - image

অক্টোবর মাসের বাংলা ছায়াছবি

09 অক্টোবর 2015, বিকাল 6:00

পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রচার- রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিট এটিএন বাংলার অনুষ্ঠানমালায় প্রতিদিন পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি প্রচারিত হচ্ছে। চলচ্চিত্রগুলো রবি থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচারিত হচ্ছে। প্রতিদিন ছায়াছবি প্রচারের অনুষ্ঠানমালায় ১ অক্টোবর প্রচার হবে ইফতেখার চৌধুরী পরিচালিত ছায়াছবি দেহরক্ষী। ২ অক্টোবর প্রচার হবে এম বি মানিক পরিচালিত চলচ্চিত্র জান আমার জান। ৩ অক্টোবর প্রচার হবে বদিউল আলম খোকনের ডেয়ারিং লাভার। ৪ অক্টোবর প্রচার হবে এহতেসাম পরিচালিত চলচ্চিত্র সৈনিক। নজরুল ইসলাম খান পরিচালিত হায় প্রেম হায় ভালবাসা প্রচার হবে ৫ অক্টোবর। ৬ অক্টোবর প্রচার হবে রেজা হাসমতের প্রেম পিয়াসী। ৭ অক্টোবর প্রচার হবে পল্লী মালেক পারিচালিত কঠিন প্রতিজ্ঞা। পরবর্তী সপ্তাহে ধারাবাহিকভাবে ৮ অক্টোবর প্রচার হবে মোকলেছুর রহমান গোলাপ পরিচালিত হৃদয়ের আয়না। ৯ অক্টোবর আজিজ আহমেদ বাবুলের মুখোমুখি, ১০ অক্টোবর মনতাজুর রহমান আকবরের কঠিন বাস্তব, ১১ অক্টোবর কমল সরকারের ক্ষ্যাপা বাসু, ১২ অক্টোবর গাজী মাহবুব পরিচালিত আমার পৃথিবী তুমি, ১৩ অক্টোবর দেলোয়ার জাহান ঝন্টুর ভাবীর সংসার এবং ১৪ অক্টোবর প্রচার হবে মাসুম পারভেজ রুবেলের খুনের পরিনাম। ১৫ অক্টোবর থেকে ধারাবাহিকভাবে প্রচার হবে শত্রুতা, বিশ্ব বাটপার, ভালবাসা দিবি কিনা বল, লোভ লালসা, আঞ্জুমান, আসমান জমিন, লক্ষী বধু, সবাইতো ভালবাসা চায়, চাকরের প্রেম, জিদ্দি মামা, শিকারী, কঠিন প্রেম, আম্মা, জীবনের চেয়ে দামী, এক টাকার দেন মোহর, হিরো দ্যা সুপার স্টার এবং মাই নেম ইজ খান।

অক্টোবর ০৯, ২০১৫
ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী - image

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী

26 অক্টোবর 2015, বিকাল 6:00

ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দীন আহমদের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’ উপস্থাপনাঃ ড. নাশিদ কামাল, পরিচালনাঃ ফয়সাল মাহমুদ প্রচার-২৭ অক্টোবর, বেলা ৩টা ১০মিনিট। বাংলা লোকসঙ্গীতের অন্যতম প্রধান গায়ক আব্বাস উদ্দীন আহমদ। ১৯০১ সালের ২৭ অক্টোবর ভারতের কোচবিহার রাজ্যের বলরামপুরে জন্মগ্রহণ করেন তিনি। বাংলার বুলবুল নামে খ্যাত ভাওয়াইয়া গানের অমর এই শিল্পীর ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলায় প্রচার করা হবে বিশেষ অনুষ্ঠান ‘বটবৃক্ষের ছায়া’। বৈঠকী গান, স্মৃতিচারণ আর প্রতিবেদন নিয়ে সাজানো এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন ফেরদৌসী রহমান, ড. নাশিদ কামাল, মোস্তাফিজুর রহমান, সালমা মোস্তাফিজ, সাহস মোস্তাফিজ এবং কোরাস দল। ড. নাশিদ কামালের উপস্থাপনা এবং ফয়সাল মাহমুদের পরিচালনায় ‘বটবৃক্ষের ছায়া’ অনুষ্ঠানটি প্রচার হবে আজ (২৭ অক্টোবর) বেলা ৩টা ১০ মিনিটে এটিএন বাংলার পর্দায়।

অক্টোবর ২৬, ২০১৫
৫০ পর্ব পেরিয়ে ‘শৈল সমতলে’ - image

৫০ পর্ব পেরিয়ে ‘শৈল সমতলে’

01 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০২ নভেম্বর) বেলা ৪টা ২৫মিনিটে প্রচার হবে বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। আজ প্রচার হবে অনুষ্ঠানটির ৫১তম পর্ব। মাখিং মারমার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আতিয়ার রহমান আতিয়ার। বাংলাদেশে বাঙ্গালীদের পাশাপাশি পাহাড়-সমতল অংশে ৪৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের বসবাস। এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের শিক্ষা ও জীবিকার ভাষা বাংলা হলেও প্রত্যেকের রয়েছে আলাদা পৃথক মাতৃভাষা। রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি। এসব নৃ-গোষ্ঠীর শিল্পীরা যথারীতি তাদের নিজ নিজ মাতৃভাষাতেই গান করেন। বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগনের নিজস্ব মাতৃভাষার গান নিয়ে এটিএন বাংলায় নিয়মিতভাবে প্রচার হচ্ছে ব্যতিক্রমী সঙ্গীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। নৃ-গোষ্ঠীর নিজস্ব মাতৃভাষার জনপ্রিয় গানগুলোতে দর্শকদের সুবিধার্থে মূল ভাষার সঙ্গে বাংলা ভাষায় সাব টাইটেলসহ গানগুলো প্রচার করা হয়। অনুষ্ঠানের প্রতিটি পর্বে নিয়মিতভাবে অংশগ্রহণ করে থাকেন চাকমা, তঞ্চংহ্যা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া, খেয়াং, বম, রাখাইন এবং মনিপুরী নৃ-গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীরা। নিজ নিজ গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীদের গানগুলো চিত্রায়নের মাধ্যমে তুলে ধরা হয়। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানগাছের মনোরম সব লোকেশনে চিত্রায় করা হয়ে থাকে অনুষ্ঠানের গানগুলো। গানের মাধ্যমে উঠে এসেছে পাহাড়, নদী সহ প্রাকৃতিক সব সৌন্দর্যমন্ডিত স্থান।

নভেম্বর ০১, ২০১৫
ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ - image

ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’

04 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০৫ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’। ফজলুল হক আকাশের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফজলুর রহমান। অভিনয়ে ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। মানুষ জীবন নয় যাপন করে সম্পর্ক। প্রতিটি সম্পর্কের অলিগলি মোড়ে মোড়ে রয়েছে প্রেমের আনন্দ, বিরহের কান্না। পারিবারিক সম্পর্কের পটভূমিতেই দাঁড়িয়ে আছে ‘জীবনের অলিগলি’। এডভোকেট আরিফের মেঝো ভাই পরাগ, প্রভাষক হাসানের মেঝো বোন কাকনকে প্রেমের ফাঁদে ফেলেছে। বড় ভাই আরিফের ইশারাতে পরাগ, কাকনের সাথে প্রেম-প্রেম নাটক খেলছে। এসব বুঝতে পেরে প্রভাষক হাসান তার ছোট বোন কাকনের অনত্র বিয়ে ঠিক করে। কাকনের বিয়ে ঠিক হওয়ার পর পরাগ কাকনকে বিয়ে করার আশ্বাস দিয়ে, বিয়ের আসর থেকে পালানোর বুদ্ধি দেয়। কাকন ভালোবাসার মোহে বিয়ের আসর থেকে পালায়, পরাগকে বিয়ে করবে স্বপ্ন নিয়ে। প্রভাষক হাসানের পরিবারের সামাজিকভাবে সম্মানহানী করার জন্য এডভোকেট আরিফ ছোট ভাই পরাগকে নীল নকশা একে দেয়- বিয়ের দিন কাকনকে বিয়ের আশ্বাস দিয়ে ঘরের বাহির করা এবং দিন পার করে দিয়ে কাকনকে বিয়ে না করে বাসায় ফিরিয়ে দেয়া। এভাবেই শুরু হয় ধারাবাহিক নাটক জীবনের অলিগলি। জীবনের অলিগলি ধারাবাহিকে মূলত শহরের তিন পরিবারের পারিবারিক বন্ধন, প্রেম, বিরহ, বিচ্ছেদ ও অন্তদ্বন্দ্ব ফুটে উঠে।

নভেম্বর ০৪, ২০১৫
এটিএন বাংলায় ধারাবাহিক নাটক ‘ডিবি’ - image

এটিএন বাংলায় ধারাবাহিক নাটক ‘ডিবি’

08 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (০৯ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ডিবি। খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন রহস্যময় ঘটনার সমাধান দিতে হাজির হয় ডিবির একটি বিশেষ টিম। বের করে আনে রহস্যের জট। এমনি অসংখ্য রহস্য গল্প নিয়ে এটিএন বাংলার জন্য তৈরি হয়েছে এক হাজার পর্বের ধারাবাহিক নাটক ‘ডিবি’। ড. মাহফুজুর রহমান এর গল্প ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন রুহুল আমিন পথিক। পরিচালনা করেছেন জি এম সৈকত। বাংলাদেশের অনেক সফল ও গুনী অভিনয় শিল্পীরা পর্যায়ক্রমে এ ধারাবাহিকে অভিনয় করেছেন। নাটকের মাধ্যমে বেশ কিছু নতুন শিল্পীর অভিষেক ঘটেছে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে নির্মিত এই দীর্ঘ ধারাবাহিকটির পাঁচটি পর্ব নিয়ে আবর্তিত হবে একটি গল্প। যেখানে ডিবি অফিসারদের টিমে নির্দিষ্ট কয়েকজর অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। গল্পের সাথে সাথে নাটকের অভিনয় শিল্পী পরিবর্তন হবে। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব, অপূর্ব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হুমাইরা হিমু, হীরা প্রমুখ।

নভেম্বর ০৮, ২০১৫
এটিএন বাংলায় ‘নির্বিকার মানুষ’ - image

এটিএন বাংলায় ‘নির্বিকার মানুষ’

10 নভেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলায় আজ (১১ নভেম্বর) রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নির্বিকার মানুষ’। টুকু মজনিউলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাফিজা জাহান, আদনান ফারুক হিল্লোল, নওশীন, নাজনীন হাসান চুমকি, হুমায়রা হিমু, সামস্ সুমন, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। হাসান এস এস সি ও ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ল’ ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করার পর কোন এক অজ্ঞাত কারণে মাস্টার্সে ভর্তি হয় না। ঠিক করে আর পড়াশোনা করবে না। ঘুম আর রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে সময় পার করতে থাকে। এক বিস্ময়কর জীবন বেছে নিয়েছে সে। তার সঙ্গে যাদের পরিচয় হয় তারা প্রায় সবাই হাসনের দ্বারা কেমন যেন প্রভাবিত হয়ে যায়। হাসানকে ভালবাসে আলপনা নামের এক মেয়ে। যে হাসানের সাথে বিশ্ববিদ্যালয়ে পড়তো। কিন্তু হাসান তাকে ভালবাসে কিনা তা বুঝতে পারে না। হাসানের অন্য এক ক্লাসমেট সুমিকে পাগলের মত পছন্দ করে সোহেল। কিন্তু সুমি ভাবে হাসান হয়তো তাকে একসময় ভালবাসতো। তার কারণেই হাসান আজ লেখাপড়া বন্ধ করে বাউন্ডেলে হয়ে গেছে। ওদিকে আলপনার মা চায় তার মৃত বোনের সুন্দরী মেয়ে মায়াকে বিয়ে করে অস্ট্রেলিয়ায় গিয়ে হাসান আবার পড়াশোনা শুরু করুক। হাসান মায়াকে পছন্দ করে কিনা বোঝা যায় না। কিন্তু মায়া হাসানকে পছন্দ করে ফেলে। হাসানের সিনিয়র বন্ধু মিঠু। একমাত্র বোন বিন্তিকে নিয়ে মিঠুর সংসার। হাসান মাঝে মধ্যে মিঠু ভাইয়ের বাসায় যায়। বিন্তি হাসানকে পছন্দ করে কিনা হাসান বুঝতে পারে না। কিন্তু মিঠু হাসানকে খুব পছন্দ করে। আলপনাকে বিয়ে দেওয়ার জন্যে উঠে পড়ে চেষ্টা করে তার বাবা। আলপনা একদিন হাসানকে কথাটা বলে কিন্তু হাসান নির্বিকার। সুমি প্রতি নিয়ত হাসানকে খুজে বেড়াচ্ছে তার ভালবাসার কথা জানাবে বলে। মায়া অপেক্ষা করে কবে হাসান বর সেজে মায়ার সামনে গিয়ে দাঁড়াবে। কিন্তু হাসান হাসানের মত। সে এসবের কিছুই ভাবে না। এরই মধ্যে মায়াকে পুরাতন ঢাকার এক প্রভাশালী ছেলে নাজিম রাস্তায় দেখে পছন্দ করে ফেলে। নাজিমের বড় ভাই আজিম পুরাতন ঢাকার গডফাদার। আজিম চাই যে ভাবেই হোক মায়ার সাথে নাজিমের বিয়ে দেবে। কিন্তু মায়া রাজি হয় না। আজিম-নাজিমের লোকজনের চোখে পড়ে হাসান। একসময় হাসানকে তুলে নিয়ে যায় তারা। কি করবে হাসান. এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প...।

নভেম্বর ১০, ২০১৫
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo