logo
youtube logotwitter logofacebook logo

মসজিদ

জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা - image

জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশে নিষেধাজ্ঞা

04 অক্টোবর 2015, বিকাল 6:00

ফিলিস্তিনিদের জেরুজালেম প্রবেশে বিধি-নিষেধ আরোপ করেছে ইসরায়েলি পুলিশ। দুই ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি নিহত হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এই সিদ্ধান্ত নেয়া হলো । জেরুজালেম নতুন করে আরোপ করা বিধি-নিষেধের আওতায়, কেবল এলাকার বাসিন্দা, স্থানীয় ব্যবসায়ী, স্কুল-শিক্ষার্থী ও ইসরায়েলি নাগরিকরা জেরুজালেম ঢুকতে। ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দুই দিন এই বিধি-নিষেধ বলবত থাকবে। রোববার সকালে এক ইসরায়েলি কিশোরকে ছুরিকাঘাত করার পর পুলিশের গুলিতে নিহত হয় এক ফিলিস্তিনি। এর আগে, শনিবার রাতে এক ফিলিস্তিনির ছুরির আঘাতে দুই ইসরায়েলি নিহত হন। এছাড়া, এক ইসরায়েলি নারী এ এক শিশু আহত হয়। জেরুজালেম ইসরায়েলি পুলিশের দাবি, ওই হামলাকারী মুহাম্মাদ হালাবি একজন ফিলিস্তিনি । তিনি পশ্চিমতীরের বিরেহ শহরে বসবাস করেন। ওইসব হামলার ঘটনার পর আল-আকসা মসজিদ থেকে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা।

অক্টোবর ০৪, ২০১৫
মসজিদে বোমা হামলায় বিস্ফোরণ আইনে মামলা - image

মসজিদে বোমা হামলায় বিস্ফোরণ আইনে মামলা

25 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিনবাংলা ডেস্কঃ আহমাদিয় সম্প্রদায়ের মসজিদে বোমা হামলার ঘটনায় রাজশাহীর বাগমারা থানায় বিস্ফোরণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বাগমারা থানার ওসি মতিয়ার রহমান জানান, মামলায় নিহত যুবকসহ অজ্ঞাতদের আসামি করা হয়েছে। এদিকে শনিবার বিকেলে নিহত যুবকের ময়না তদন্ত শেষে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক জানান, নিহতের শরীরেই বোমাটি রাখা ছিলো। বোমাটি বিস্ফোরণে তার বাম হাতের কব্জির নিচের অংশ উড়ে গেছে। হাতের দুটি হাড় ভেঙ্গে গেছে। পেটে বোমাটি বিস্ফোরণ হওয়ায় বোমার অসংখ্য স্প্রিন্টার পেটের মধ্যে ঢুকে গেছে। তার নাড়ী-ভুড়ি ও লিভারে প্রচুর স্প্রিন্টার ঢুকে রক্তপাত হওয়ায় তার মৃত্যু হয়েছে। এদিকে এ হামলায় কারা জড়িত তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। ঘটনাটি তদন্তে মাঠে আছে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

ডিসেম্বর ২৫, ২০১৫
সোমবার সোনারগাঁয়ে  দিতির দাফন হবে - image

সোমবার সোনারগাঁয়ে দিতির দাফন হবে

20 মার্চ 2016, বিকাল 6:00

প্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির প্রথম নামাজে জানাজা হবে রোববার বাদ এশা। রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এ জানাজা হবে। রাতে মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখার পর সোমবার সকালে ও বাদ জোহর আর দু’টি জানাজা হবে। রোববার সন্ধ্যায় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা সাংবাদিকদের এ কথা জানান। সোমবার দু’টি জানাজা শেষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে তাকে চিরসমাহিত করা হবে। সুবর্ণা মুস্তাফা জানান, সোমবার ভোরে দিতির মরদেহ নেওয়া হবে গুলশানে মরহুমার নিজের বাড়িতে। সেখানে সকাল ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে দ্বিতীয় জানাজা হবে। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‍গ্রামের বাড়িতে। বাদ জোহর তৃতীয় ও শেষ জানাজার পর শেষ ইচ্ছে অনুযায়ী দিতিকে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে চিরসমাহিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, দিতির মৃত্যুর পর তাকে গোসল করিয়ে এখন হিমঘরে রাখা হয়েছে। রোববার বিকেল ৪টা ৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিতি। দিতি বেশ কিছুদিন ধরে কোমায় ছিলেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি এক কন্যা (লামিয়া চৌধুরী) ও এক পুত্র দীপ্ত এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মার্চ ২০, ২০১৬
শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন - image

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

22 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: পুরোন ঢাকার নারিন্দায় প্রথম জানাযার পর নূরজাহান বেগমের মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে বাংলার নারী জাগরণের অন্যতম পুরোধা এই ব্যক্তিত্বের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। সোমবার শহীদ মিনারে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রয়াতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির কেন্দ্রীয় নেতারা। সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশের নারী জাগরণের এই বাতিঘরকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নূরজাহান বেগমের মরদেহ নিয়ে যাওয়া হয় গুলশান জামে মসজিদে। বাদ মাগরিব দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বাবা সওগাত পত্রিকার সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দীনের কবরের পাশে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

মে ২২, ২০১৬
স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘কালবেলা’ - image

স্বাধীনতা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘কালবেলা’

24 মার্চ 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এটিএন বাংলায় ২৬শে মার্চ রাত ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘কালবেলা’। গাজী ফারুকের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন সাদেক সিদ্দিকী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সম্রাট, অরিণ, আন্না, সাগর, আশিক চৌধুরী, হান্নান শেলী, শাহেনা আক্তার, শম্পা নিজাম, হিরা ও শিশু শিল্পী জারা। ২৬শে মার্চের সকাল। সারা গ্রামে উদযাপিত হচ্ছে স্বাধীনতা দিবস। উৎসবের মাঝে দ্রুত গতিতে মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতের কাছে সাইকেল নিয়ে ছুটতে থাকে কৈলাস চন্দ্র। বেওয়ারিশ মৃত ভ্রুণ শিশুকে রাস্তা থেকে সাইকেলে তুলে নিয়ে ঘুরছে সে। তাকে হিন্দু মাতে নাকি মুসলমান মতে সমাহিত করা হবে তা জানতে। কারো কাছে সদুত্তর না পেয়ে সে তাকে মাটিচাপা দিয়ে সমাহিত করে সজল চোখে তার প্রেমিকা মুক্তি রাণীকে সমাজের অসামঝেঞ্জর কথা বলে। এবারের স্বাধীনতা দিবসে বেসরকারী একটি বিশ্বাবিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের টীমকে মুক্তিযুদ্ধে আক্রান্তদের নিয়ে একটি এ্যাসাইনমেন্ট দেওয়া হয়। টীম মেম্বার নুসরাত বাবার তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধার খোজে ধামরাইয়ের পাল পাড়ায় দত্ত বাড়ীতে। সেখানে পরিচয় হয় ৭১ এর বীরাঙ্গনা মালতী দত্তের যুদ্ধ শিশু মুক্তি রাণীর সঙ্গে। নুসরাত ও শায়নের সঙ্গে যুদ্ধ নিয়ে আবেগ মিশ্রিত কথা বলতে বলতে কেঁদে ফেলেন মালতী। তার কান্না শুনে চিৎকার করে বেরিয়ে আসে মালতীর বড় বোন শশাংক দত্ত। নুসরাত ও শায়ন একে একে সবাইকে বুঝিয়ে শুরু করে মালতী দত্তের সাক্ষাৎকার। দুই ভাইবোন নস্টলজিক হয়ে ফিরে যায় একাত্তরের অগ্নিঝরা সেই দিনে।

মার্চ ২৪, ২০১৭
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। - image

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

30 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং কূটনৈতিক মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত না হয়েছে। বিশেষ দোয়া হবে সব মসজিদে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। ৯১ বছর বয়সে মঙ্গলবার মারা যান কুয়েতের আমির। এরই মধ্যে নতুন আমির হয়েছেন তাঁর সৎভাই ৮৩ বছর বয়সী শেখ নওয়াফ আল আহমেদ।

সেপ্টেম্বর ৩০, ২০২০
আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। - image

আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা।

03 অক্টোবর 2020, বিকাল 6:00

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে সীমিত পরিসরে ওমরাহের জন্য খুলে দেয়া হয়েছে পবিত্র নগরী মক্কা। স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদুল হারাম ওমরাহ পালনকারীদের জন্য খুলে দেয়া হয়। তবে ওমরাহ পালনের সময় মুসল্লিদের প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলার আহ্বান জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনটি ধাপে ওমরাহর কার্যক্রম চালু হয়েছে। প্রথম ধাপে শুধু সৌদি আরবের স্থানীয়রা আজ থেকে এতে অংশ নিতে পারবেন। দ্বিতীয় ধাপে ১৮ অক্টোবর থেকে একদিনে সর্বোচ্চ ১৫ হাজার জন ওমরাহ করতে পারবেন। তৃতীয় ধাপে ১ নভেম্বর থেকে সৌদি আরবে অবস্থান করা এবং বাইরে থেকেও হজ ও ইবাদতের উদ্দেশে সব মুসলিমকে মসজিদুল হারামে ঢুকতে দেয়া হবে।

অক্টোবর ০৩, ২০২০
বন্ধ ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং হতে পারে ২ ঘণ্টা পর্যন্ত - image

বন্ধ ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং হতে পারে ২ ঘণ্টা পর্যন্ত

17 জুলাই 2022, বিকাল 6:00

জ্বালানি তেলের লোকসান কমাতে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ সোমবার থেকে বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্প বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে জ্বালানি উপদেষ্টা, জ্বালানি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আজ সোমবার এসব তথ্য জানান ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। জ্বালানি উপদেষ্টা বলেন, খরচ কমাতে বিদ্যুৎ উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন আজ থেকে সাময়িক বন্ধ থাকবে। ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের কারণে এক থেকে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হবে জানিয়ে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, দিনে এক থেকে দেড় ঘণ্টা, আবার কোথাও কোথাও দুই ঘণ্টাও লোডশেডিং হবে। বর্তমান পরিস্থিতিকে যুদ্ধাবস্থার সঙ্গে তুলনা করে জ্বালানি উপদেষ্টা বলেন, রাত ৮টার পরে দোকানপাট বন্ধ থাকবে। কেউ খোলা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মসজিদে এসি ব্যবহার বন্ধ থাকবে। সরকারি অফিসের সময় কমানো ও সভা অনলাইনে করা হবে। এ সময় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, গ্রাহকদের আগে থেকে লোডশেডিংয়ের সময় জানানো হবে। গাড়িতে তেল কম ব্যবহার করতেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সাশ্রয়ী হতে হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সাময়িক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

জুলাই ১৭, ২০২২
শোকাবহ আগস্টের প্রথম দিন আজ - image

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ

31 জুলাই 2022, বিকাল 6:00

শোকাবহ আগস্টের প্রথম দিন আজ। ১৯৭৫ সালের এ মাসেই (১৫ আগস্ট) বাঙালি হারায় তাদের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আবার ২০০৪ সালের এ মাসেই গ্রেনেড হামলা করে (২১ আগস্ট) জাতির জনকের কন্যা আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। নিহত হন জ্যেষ্ঠ নেতা আইভি রহমানসহ অনেক নেতাকর্মী। তাই আগস্ট আওয়ামী লীগসহ সব শ্রেণি-পেশার মানুষের কাছে শোকের মাস। ১৯৭৫ সালের আগস্টের ১৫ তারিখের কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল। পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন। ২০০৪ সালের ২১ আগস্ট জাতির জনকের কন্যা, বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেনেড ছুড়ে হত্যার চেষ্টা হয়েছিল। ভাগ্যক্রমে সেদিন তিনি বেঁচে গেলেও এ ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী, আওয়ামী লীগের সেই সময়ের মহিলা বিষয়ক সম্পাদিকা আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫ শতাধিক নেতা-কর্মী আহত হয়েছিলেন। প্রতিবারের মতো এবারও আগস্ট মাসব্যাপী শোকের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এর আগে কর্মসূচি চূড়ান্ত করেছে দলটি। রোববার (৩১ জুলাই) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি জানানো হয়। শোকের মাসের শুরু উপলক্ষে রোববার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করবে মহিলা আওয়ামী লীগ। সোমবার (১ আগস্ট) সকাল ১০টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে কৃষক লীগের আয়োজনে রক্ত ও প্লাজমা দান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। আর সকাল ৯টা ১৫ মিনিটে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হবে। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। বাদ জোহর আজিমপুর এতিমখানায় এতিমদের মাঝে খাবার বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়াও আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি, আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটি, আওয়ামী যুবলীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগ পৃথক আলোচনা সভার আয়োজন করবে। এভাবে মাসব্যাপী নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ এবং দলের সহযোগী সংগঠনগুলো। ৩১ আগস্ট ছাত্রলীগ ও কৃষক লীগের আয়োজনে আলোচনা সভার মধ্য দিয়ে শোকের মাস আগস্টের কর্মসূচি শেষ করবে আওয়ামী লীগ। ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল ৭টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৭  ৪৫ মিনিটে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। এছাড়াও মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ওই দিন প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭-এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা, সকাল ৯টায় তেজগাঁও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করবে খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করবে। দুপুরে সারাদেশে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন। এছাড়াও ১৬ আগস্ট বিকেল সাড়ে ৩টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন বলে আশা করা হচ্ছে। ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ৯টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন। সকাল ১০ টায় ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগ। এছাড়াও ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন। আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ গৃহীত মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে পালনের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সব শাখার নেতাদেরকে জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।

জুলাই ৩১, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo