logo
youtube logotwitter logofacebook logo

মেহজাবিন

পবিত্র ঈদ উল আযহা ২০১৬ এর অনুষ্ঠানসূচি - image

পবিত্র ঈদ উল আযহা ২০১৬ এর অনুষ্ঠানসূচি

04 সেপ্টেম্বর 2016, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: ঈদের আগের দিন সময় নাম ও পরিচালক শিল্পী সকাল ১০.৩০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘অংক’ পরিচালনাঃ শাহীন সুমন ডিপজল, রেসি, রাজ্জাক, দিতি, মারুফ, মিশা সওদাগর প্রমূখ। বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘মনের ঘরে বসত করে’ পরিচালনাঃ জাকির হোসেন রাজু শাকিব খান, অপু বিশ্বাস, রাজ্জাক, আহমেদ শরীফ প্রমূখ। রাত ৭.৪৫মিঃ বিশেষ নাটক ‘অত:পর ভালোবাসা’ পরিচালনাঃ আশিক মাহমুদ হিল্লোল, দীপা খন্দকার, স্নেহা, অনন্যা, রাফাত প্রমূখ রাত ৮.৫০মিঃ বিশেষ নাটক ‘বিয়ে ও একটি রাত’ রচনাঃ হামেদ হাসান নোমান, পরিচালনাঃ সকাল আহমেদ রিয়াজ, প্রভা, অলিউল হক রুমী প্রমূখ রাত ১০.৪৫মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের বাজনা বাজেরে’ উপস্থাপনা ও পরিচালনাঃ খন্দকার ইসমাইল রাত ১১.৫০মিঃ টেলিফিল্ম ‘মন যেখানে হৃদয় সেখানে’ রচনাঃ প্রিয় চট্টপাধ্যায়, পরিচালনাঃ জি এম সৈকত শখ, আমিন খান, ঝুনা চৌধুরী, খালেদা আক্তার কল্পনা, সরণ প্রমূখ ঈদের দিন সময় নাম ও পরিচালক শিল্পী সকাল ৮.১৫মিঃ ছোটদের নৃত্যানুষ্ঠান ‘ঈদের ছন্দ’ পরিচালনাঃ নাহিদ রহমান প্রতিভাবান শিশু শিল্পীদের নিয়ে সকাল ৯টায় রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ঈদ স্পেশাল রান্না’ পরিচালনাঃ লায়লা বানু সকাল ১০.৩০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ভুল যদি হয়’ পরিচালনাঃ চাষী নজরুল ইসলাম সম্রাট, আলিসা প্রধান, ইমন প্রমূখ। দুপুর ২.৩০মিঃ নৃত্যানুষ্ঠান ‘ধিতাং ধিতাং বোলে’ নৃত্য পরিচালনাঃ হাসান ইমাম দেশের জনপ্রিয় নৃত্য শিল্পীবৃন্দ বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রাজাবাবু’ পরিঃ বদিউল আলম খোকন শাকিব, অপু বিশ্বাস, ববি, সোহেল রানা, মিশা সওদাগর প্রমূখ। রাত ৭.৪০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘রোদ মেঘ এবং আমি’ (১) রচনা ও পরিচালনাঃ মোহন খান জয়, শেরিফ, অবাক, অহনা, নাদিয়া, প্রিয়া আমান প্রমূখ। রাত ৮.১৫মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘মিতব্যয়ী মতিন’ (১) রচনাঃ আকাশ রঞ্জন, পরিচালনাঃ তাইফুর রহমান আশিক মোশারফ করিম, প্রভা, আখম হাসান, সাবিলা নূর, সজল, সোনিয়া, ফারুক আহমেদ, শাহরিয়ার সজিব প্রমূখ। রাত ৮.৫০মিঃ বিশেষ নাটক ‘’ রচনা ও পরিচালনাঃ হানিফ সংকেত রাত ১০.৪০মিঃ বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘মন মানে না’ ইভা রহমান রাত ১১.৫০মিঃ বিশেষ ম্যাগাজিন ‘কমেডি আওয়ার ঈদ স্পেশাল’ উপস্থাপনাঃ দেবাশীষ, পরিচালনাঃ সাঈদ তারেক ঈদের পরের দিন সময় নাম ও পরিচালক শিল্পী সকাল ৯.১৫মিঃ ছোটদের পাপেট ম্যাগাজিন ‘আইকুম বাউকুম’ পরিচালনাঃ লিটন অধিকারী রিন্টু সকাল ১০.৩০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সমাধী’ পরিচালনাঃ শাহীন সুমন শাকিব, অপু বিশ্বাস, আমিন খান, আনোয়ারা, মিশা সওদাগর দুপুর ২.৩০মিঃ নৃত্যানুষ্ঠান ‘আনন্দ হিল্লোল’ পরিচালনাঃ নাহিদ রহমান দেশের জনপ্রিয় নৃত্য শিল্পীবৃন্দ বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘সুইটহার্ট’ পরিচালনাঃ ওয়াজেদ আলী সুমন বাপ্পী, বিদ্যা সিনহা মীম, রিয়াজ, দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা প্রমূখ। রাত ৭.৪০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘রোদ মেঘ এবং আমি’ (২) রচনা ও পরিচালনাঃ মোহন খান জয়, শেরিফ, অবাক, অহনা, নাদিয়া, প্রিয়া আমান প্রমূখ। রাত ৮.১৫মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘মিতব্যয়ী মতিন’ (২) রচনাঃ আকাশ রঞ্জন, পরিচালনাঃ তাইফুর রহমান আশিক মোশারফ করিম, প্রভা, আখম হাসান, সাবিলা নূর, সজল, সোনিয়া, ফারুক আহমেদ, শাহরিয়ার সজিব প্রমূখ। রাত ৮.৪৫মিঃ খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ (১) পরিচালনাঃ শামীম জামান সাজু খাদেম, আলভী, আখম হাসান, অহনা, শামীম জামান, রহমত আলী রাত ৯.২০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘শত্র“’ (১) রচনাঃ রিজওয়ান খান, পরিচালনাঃ রিংকু মোশারফ করিম, জুঁই, নওশাবা, সোহান খান, অরিন, ফারুক আহমেদ, জিনিয়া রাত ১০.৪০মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘পাঁচ ফোড়ন’ পরিচালনাঃ সানজিদা হানিফ স্পন্সর রাত ১১.৫০মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘ধন্যবাদ’ পরিচালনাঃ নাহিদ রহমান ও লবী রহমান উপস্থাপনাঃ মুনমুন ঈদের ৩য় দিন সময় নাম ও পরিচালক শিল্পী সকাল ৯.১০মিঃ ছোটদের অনুষ্ঠান ‘চাঁদের হাট’ পরিঃ নাহিদ রহমান প্রতিভাবান শিশু শিল্পী নিয়ে সকাল ১০.৩০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ছিন্নমুল’ পরিচালনাঃ কাজী হায়াৎ মারুফ, অরিন, কাজী হায়াৎ দুপুর ২.৩০মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘ভিজুয়াল টিউন’ পরিচালনাঃ নাজমুস শাহাদাত নাজিম দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘প্রেম মানেনা বাধা’ পরিচালনাঃ সাফী ইকবাল শাকিব, অপু বিশ্বাস, সোহেল রানা, সুচরিতা, হুমায়ূন ফরীদি রাত ৭.৪০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘রোদ মেঘ এবং আমি’ (৩) রচনা ও পরিচালনাঃ মোহন খান জয়, শেরিফ, অবাক, অহনা, নাদিয়া, প্রিয়া আমান প্রমূখ। রাত ৮.১৫মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘মিতব্যয়ী মতিন’ (৩) রচনাঃ আকাশ রঞ্জন, পরিচালনাঃ তাইফুর রহমান আশিক মোশারফ করিম, প্রভা, আখম হাসান, সাবিলা নূর, সজল, সোনিয়া, ফারুক আহমেদ, শাহরিয়ার সজিব প্রমূখ। রাত ৮.৪৫মিঃ খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ (২) পরিঃ শামীম জামান সাজু খাদেম, আলভী, আখম হাসান, অহনা, শামীম জামান, রহমত আলী রাত ৯.২০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘শত্র“’ (২) রচনাঃ রিজওয়ান খান, পরিঃ রিংকু মোশারফ করিম, জুঁই, নওশাবা, সোহান খান, অরিন, ফারুক আহমেদ, জিনিয়া রাত ১০.৪০মিঃ বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘কখনো কি ভালোবাসনি’ পরিচালনাঃ মুকাদ্দেম বাবু মারিয়া শিমু রাত ১১.৫০মিঃ টেলিফিল্ম ‘নিলাভ বিস্মরণ’ রচনাঃ ইফ্ফাত আরা তন্বী, পরিচালনাঃ চয়নিকা চৌধুরী তৌকীর আহমেদ, মেহজাবিন, আনিসুর রহমান মিলন, শর্মিলী আহমেদ, আজম খান প্রমূখ ঈদের ৪র্থ দিন সময় নাম ও পরিচালক শিল্পী সকাল ৯.১৫মিঃ ছোটদের অনুষ্ঠান পরিঃ সুবর্না/রাসনা/অভি/প্রিয়াংকা আমরা করবো জয় সকল সদস্য সকাল ১০.৩০মিঃ বাংলা ছায়াছবি ‘চিরদিন আমি তোমার’ পরিচালনাঃ এফ আই মানিক রিয়াজ, পূর্নিমা, রোমানা দুপুর ২.৩০মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘ভিজুয়াল টিউন’ পরিচালনাঃ নাজমুস শাহাদাত নাজিম দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ফুল এন্ড ফাইনাল’ পরিচালনাঃ ওয়াজেদ আলী সুমন শাকিব, ববি, শীলা, মিশা সওদাগর, আহমেদ শরীফ রাত ৭.৪০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘রোদ মেঘ এবং আমি’ (৪) রচনা ও পরিচালনাঃ মোহন খান জয়, শেরিফ, অবাক, অহনা, নাদিয়া, প্রিয়া আমান প্রমূখ। রাত ৮.১৫মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘মিতব্যয়ী মতিন’ (৪) রচনাঃ আকাশ রঞ্জন, পরিচালনাঃ তাইফুর রহমান আশিক মোশারফ করিম, প্রভা, আখম হাসান, সাবিলা নূর, সজল, সোনিয়া, ফারুক আহমেদ, শাহরিয়ার সজিব প্রমূখ। রাত ৮.৪৫মিঃ খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ (৩) পরিচালনাঃ শামীম জামান সাজু খাদেম, আলভী, আখম হাসান, অহনা, শামীম জামান, রহমত আলী রাত ৯.২০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘শত্র“’ (৩) রচনাঃ রিজওয়ান খান, পরিচালনাঃ রিংকু মোশারফ করিম, জুঁই, নওশাবা, সোহান খান, অরিন, ফারুক আহমেদ, জিনিয়া রাত ১০.৪০মিঃ বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘সেই অনুভূতি’ পরিচালনাঃ মুকাদ্দেম বাবু সামিয়া জাহান রাত ১১.৫০মিঃ টেলিফিল্ম ‘তাহমিনার আকাশ এখন নীল’ রচনাঃ আশিষ রায়, পরিচালনাঃ বাবুল আহমেদ অহনা, চৈতী, তানভীর, চন্দা মাহজাবিন, বাবুল আহমেদ প্রমূখ। ঈদের ৫ম দিন সময় নাম ও পরিচালক শিল্পী সকাল ৯.১৫মিঃ ছোটদের অনুষ্ঠান ‘ঈদ উপহার’ পরিচালনাঃ কাজলী আহমেদ সকাল ১০.৩০মিঃ বাংলা ছায়াছবি ‘ভালবাসী তোমাকে’ পরিচালনাঃ মহম্মদ হাননান রিয়াজ, শাবনূর, হুমায়ূন ফরীদি, ববিতা, রাজিব, এটিএম শামসুজ্জামান দুপুর ২.৩০মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘ভিজুয়াল টিউন’ পরিচালনাঃ নাজমুস শাহাদাত নাজিম দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘খোদার পরে মা’ পরিচালনাঃ শাহীন সুমন শাকিব খান, সাহারা, ববিতা, মিশা সওদাগর প্রমূখ। রাত ৭.৪০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘রোদ মেঘ এবং আমি’ (৫) রচনা ও পরিঃ মোহন খান জয়, শেরিফ, অবাক, অহনা, নাদিয়া, প্রিয়া আমান প্রমূখ। রাত ৮.১৫মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘মিতব্যয়ী মতিন’ (৫) রচনাঃ আকাশ রঞ্জন, পরিচালনাঃ তাইফুর রহমান আশিক মোশারফ করিম, প্রভা, আখম হাসান, সাবিলা নূর, সজল, সোনিয়া, ফারুক আহমেদ, শাহরিয়ার সজিব প্রমূখ। রাত ৮.১৫মিঃ খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ (৪) পরিচালনাঃ শামীম জামান সাজু খাদেম, আলভী, আখম হাসান, অহনা, শামীম জামান, রহমত আলী রাত ৯.২০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘শত্র“’ (৪) রচনাঃ রিজওয়ান খান, পরিচালনাঃ রিংকু মোশারফ করিম, জুঁই, নওশাবা, সোহান খান, অরিন, ফারুক আহমেদ, জিনিয়া রাত ১০.৪০মিঃ বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘.........’ পরিচালনাঃ ............. রাত ১১.৫০মিঃ টেলিফিল্ম ‘ভালবাসার বসবাস’ রচনাঃ মীর্জা রাকিব, পরিচালনাঃ সাদেক সিদ্দিকী ইমন, অরিন, নেহা, সাগর, আন্না প্রমূখ ঈদের ৬ষ্ঠ দিন সময় নাম ও পরিচালক শিল্পী সকাল ৯.১৫মিঃ চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘আমাদের চলচ্চিত্রে রম্য গান’ পরিচালনাঃ আতিয়ার রহমান সকাল ১০.৩০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘লোভে পাপ পাপে মৃত্যু’ পরিচালনাঃ সোহানুর রহমান সোহান রিয়াজ, পূর্ণিমা, আমিন খান, কাবিলা দুপুর ২.৩০মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘ভিজুয়াল টিউন’ পরিচালনাঃ নাজমুস শাহাদাত নাজিম দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আজব প্রেম’ পরিঃ ওয়াজেদ আলী সুমন বাপ্পি, আঁচল, জয়, জেবিন, মিশা সওদাগর, ওমর সানী রাত ৭.৪০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘রোদ মেঘ এবং আমি’ (৬) রচনা ও পরিচালনাঃ মোহন খান জয়, শেরিফ, অবাক, অহনা, নাদিয়া, প্রিয়া আমান প্রমূখ। রাত ৮.১৫মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘মিতব্যয়ী মতিন’ (৬) রচনাঃ আকাশ রঞ্জন, পরিচালনাঃ তাইফুর রহমান আশিক মোশারফ করিম, প্রভা, আখম হাসান, সাবিলা নূর, সজল, সোনিয়া, ফারুক আহমেদ, শাহরিয়ার সজিব প্রমূখ। রাত ৮.৪৫মিঃ খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ (৫) পরিচালনাঃ শামীম জামান সাজু খাদেম, আলভী, আখম হাসান, অহনা, শামীম জামান, রহমত আলী রাত ৯.২০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘শত্র“’ (৫) রচনাঃ রিজওয়ান খান, পরিচালনাঃ রিংকু মোশারফ করিম, জুঁই, নওশাবা, সোহান খান, অরিন, ফারুক আহমেদ, জিনিয়া রাত ১০.৪৫মিঃ ম্যাগাজিন অনুষ্ঠান ‘সেন্স অব হিউমার’ পরিচালনাঃ শাহরিয়ার নাজিম জয় রাত ১১.৫০মিঃ টেলিফিল্ম ‘শুভ্রার ওয়ারড্রোব’ রচনাঃ শফিকুর রহমান শান্তনু, পরিচালনাঃ বি ইউ শুভ ঈদের ৭ম দিন সময় নাম ও পরিচালক শিল্পী সকাল ৯.১৫মিঃ ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান পরিচালনাঃ নন্দিনী ইসলাম সকাল ১০.৩০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘ভালবাসা এক্সপ্রেস’ পরিচালনাঃ সাফিউদ্দিন সাফি দুপুর ২.৩০মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘ভিজুয়াল টিউন’ পরিচালনাঃ নাজমুস শাহাদাত নাজিম দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের নিয়ে বেলা ৩.১০মিঃ পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আমার চ্যালেঞ্জ’ পরিচালনাঃ বদিউল আলম খোকন শাকিব, সাহারা, কাজী হায়াৎ, প্রবীর মিত্র, মিসা সওদাগর রাত ৭.৪০মিঃ নাটক ‘মজনু জুলিয়েট’ রচনা ও পরিচালনা- ফেরদৌস হাসান শখ, নিলয়, দিলারা জামান, আবুল হায়াত প্রমুখ। রাত ৮.১৫মিঃ খন্ড নাটক ‘চুটকী ভান্ডার’ (৬) পরিচালনাঃ শামীম জামান সাজু খাদেম, আলভী, আখম হাসান, অহনা, শামীম জামান, রহমত আলী রাত ৯.২০মিঃ ৬ পর্বে ধারাবাহিক ‘শত্র“’ (৬) রচনাঃ রিজওয়ান খান, পরিচালনাঃ রিংকু মোশারফ করিম, জুঁই, নওশাবা, সোহান খান, অরিন, ফারুক আহমেদ, জিনিয়া রাত ১০.৪৫মিঃ বিশেষ নাটক ‘জলছবি’ রচনাঃ ও পরিচালনাঃ অঞ্জন আইচ রুনা খান, আবুল হায়াত, ফারুক আহমেদ, এস এম মহসীন, টুটুল চৌধুরী রাত ১১.৫০মিঃ টেলিফিল্ম ‘ওরা বখাটে’ রচনাঃ মানস পাল, পরিঃ মজিবুল হক খোকন আনিসুর রহমান মিলন, নাদিয়া, সাঈদ বাবু, তানিয়া বৃষ্টি, অবিদ রেহান, মিনু প্রমূখ

সেপ্টেম্বর ০৪, ২০১৬
৫ম বর্ষে ‘কমেডি আওয়ার’ - image

৫ম বর্ষে ‘কমেডি আওয়ার’

26 অক্টোবর 2016, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: পঞ্চম বর্ষে পদার্পণ করেছে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘এবি টেলিকম কমেডি আওয়ার’। ‘বেশী বেশী হাসুন ভালভাবে বাঁচুন’ শ্লোগানে ২০১২ সালে শুরু হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানে তুলে ধরা হয় কৌতুক নকশা, হাসির নাট্যাংশ, চুটকি, রম্যগীতি, রম্য গীতিনকশা, মিমিক্রি, কমেডি বা প্যারোডি গান, বিদেশী ভাষার গানের সাথে নাচ, ফানিয়েস্ট হোম ভিডিও, বিদেশী ছায়াছবির গানের ক্লিপিং, দেশ বিদেশের বরেন্য শিল্পীদের অভিনয় ক্লিপিং, ফানি ম্যাজিক, বিশ্বের সেরা হাসির ছবি এবং শো থেকে ক্লিপিংসহ নানা আয়োজন। এ ছাড়াও বিভিন্ন সময়ে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন অনেক গুনী ব্যক্তিত্ব। এরা বলেন তাদের জীবনের মজার ঘটনা বা ষ্মৃতিকথা। আজ (২৭ অক্টোবর) রাত ১০টা ৫৫মিনিটে প্রচার হবে কমেডি আওয়ার এর ৮৬তম পর্ব। ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে এ পর্বটি সাজানো হয়েছে বিশেষ ভাবে। এ পর্বের উপস্থাপনা করছেন চিত্রনায়ক আশিক চৌধুরী এবং অভিনেত্রী তাসনিয়া মেহজাবিন জেরিন। অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও পরিচালনা করেছেন সাঈদ তারেক

অক্টোবর ২৬, ২০১৬
টেলিফিল্ম ‘কান পেতে রই’ - image

টেলিফিল্ম ‘কান পেতে রই’

25 জানুয়ারি 2017, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (২৬ জানুয়ারি) রাত ১০.৫৫ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘কান পেতে রই’। মাতিয়া বানু শুকু’র রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন রিয়াজ ও মেহজাবিন। টেলিফিল্মের গল্প আবর্তিত হয়েছে এভাবেÑফয়সাল একটা প্রাইভেট কোম্পানীতে ভালো চাকরী করে। তার মা চিন্তিত ছেলেকে নিয়ে, কারণ ফয়সালের কাছের বন্ধুরা সবাই বিয়ে করে পুরোদস্তুর সংসারী, তার ছেলে নাকি এখনও পছন্দ করার মত পাত্রী খুজে পাচ্ছে না। ছেলের পছন্দের স্মার্ট পাত্রী মা খুজে দিতে পারছে না। ফয়সাল আর্লী রাইজার। রোজ সকালে নিজে ড্র্রাইভ করে আফিসে যায়। জ্যামের শহরে রাস্তায় বসে রোজ, ‘হ্যালো ঢাকা” অনুষ্ঠানটি শুনতে শুনতে একধরনের নেশা হয়ে গেছে। বা প্রেম হয়ে গেছে বলা ভালো। কারণ অনুষ্ঠানটি যিনি এ্যংকর জারা জাফরিন, তার কন্ঠের মাদকতা উপেক্ষা করার ক্ষমতা ফয়সালের দিন দিন কমে যাচ্ছে। সে এখন রেগুলার শ্রোতা এবং জারাকে রেগুলার এই ভক্তের এস এমএস পড়তে হয় ফোন কলের এন্সার করতে হয়। একদিন আফিসে যাবার পথে ফয়সালের মনে হয় তার প্রেম হয়েছে জারার জন্য। যে প্ল্যান করে আজই জারার আফিসে গিয়ে তাকে সারপ্রাইজ দেবে। একতোড়া গোলাপ হাতে নিয়ে ফয়সাল জারার আফিসের সামনে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। তার ফোন কলের এন্সার দিতে দিতে যে বেরিয়ে আছে সেই জারা হুইল চেয়ারে বসা। থেমে যায় ফয়সালেরর পা। সে জারার সাথে দেখা না করে ফিরে আসে। সপ্তাহ দুয়েকের বিশাল বিরতিতে ফয়সাল, জারার সাথে প্রেম করা উচিত হবে কি হবে না, হেড-টেল টেষ্ট করতে করতে ক্লান্ত হয়ে উপলব্ধি করে তার জারার জন্য সত্যিই প্রেম হয়েছে, হোক সে পঙ্গু। ফয়সাল জারার সাথে দেখা করে প্রেমের প্রস্তাব দেয়। জারা এতো সহজে বিগলিত হবার মেয়ে না। তার প্রশ্নবাণে জর্জরিত ফয়সাল বুঝতে পারে এই প্রেম সম্ভব না। তাছাড়া জারা স্পষ্ট করে জানিয়েছে, সে প্রেম বিয়ে করে নিজের ভবিষ্যৎ নস্ট করবে না। বরং তার স্কলারশীপ হয়ে গেছে অস্ট্রেলিয়ায় সে সেখানে চলে যাবে আগামী মাসে। ফয়সালের প্রেম হলে তার সাথে যেতে পারে। ফয়সাল পণ করেছে সে কিছুতেই যাবে না দেশ ছেড়ে। কাজেই ফলাফল শুন্য, জারা আর ফয়সালের প্রেম হচ্ছে না। এরমধ্যে একদিন ফয়সালের বস তাকে ডেকে জানায়, সামনের মাস থেকে তাকে অস্ট্রেলিয়ার ব্রাঞ্চে বসতে হবে। ফয়সার জারার সাথে দেখা করে জানায় সে যাচ্ছে জারার সাথে। জারা খুশি হয়। ফয়সাল জানায়, যাচ্ছে চাকরী সুত্রে। কারণ দেশ আর মাকে ছেড়ে সে দুরে থাকতে পারবে না বেশীদিন। জারা বলে, সে বিদেশে পড়তে যাচ্ছে সেটল হতে না। তাছাড়া অস্ট্রেলিয়ায় বসে গুড মর্নিং ঢাকা বলা সম্ভব না। সে ঢাকার মেয়ে। নিজ শহরের প্রেমে সে দেশে ফিরে আসবেই। এবারে ফয়সাল খুশি হয়, অস্ট্রেলিয়ায় বসেও সে জারার কন্ঠের ‘গুড মর্নিং ঢাকা’ মিস করতে চায় না। মানে জারাকেই মিস করতে চায় না।

জানুয়ারি ২৫, ২০১৭
রামু ক্যান্টনমেন্টে গাইবেন বাপ্পা-মুন্নী-কনা-প্রতিক - image

রামু ক্যান্টনমেন্টে গাইবেন বাপ্পা-মুন্নী-কনা-প্রতিক

08 ফেব্রুয়ারি 2017, 6:00 PM

এটিএন বাংলা ডেস্ক: কক্সবাজার জেলার রামুতে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাদিক ডিভিশন ও ৩৬ বীর এর আয়োজনে ০৯ ফেব্র“য়ারি অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানের অর্গানাইজিং পার্টনার এটিএন ইভেন্টস এবং মিডিয়া পার্টনার এটিএন বাংলা। ‘বর্ণিল দশ দিগন্ত’ শিরোনামের এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাপ্পা মজুমদার, দিনাত জাহান মুন্নী, কনা, প্রতিক হাসান, মারিয়া শিমু ও সামিয়া জাহান। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন নাদিয়া ও তার দল এবং মেহজাবিন ও তার দল। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক রিয়াজ। মুকাদ্দেম বাবু ও জিললুর রহমানের প্রযোজনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় সরাসরি সম্প্রচারিত হবে ৯ ফেব্র“য়ারি রাত ৭টা ৫০ থেকে রাত ১০টা পর্যন্ত।

ফেব্রুয়ারি ০৮, ২০১৭
ই-অরেঞ্জের সোহেলের সবশেষ অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট - image

ই-অরেঞ্জের সোহেলের সবশেষ অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট

20 মে 2023, 6:00 PM

বরখাস্ত পুলিশ কর্মকর্তা ই-অরেঞ্জের সোহেল রানা বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসাথে তাকে ফিরিয়ে আনতে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে তাও জানতে চেয়েছেন আদালত। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এসব বিষয়ে জানাতে বলা হয়েছে। রোববার (২১ মে) বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ। এর আগে ই-অরেঞ্জ থেকে ৭৭ কোটি টাকার পণ্য কিনে প্রতারণার শিকার ৫৪৭ জন গ্রাহকের পক্ষে মো: আফজাল হোসেন, মো: আরাফাত আলী, মো: তরিকুল আলম, সাকিবুল ইসলাম, রানা খান ও মো: হাবিবুল্লাহ জাহিদ নামের ছয়জন গ্রাহক চলতি বছরের মার্চ মাসে হাইকোর্টে রিট দায়ের করেন।রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৭ এপ্রিল হাইকোর্ট রুল জারি করেন। একইসাথে এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।রুলে গ্রাহকদের নিরাপত্তা, সুরক্ষায় ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের সাথে সম্পৃক্ত বনানী থানার সাময়িক বরখাস্ত পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও বিথী আক্তারসহ অন্যান্যদের বিরুদ্ধে গ্রাহক ঠকানো, অর্থপাচারের অভিযোগে আইনি ব্যবস্থা নিতে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একইসাথে সোহেল রানা, স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন ও বিথী আক্তারসহ অন্যান্যদের কাছ থেকে টাকা উদ্ধার করে ক্ষতি অনুপাতে আবেদনকারীসহ অন্যান্য প্রতারিত গ্রাহকদের মাঝে সে টাকা বন্টন বা বিতরণের নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত। পরে ওই আদেশের ধারাবাহিকতায় গত ২ নভেম্বর হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ। প্রতিবেদনে বলা হয়েছিল, প্রাথমিক পর্যায়ে এটির মালিকানায় সোনিয়া মেহজাবিন থাকলেও পরবর্তী সময়ে তা পরিবর্তন করে তার ভাই পুলিশ কর্মকর্তা (বরখাস্ত) শেখ সোহেল রানার স্ত্রী নাজনীন নাহারা বিথীর নামে হস্তান্তর করা হয়। সোনিয়া মেহজাবিন, স্বামী মাসুকুর রহমান, ভাই শেখ সোহেল রানা ও চাচা মোহাম্মদ জায়েদুল ফিরোজ নগদে টাকা উত্তোলন ও ব্যাংক হিসাবে স্থানান্তর এবং নিজ নামে ক্রয় করার জন্য মোট ১৮.৫৬ কোটি টাকা ই-অরেঞ্জ এর হিসাব হতে স্থানান্তর বা উত্তোলন করেন। তারা স্বার্থ সংশ্লিষ্ট হিসাব থেকে এসব টাকা সরিয়েছেন। গ্রাহকদের অগ্রিম মূল্য পরিশোধিত অর্ডারের কাঙ্ক্ষিত পণ্য সরবরাহ না করে সন্দেহভাজন উল্লিখিত অর্থ তাদের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর নগদে উত্তোলন ও ব্যক্তিগত স্থায়ী সম্পদ ক্রয় করেছেন মর্মে পরিলক্ষিত হয়েছে, যা প্রতারণার শামিল। পরবর্তীতে শেখ সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে পদক্ষেপ এবং ই-অরেঞ্জের লেনদেনের বিপরীতে রাজস্ব আদায় বিষয়ে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ বিবাদীদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। উল্লেখ্য, গ্রাহকদের টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত ই–অরেঞ্জের সঙ্গে সম্পৃক্ত সোহেল রানাকে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে তাকে আটক করে। পরে ৫ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্তের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ।

মে ২০, ২০২৩
অপূর্ব-তটিনী জুটির নতুন নাটক ‘রাতের শেষে’ - image

অপূর্ব-তটিনী জুটির নতুন নাটক ‘রাতের শেষে’

24 জুন 2023, 6:00 PM

সিনেমার মতো নাটকেও জুটি প্রথা গড়ে উঠেছে বহু আগে। বিশেষ করে কোনো নায়ক বা নায়িকা জনপ্রিয় হলে তার সঙ্গে সহশিল্পী একজন দাঁড়িয়ে যায় জুটি হিসাবে। নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও তেমনি বিভিন্ন সময়ে বিভিন্ন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ তালিকায় বিশেষভাবে উল্লেখযোগ্য মেহজাবিন চৌধুরী, সাবিলা নূর ও তানজিন তিশা। তবে তটিনী নামে নতুন এক অভিনেত্রীর সঙ্গে তার রসায়ন বেশ জমে উঠেছে। দু’জনে জুটি বেঁধে কাজ করেছেন একাধিক নাটকে। দর্শক সেগুলো পছন্দও করছেন। তাদের অভিনীত নাটক গেল ঈদে প্রচার হয়। দুটি নাটকই প্রশংসিত হয়েছে। এবারের ঈদে অপূর্ব ও তটিনীকে নিয়ে নাজমুল রনি নির্মাণ করেছেন নাটক ‘রাতের শেষে’। ঈদের তৃতীয় দিন রাত ৭.৩৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। নিজেদের জুটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘তটিনী সিরিয়াস টাইপের একজন অভিনেত্রী। অভিনয় শেখার আগ্রহ তার প্রবল এবং ভীষণ মনোযোগী।’ তটিনী বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে এরইমধ্যে কয়েকটি নাটকে কাজ করেছি। তিনি ভীষণ সহযোগিতা করেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি, শিখছি-এটাই অনেক বড় প্রাপ্তি।’

জুন ২৪, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo